
চিনির দাম হঠাৎ করে প্রতি কেজি ৩০ টাকা বাড়িয়ে ১০০ টাকা করার কয়েক ঘণ্টার মাথায় আবারও পূর্বের অবস্থানে ফিরে গেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে টিসিবি চিনির দাম প্রতি কেজি ৭০ টাকা থেকে বাড়িয়ে ১০০ টাকার ঘোষণা দিয়েছিল। আজ বৃহস্পতিবার সকালে টিসিবির মুখপাত্র মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
চিনির দাম বাড়ানোর বিষয়ে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান গতকাল বুধবার রাতে আজকের পত্রিকাকে বলেছিলেন, ‘৩০ থেকে ৩২ শতাংশ ভর্তুকি দিয়ে টিসিবি চিনি বিক্রি করে আসছিল। বর্তমানে বাজারমূল্য বেশি থাকায় ভর্তুকির পরিমাণ কিছুটা কমিয়ে আনা হয়েছে। বাজারের সঙ্গে মূল্য বেশি পরিমাণ ব্যবধান থাকলে অপব্যবহারের একটা সুযোগ থাকে। এ কারণে বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম নির্ধারণ করা হয়েছে।’
সরকার দেশের ১ কোটি হতদরিদ্র পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে তেল, ডাল, চাল, চিনি, পেঁয়াজসহ নিত্যপণ্য সরবরাহ করে আসছে। গত রমজানে প্রতি কেজি চিনির দাম ছিল ৬০ টাকা।
একজন ফ্যামিলি কার্ডধারী ভোক্তা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি ও এক কেজি খেজুর কিনতে পারবেন। এ ক্ষেত্রে প্রতি লিটার সয়াবিন তেলের দাম রাখা হবে ১০০ টাকা, প্রতি কেজি চিনি ৭০, মসুর ডাল ৬০, খেজুর ১৫০ ও চাল ৩০ টাকায় বিক্রি করবে টিসিবি।
টিসিবি বলছে, সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সহযোগিতায় নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী পরিবেশকেরা এই কার্যক্রম পরিচালনা করবেন। এ সময় নিজ নিজ এলাকার পরিবেশকদের দোকান বা নির্ধারিত জায়গা থেকে পণ্য নিতে পারবেন পরিবার কার্ডধারীরা।
জানা গেছে, রমজান উপলক্ষে দ্বিতীয় পর্বের বিক্রয় কার্যক্রম উদ্বোধন করবেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় উত্তর সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের তিব্বত মোড়ের পূর্ব কলোনি বাজারসংলগ্ন পলিটেকনিক মাঠে এর উদ্বোধন অনুষ্ঠান হবে।

এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে জাহাজটিকে হরমুজ প্রণালি দিয়ে আসতে হবে না জানিয়ে ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘১২ দিন পর চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে জাহাজটি। আগামী মে মাসের ৪-৫ তারিখের মধ্যে আবার পুরোদমে ক্রুড অয়েল থেকে জ্বালানি উৎপাদনে যাওয়া যাবে বলে আশা করছি।’
৩ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে দেশে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তার আশঙ্কায় বাংলাদেশের তৈরি পোশাকশিল্প নিয়ে উদ্বিগ্ন বিদেশি ক্রেতারা। প্রভাব হিসেবে অনেক ক্রেতা তাঁদের ক্রয়াদেশ ধীরে ধীরে ভারতসহ বিকল্প বাজারে সরিয়ে নিচ্ছেন। এ অবস্থায়, পরিস্থিতি মোকাবিলায় রপ্তানি আয়ের ওপর বর্তমান ১ শতাংশ উৎসে কর কমিয়ে
৭ ঘণ্টা আগে
ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক আরও জানান, সর্বশেষ সংযোজন হিসেবে ২৩ এপ্রিল থেকে ঢাকা-দোহা রুটে ফ্লাইট পুনরায় চালু হচ্ছে। প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ঢাকা থেকে দোহার উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে এবং একই দিন স্থানীয় সময় রাত ১১টা ৩০ মিনিটে দোহা থেকে ঢাকার উদ্দেশে ফ্লাইট ফিরবে।
৯ ঘণ্টা আগে
এলপিজি, পেট্রল, অকটেন, কেরোসিন, ডিজেল ও ফার্নেসসহ ১৬ ধরনের তেল জাতীয় পণ্য উৎপাদন করে ইস্টার্ন রিফাইনারিতে। অপরিশোধিত তেল পরিশোধন করলে জ্বালানির দাম কম পড়ে, পাশাপাশি প্রায় ১৬ ধরনের জ্বালানি পণ্য পাওয়া যায়।
১২ ঘণ্টা আগে