রাজধানীতে পাইকারি ও খুচরা পর্যায়ে মোটা ও মাঝারি চালের বাজারে মন্দা অবস্থা চলছে। তবে সরু চালের দাম বাড়তির দিকে। ব্যবসায়ীরা জানিয়েছেন, মাঝারি ও মোটা চালের চাহিদা কমায় দামও কিছুটা কমতির দিকে। ভোক্তারা বলছেন, সরু চালের দাম বাড়তি। টিসিবির বাজার তদারকির প্রতিবেদনেও সেটির প্রমাণ পাওয়া যায়।
আজিমপুর সরকারি কলোনির বাসিন্দা জাহাঙ্গীর আলম জানান, চার দিন আগে তিনি ৫০ কেজি ওজনের এক বস্তা নাজিরশাইল চাল ৩ হাজার ৪০০ টাকায় কিনেছেন। দুই মাস আগে এর দাম ছিল ৩ হাজার ১৫০ টাকা।
রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজার তদারকির প্রতিবেদন অনুযায়ী, গতকাল রোববার প্রতি কেজি সরু চাল বিক্রি হয়েছে ৬২-৭৫ টাকায়। এক সপ্তাহ আগে দাম ছিল ৬০-৭৫ টাকা। তবে মাঝারি মানের চাল গতকাল বিক্রি হয়েছে ৫০-৫৫ টাকা কেজি দরে। এক মাস আগে ছিল ৫২-৫৬ টাকা।
পুরান ঢাকার বাবুবাজারের মেসার্স নিউ মুক্তা রাইস এজেন্সির মালিক দ্বীন মোহাম্মদ স্বপন বলেন, রোজায় মানুষ তুলনামূলক ভাত কম খায়। ফলে দামও কিছুটা কমতির দিকে।
যশোরের মোহিনী রাইসের মালিক জাহাঙ্গীর আলম বলেন, মোকামে চালের দাম কমতির দিকে। দুই সপ্তাহে কেজিতে ২-৪ টাকা দাম কমেছে।
জানা যায়, গতকাল পাইকারি বাজারে মানভেদে প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি হয়েছে ৬০-৬৬ টাকায়, যা আগে ছিল ৬১-৬৭ টাকা। একইভাবে ৬২-৭০ টাকা দরের নাজিরশাইল আগে ছিল ৬৩-৭২ টাকা। ৪৬-৪৮ টাকার বিআর-২৮ চাল ছিল ৪৭-৪৮ টাকা।
খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি গুদামে চালের মজুত ছিল ১৩ লাখ ৮৩ হাজার ২৭৮ টন।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাবেক গবেষণা পরিচালক এম আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, সরকার হম্বিতম্বি করে দাম কিছুটা কমালেও এটি সাময়িক। বিদ্যুতের দাম বাড়ানোয় বোরো চালের দামে প্রভাব পড়বে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫