
বেইলি রোডে অগ্নিকাণ্ডের শুরুর দিকের প্রত্যক্ষদর্শীদের একজন ট্রাফিক পুলিশের সার্জেন্ট মোহাম্মদ সাদ্দাম। গতকাল বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ডের একটু আগেই তিনি অফিসার্স ক্লাব থেকে পেট্রলিং ডিউটির কাজে ঘটনাস্থলের কাছে আসেন। এসেই মুখোমুখি হন সেই ভয়াবহ ঘটনার। সাদ্দাম আজকের পত্রিকাকে জানিয়েছেন তাঁর গত রাতের অভিজ্ঞতার কথা।
সাদ্দাম জানান, ঘটনাস্থলের একটু দূরে এসে দাঁড়ান তিনি। এর দুই-এক মিনিটের মাথায় আগুন, আগুন বলে চিৎকার শুনতে পান। সাদ্দাম বলেন, ‘আমরা দেখতে পাই, আগুন লেগেছে ভবনটির নিচের অংশে। সেখানে কয়েকজন মিলে ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছিলেন, কিন্তু তাতে কাজ হচ্ছিল না।’
ট্রাফিকের এই সার্জেন্ট জানান, একপর্যায়ে ফায়ার এক্সটিংগুইশার ফুরিয়ে গেলে তাঁরা কয়েকজন মিলে আশপাশের কয়েকটি ভবন থেকে চার-পাঁচটা ফায়ার এক্সটিংগুইশার জোগাড় করেন। তিনি বলেন, ‘সব মিলিয়ে আমরা চেষ্টা করলেও আগুন নেভানো সম্ভব হচ্ছিল না। পরে একটা বিস্ফোরণ হলো—সিলিন্ডার-জাতীয় একটা কিছু—এবং আগুন নিচ থেকে ওপরে উঠে গেল।’ তাঁর অনুমান, যে দোকানটি থেকে আগুনের সূত্রপাত, তা একটি খাবারের দোকান ছিল।
আগুন দেখার পরপরই সার্জেন্ট সাদ্দাম পুলিশ কন্ট্রোলরুমে কল করেন তাঁর কাছে থাকা ওয়াকিটকি থেকে। পরে সেখান থেকে ফায়ার সার্ভিস ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাকে অবগত করা হয়। কিন্তু যতক্ষণে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়, ততক্ষণে আগুন ভবনটির অন্যান্য তলায়ও পৌঁছে যায় বলে জানান সাদ্দাম।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৬ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৭ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৭ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৭ ঘণ্টা আগে