বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ মানেই বিতর্ক। সে হোক কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট বা ঘরোয়া সিরিজ। আজ সিলেটে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টির আগে আবারও তেমন বিতর্ক দেখা যাবে কিনা সেটি ছিল আলোচনায়।
তবে বড় কোনো বিতর্ক না হলেও সিলেটের আন্তর্জাতিক স্টেডিয়ামে কানায় কানায় পূর্ণ দর্শকেরা দেখল লঙ্কানদের ‘টাইমড আউট’ উদ্যাপন। বাংলাদেশকে শেষ টি-টোয়েন্টিতে ২৮ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পর ট্রফি হাতে সবাই দাঁড়িয়ে বাংলাদেশ দলকে কটাক্ষ করে টাইমড আউট উদ্যাপন করেন লঙ্কান ক্রিকেটাররা। এক হাত দিয়ে আরেক হাতে ঘড়ির সময় দেখার মতো উদ্যাপনে মেতে ওঠেন তাঁরা।
কেন এই টাইমড আউট উদ্যাপন। সেটি এই সিরিজে আরেকবার মনে করিয়ে দিয়েছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুস। তাঁর সঙ্গেই যে ক্রিকেট ইতিহাসের এই অবিশ্বাস্য আউটটি! ভারতে গত ওয়ানডে বিশ্বকাপে রবিন রাউন্ডে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ম্যাথুসকে টাইমড আউট করেন সে ম্যাচের অধিনায়ক সাকিব আল হাসান।
সাকিব এই আউট করেন নাজমুল হোসেন শান্তর কথায়। সাকিব এই সিরিজে খেলেননি, তবে সেই এই সিরিজে যে শান্তই অধিনায়ক! আশা জাগিয়েও সিরিজ হারের সঙ্গে শান্তর কাঁটা ঘায়ে টাইমড আউট দেখিয়ে যেন নুনের ছিঁটায় দিলেন লঙ্কানরা।
এমসিসির আইন অনুযায়ী, কোনো ব্যাটারের আউটের ৩ মিনিটের মধ্যে বল খেলতে হবে। কিন্তু আইসিসির প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, ২ মিনিটের মধ্যে খেলতে হবে। ম্যাথুস ২ মিনিটে উইকেটে এলেও বল খেলতে পারেননি। তখনই বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বিষয়টি আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করান। তাঁর সঙ্গে পুরো বাংলাদেশ দলই তখন আবেদনটি করে।
আজকের ম্যাচে বিতর্ক হয়নি এমনটাও নয়। নুয়ান তুশারা হ্যাটট্রিক করার পথে তাওহীদ হৃদয়কে শূন্য উপহার দিয়ে ফেরত পাঠান। কিন্তু বোল্ড হওয়ার পর লঙ্কানদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান বাংলাদেশি ব্যাটার। মাঠে ‘বাঘ-সিংহের’ ম্যাচ আর বিতর্ক না ছড়িয়ে কী পারে!

দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশ ইমার্জিং দলের। প্রিটোরিয়ায় গত পরশু ৭ উইকেটে জিতেছিল দক্ষিণ আফ্রিকা ইমার্জিং। একই মাঠে আজ ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে খেলে ভিন্ন গল্প লিখল বাংলাদেশ। ইউনিভার্সিটি স্পোর্ট দক্ষিণ আফ্রিকার (ইউএসএসএ) বিপক্ষে ডাকওয়ার্থ লুইস এন্ড স্টার্ন (ডিএলএস) মে
৫ ঘণ্টা আগে
ডারবান থেকে পিটারমারিজবার্গ—ভেন্যু বদলালেও বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দলের ওয়ানডে সিরিজের ফলটা থেকে গেছে একই। আরও একবার বাংলাদেশের ব্যাটাররা ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আজ পিটারমারিজবার্গে তৃতীয় ওয়ানডেতে ৩৮ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
৬ ঘণ্টা আগে
অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে দলকে আরও শক্তিশালী করতে ইংল্যান্ডপ্রবাসী ফুটবলার অ্যাডাম আব্বাসকে দেশে আনছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সবকিছু ঠিক থাকলে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যেই ঢাকায় পৌঁছাবেন ১৯ বছর বয়সী এই উইঙ্গার।
৬ ঘণ্টা আগে
বিশ্বকাপ শেষ হওয়ার পর পেরিয়ে গেছে দুই সপ্তাহেরও বেশি। আর্জেন্টিনা-স্পেন ফাইনাল নিয়েও কম আলোচনা হয়নি। তবে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে আলোচনা তো অত সহজে থামার নয়। এই ম্যাচের সঙ্গে যে রাজনীতি ওতপ্রোতভাবে জড়িত। এবার জানা গেল চমকে যাওয়ার মতো এক তথ্য। ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের চুরি করা ব্যানার
৬ ঘণ্টা আগে