সম্প্রতি রুশ ক্ষেপণাস্ত্র হামলার আঘাত থেকে অল্পের জন্য বেঁচে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও গ্রিক প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস। কিয়েভের অভিযোগ, জেলেনস্কিকে হত্যা করতেই এই হামলা চালিয়েছিল রাশিয়া। তবে মস্কো এই অভিযোগ অস্বীকার করেছে। দেশটির সাবেক প্রেসিডেন্ট ইউক্রেনের দাবিকে স্রেফ উড়িয়ে দিয়েছেন।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওদেসার যে স্থানে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানে, সেখান থেকে মাত্র ৫০০ মিটার দূরেই একটি অবস্থানে বৈঠক করছিলেন গ্রিক প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
গত বুধবার রুশ বাহিনীর হামলায় ক্ষতিগ্রস্ত বন্দরনগরী ওদেসা পরিদর্শনে যান ভলোদিমির জেলেনস্কি। গ্রিক প্রধানমন্ত্রী মিৎসোতাকিসকে সঙ্গে নিয়ে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হামলায় নিহতদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে যৌথ সংবাদ সম্মেলনের সময় এই হামলার ঘটনা ঘটে। ক্ষেপণাস্ত্র হামলার পর হঠাৎ সাইরেন বেজে উঠলে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলার পরপরই ইউক্রেন অভিযোগ করে, জেলেনস্কিকে হত্যা করতেই এই হামলা চালিয়েছিল রাশিয়া।
জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদন অনুসারে, তবে সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের বর্তমান ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। তিনি বলেছেন, ‘রাশিয়া চাইলে জেলেনস্কির গাড়ির ওপরেই হামলা চালাত, গাড়ি থেকে ৫০০ মিটার দূরে নয়। জেলেনস্কিকে হত্যার জন্য ওই আক্রমণ চালানো হয়নি।’
এদিকে, ফ্রান্স সফরে গেছেন মলদোভার প্রেসিডেন্ট মাইয়া সান্দু। সেখানে তিনি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে দেখা করে জানিয়েছেন, শুধু ইউক্রেন নয়, প্রতিটি প্রতিবেশী দেশের সঙ্গেই একইরকম ব্যবহার করছে পুতিনের রাশিয়া। যেকোনো সময় মলদোভার ওপরও আক্রমণ নেমে আসতে পারে।

মিয়ানমার-থাইল্যান্ড সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত অনলাইন প্রতারণা কেন্দ্রগুলোতে এখনো ৫ হাজার ৩০০ জনের বেশি মানুষ আটকা পড়ে আছেন বলে জানিয়েছে একটি মানবাধিকার সংগঠন। বহুজাতিক অভিযানের মাধ্যমে হাজার হাজার মানুষকে উদ্ধারের এক বছর পার হলেও এই পরিস্থিতি অব্যাহত রয়েছে।
৩৯ মিনিট আগে
স্বপ্নপুরীর মতো রাজকীয় বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। কিন্তু সানাইয়ের সুর বাজার আগেই ঘটে গেল এক ভয়ংকর ও নৃশংস হত্যাকাণ্ড। ভারতের মহারাষ্ট্রের এক বিখ্যাত শিল্পপতির তরুণ ছেলেকে পুনের লোহাগড় দুর্গের পাহাড়ের চূড়া থেকে...
১ ঘণ্টা আগে
ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ আরও তীব্র আকার ধারণ করেছে। ফ্রান্স, স্পেন, যুক্তরাজ্য, ইতালি, জার্মানিসহ বিভিন্ন দেশে তাপমাত্রা রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। পরিস্থিতি মোকাবিলায় কর্তৃপক্ষ স্কুল বন্ধ, জনসমাগমমূলক অনুষ্ঠান বাতিল এবং কিছু এলাকায় মদ্যপান নিষিদ্ধ করার মতো পদক্ষেপ নিয়েছে।
১ ঘণ্টা আগে
উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন জাপানকে ‘যুদ্ধবাজ রাষ্ট্রে’ পরিণত হওয়ার অভিযোগ এনেছেন এবং নিজের দেশের সামরিক সক্ষমতা আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ প্রকাশিত এক বক্তব্যে তিনি বলেন, জাপান বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিকে সুযোগ হিসেবে ব্যবহার করে সামরিক
২ ঘণ্টা আগে