শেখ রাসেল থেকে আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল দেপোর্তিভো সোল দে মায়োর সঙ্গে চুক্তি করতে গিয়ে অনেক জল ঘোলা করেছিলেন জামাল ভূঁইয়া। অনেক লুকোছাপা করে সোল দে মায়োর সঙ্গে জামালের চুক্তিটা হয়েছিল ঘটা করেই। প্রথম বাংলাদেশি ফুটবলারকে আর্জেন্টাইন দল বরণ করেছিল মহাসমারোহে।
কয়েক মাস বাদেই জামালের মোহ কেটেছে। আর্জেন্টাইন ক্লাব ছেড়ে দেশে ফিরে এসেছেন। লিগের দ্বিতীয় লেগে খেলবেন আবাহনীর হয়ে। আকাশি-নীলদের সঙ্গে চুক্তি করেই ফিফার কাছে নালিশ ঠুকে দিয়েছেন সোল দে মায়োর বিরুদ্ধে।
সোল দে মায়োর সঙ্গে জামালের চুক্তি ছিল দেড় মৌসুমের। দলটির হয়ে এরই মধ্যে আধা মৌসুম খেলেছেন জামাল। চুক্তি অনুযায়ী প্রতি মাসে ১৩ হাজার ডলার পাওয়ার কথা ছিল বাংলাদেশ অধিনায়কের। ফিফার কাছে জামাল যে নোটিশ পাঠিয়েছেন, তাতে বলা আছে সোল দে মায়োর কাছ থেকে এক মাসেরও পারিশ্রমিক পাননি তিনি!
জামালের আবেদনে সোল দে মায়োকে নোটিশ পাঠিয়েছে ফিফা। বাংলাদেশ অধিনায়ক বিষয়টি নিয়ে শুধু এতটুকুই বললেন, ‘এটি কেবলই এক অভিযোগ।’
আবাহনীর হয়ে চুক্তি করলেও জামালের মাঠে নামা নিয়ে ঝামেলা আছে। চুক্তি নিজেই বাতিল করেছেন এই মিডফিল্ডার। এখন পর্যন্ত পাননি আন্তর্জাতিক ছাড়পত্র। সোল দে মায়োর কাছ থেকে ছাড়পত্র পেলে তবেই বিপিএল ফুটবলে প্রত্যাবর্তন হবে বাংলাদেশ অধিনায়কের।

শেষ দিকে চেকিয়া সমতায় ফেরার মরিয়া চেষ্টা করলেও কোরিয়ার জমাট ডিফেন্স আর ভাঙতে পারেনি। রেফারি শেষ বাঁশি বাজাতেই নিশ্চিত হয়ে যায়—সব বাধা আর হতাশা টপকে রোমাঞ্চকর এক জয় নিয়েই মাঠ ছেড়েছে দক্ষিণ কোরিয়া।
২৪ মিনিট আগে
মাঠের পারফরম্যান্সের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও কেলসির দারুণ জনপ্রিয়তা রয়েছে। ইনস্টাগ্রামে তাঁর অনুসারীর সংখ্যা ২ লাখের বেশি, যেখানে তিনি নিজের প্রতিদিনের জীবন, ফ্যাশন ক্যাম্পেইন এবং সেনেসির সঙ্গে কাটানো নানা মুহূর্ত শেয়ার করে থাকেন।
১ ঘণ্টা আগে
মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে গত রাতে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’র ২৩তম আসর শুরুর রাতেই দুঃসংবাদ পেল ফুটবল বিশ্ব। না ফেরার দেশে ব্রাজিলের ১৯৭০ বিশ্বকাপজয়ী ফুটবলার হারকিউলিস ব্রিতো রুয়াস।
১ ঘণ্টা আগে
২০১৫ সালে জাপানের জার্সিতে অভিষেক হওয়া ওয়াতারু এন্দো দেশের হয়ে ৭৩ ম্যাচে করেছেন ৪ গোল। ২০১৮ এবং ২০২২—দুটি বিশ্বকাপে খেলেছেন তিনি। কাতার বিশ্বকাপে জার্মানি ও স্পেনের বিপক্ষে জাপানের ঐতিহাসিক জয়ে মাঝমাঠের মূল চালিকাশক্তি ছিলেন এই লড়াকু ফুটবলার। এবার গ্রুপ ‘এফ’-এ তিউনিসিয়া, সুইডেন ও নেদারল্যান্ডসের মুখ
২ ঘণ্টা আগে