
রমজান মাস সামনে রেখে বেনাপোল বন্দর দিয়ে বিভিন্ন ধরনের ফল, সবজি ও মাছজাতীয় পচনশীল খাদ্য আমদানি বেড়েছে। ২৪ ঘণ্টা কার্যক্রম সচল রাখার নির্দেশনা থাকলেও সন্ধ্যার পর এসব পণ্য খালাস করছে না কাস্টমস। এতে দ্রুত সময়ে পণ্য বাজারজাত করতে না পারায় অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা। তবে বন্দর কর্তৃপক্ষ বলছে, বিষয়টি নিষ্পতির জন্য কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।
রমজানের আর বাকি মাত্র কয়েক দিন। বিভিন্ন ধরনের ফল দিয়ে ইফতার করে থাকেন রোজাদারেরা। এতে রমজানে দেশে ফলের চাহিদা বেড়ে যায়। এ সময় সরবরাহ বাড়াতে আপেল, আঙুর, আনার, কমলা, টমেটো, মাছসহ বিভিন্ন ধরনের ফল আমদানি করেন ব্যবসায়ীরা, যার বড় অংশ আসে বেনাপোল বন্দর দিয়ে। দ্রুত পণ্য বাজারজাত ও রাজস্ব আয়ের গতি ফেরাতে বেনাপোল বন্দরে ২৪ ঘণ্টাই পণ্য খালাসের নির্দেশ রয়েছে। তবে কাস্টমস কর্তৃপক্ষ হঠাৎ গত এক সপ্তাহ ধরে পচনশীল এসব পণ্য সন্ধ্যা ৭টার পর বন্দর থেকে ছাড়ের অনুমতি দিচ্ছে না। এতে পণ্য চালান আটকে থেকে যেমন নষ্ট হচ্ছে, তেমনি খালাসে বিঘ্ন ঘটায় রাজস্ববঞ্চিত হচ্ছে সরকার।
ফল আমদানিকারক উজ্জ্বল বিশ্বাস জানান, এনবিআর কাস্টমস ও বন্দরের কার্যক্রম ২৪ ঘণ্টা চালুর নির্দেশ দিলেও মানছে না কাস্টমস। সন্ধ্যা ৭টার পর ফল, মাছ বা সবজিজাতীয় কোনো পণ্যের চালান তারা ছাড়ের অনুমতি দিচ্ছে না। বেনাপোল স্থলবন্দরের পরিচালক রেজাউল করিম জানান, কাস্টমস কর্মকর্তারা সন্ধ্যার পর ওজন পরিমাপ স্কেলে পচনশীল জাতীয় পণ্যের ওজন না করায় ব্যবসায়ীরা পণ্য খালাস করতে পারছেন না। তাঁদের দাবির মুখে বিষয়টি সমাধানে কাস্টমসকে অনুরোধ করা হয়েছে।
কাস্টমস স্কেলে দায়িত্বে থাকা সহকারী রাজস্ব কর্মকর্তা রাফিউল ইসলাম জানান, কাস্টমসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে সন্ধ্যার পর কাঁচামাল খালাস বন্ধ আছে। তবে কী কারণে বন্ধ, তা নিয়ে মন্তব্য করতে চাননি তিনি।

জিনজিরা, দোলেশ্বর, পানগাঁও ও কেরানীগঞ্জের আংশিক এলাকায় আজ মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
১১ মিনিট আগে
ফের দেশের বাজারে সোনা ও রুপার গয়নার দাম বেড়েছে। এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, তেজাবী সোনার (পিওর গোল্ড) দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনা ও রুপার গয়নার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ ট
২৪ মিনিট আগে
নতুন অর্থবছরের শুরুতেই বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে ধীরগতি দেখা দিয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাইয়ে এডিপির মাত্র শূন্য দশমিক ৬৯ শতাংশ বাস্তবায়িত হয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, ১০টি মন্ত্রণালয় ও বিভাগ তাদের বরাদ্দের এক টাকাও খরচ করতে পারেনি।
৮ ঘণ্টা আগে
দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উদ্যাপন করেছে। গত শনিবার রাজধানীর একটি কনভেনশন সেন্টারে এ আয়োজনে সারা দেশ থেকে আসা বিজের প্রায় ৫ হাজার কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। ভোরে রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে শুরু...
১৩ ঘণ্টা আগে