দুর্দান্ত ছন্দটা ধরে রেখেছেন ভিনিসিয়ুস জুনিয়র। টানা তৃতীয় ম্যাচে গোল পেয়েছেন তিনি। তাঁকে রুখতে তাই বেশ হিমশিম খেতে হচ্ছে প্রতিপক্ষের ডিফেন্ডারদের। গতকালকেই যেমন ব্রাজিলিয়ান ডিফেন্ডারের গতি আটকাতে বেশ বেগ পেতে হয়েছে সেল্তা ভিগোর ডিফেন্ডার অস্কার মিনগুয়েজাকে।
খেলায় না পেরে একটা পর্যায়ে তো ভিনিসিয়ুসের গতি আটকাতে তাঁর জার্সি টেনে ধরেন মিনগুয়েজা। তবে জার্সি টেনে ধরলেও ভিনির গতিরোধ করতে পারছিলেন না তিনি। বেশ কয়েক সেকেন্ড তাঁকেসহ সামনে নিয়ে যান রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড। তাই বাধ্য হয়ে একটা টান দিয়ে ফেলে দেন মিনগুয়েজা। এতে বিরক্ত হয়ে তাঁকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার। শাস্তি হিসেবে সঙ্গে সঙ্গে হলুদ কার্ড দেখেন ভিনি। তবে ফাউল করেও কোনো শাস্তি পাননি মিনগুয়েজা। তাই শিষ্যের এই হলুদ কার্ড নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন কোচ কার্লো আনচেলত্তি।
আনচেলত্তির মতে, শাস্তিটা উভয়েরই পাওয়া উচিত ছিল। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘এটি খুবই বাজে ঘটনা ছিল। আমি মনে করি উভয়কেই কার্ড দেখানো হলে ঠিক ছিল। ভিনির সঙ্গে যা ঘটেছে তা কিছুটা হতাশার। অবশ্য এটি স্বাভাবিক ব্যাপারও।’
হলুড কার্ড দেখার আগে অবশ্য নিজের কাজই ঠিক করে রেখেছিলেন ভিনি। রিয়ালকে ৪-০ গোলের জয় এনে দেওয়ার ম্যাচে প্রথম গোলটি তিনিই করেছিলেন। তাঁর মতো এক গোল করেছেন বদলি নামা আর্দা গুলের। আর বাকি দুটি গোল নিজেদের জালেই জড়িয়ে দিয়েছেন সেল্তার গোলরক্ষক ভিনসেন্ট গুয়েইতা এবং ডিফেন্ডার কার্লোস ডমিঙ্গুয়েজ। এ জয়ে পয়েন্ট তালিকার দুইয়ে থাকা জিরোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান ৭ করেছে রিয়াল। ২৮ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে লস ব্ল্যাঙ্কোসরা। অন্যদিকে সমান ম্যাচে ৬২ পয়েন্টে জিরোনার।
রিয়ালের বড় জয়ে গতকাল একটা রেকর্ড গড়েছেন গুলের। দলের হয়ে গতকাল অভিষেক গোল পেয়েছেন তুরস্কের মিডফিল্ডার। আর প্রথম গোলেই রেকর্ড গড়েছেন ‘তুর্কির মেসি’ নামে পরিচিত এই বিস্ময়বালক। তুরস্কের সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে লা লিগায় গোল করেছেন তরুণ এই মিডফিল্ডার। ইতিহাস গড়ার দিন তাঁর বয়স ছিল ১৯ বছর ১৪ দিন। অন্যদিকে একুশ শতকে রিয়ালের হয়ে গোল করা ষষ্ঠ কনিষ্ঠতম ফুটবলার তিনি।

এই গোলের মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে মিনিটের হিসেবে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড গড়লেন পিএসজির এই ফরোয়ার্ড। এর আগে ১৯৫৪ বিশ্বকাপে চেকোস্লোভাকিয়ার বিপক্ষে অস্ট্রিয়ার এরিক প্রোবস্ট মাত্র ২৪ মিনিটে হ্যাটট্রিক করে শীর্ষে জায়গা করে নিয়েছিলেন। আজ বোস্টনের মাঠে ৩২ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করে সেই ৭২
৩৪ মিনিট আগে
টিম টেক্টর লং অনে ক্যাচ ধরার পর মুষ্টিবদ্ধ উদযাপন শুরু করলেন। তাঁর উদযাপন যেন থামতেই চাইছে না। ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মধ্যে আজ যাঁরা বেলফাস্টে আয়ারল্যান্ড-ভারত প্রথম টি-টোয়েন্টি দেখেছেন, নিশ্চয়ই তাঁরা বুঝতে পেরেছেন টিম টেক্টরের এমন উচ্ছ্বাসের কারণ। ভারতকে ৩৪ রানে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে
৪ ঘণ্টা আগে
এই তো গত পরশু ৩৯ বছর পূর্ণ করেছেন লিওনেল মেসি। ক্যারিয়ার সায়াহ্নে এসে কী দুর্দান্ত পারফর্ম করছেন তিনি। এই বয়সেও তাঁর এমন তারুণ্য রীতিমতো অবাক করে সবাইকে। কিন্তু কাউকে কোনো না কোনো সময় তো ‘ফুলস্টপ’ টানতে হয়। মেসিও এখন সেই অবস্থাতেই আছেন।
৪ ঘণ্টা আগে
২০২৫ সালের ৫ ডিসেম্বর যখন সূচি ঘোষণা করা হয়, তখনই বেজে যায় বিশ্বকাপের দামামা। ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ নিয়েই মূলত বাংলাদেশের ফুটবল সমর্থকদের আগ্রহ বেশি থাকে। যদি দুই দল বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হয়, তাহলে তো কথাই নেই। সমর্থকদের কথার লড়াই, হইচইয়ে তৈরি হবে অন্যরকম এক উন্মাদনা। সেই সুযোগ এবার...
৫ ঘণ্টা আগে