‘গোয়িং ব্যাক টু ওয়ার্ক’ বিরতি পর্বের ইতি টানার খবর দিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। জিম পোশাকে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে তেমনটাই লিখেছেন অভিনেত্রী। এমন ঘোষণার পরই তাঁর অনুরাগীরা শুভেচ্ছাবার্তায় ভাসিয়েছেন তাঁকে।
এক নেটিজেন লিখেছেন, ‘মাদার ইজ ব্যাক’। মেয়ে মালতী মেরি জন্মানোর পর তাকে সময় দিতেই বেশ কিছুটা বিরতি নিয়েছিলেন প্রিয়াঙ্কা। বর গায়ক নিক জোনাসের সঙ্গে সময় কাটানোর জন্যও বরাদ্দ করেছিলেন সময়টা।
কিছুদিন আগেই অভিনেত্রীর মেয়ে দুই বছরে পা দিয়েছে। মেয়ে খানিক বড় হওয়ার পর এবার ফের পুরোদমে কাজে ফিরছেন, তাই যেন বুঝিয়ে দিলেন অভিনেত্রী।
যদিও প্রিয়াঙ্কা বর্তমানে কোন প্রজেক্টের জন্য তৈরি হচ্ছেন তা প্রকাশ করেননি, তবে তাঁকে শিগগিরই হলিউডের ‘হেডস অব স্টেট’ সিনেমায় দেখা যাবে।
ইলিয়া নাইশুলারের পরিচালনায় সিনেমাটিতে আরও অভিনয় করবেন—ইদ্রিস এলবা ও জন সিনা। ফারহান আখতারের পরিচালনায় ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাটের সঙ্গে ‘জি লে জারা’ সিনেমায়ও দেখা যাবে প্রিয়াঙ্কাকে।
এ ছাড়া এবারের অস্কারে মনোনয়ন পাওয়া তথ্যচিত্র ‘টু কিল এ টাইগার’-এর নির্বাহী প্রযোজক হিসেবেও রয়েছেন প্রিয়াঙ্কা।

‘হালদা’, ‘ছিটকিনি’সহ বেশ কিছু প্রশংসিত সিনেমায় অভিনয় করেছেন রুনা খান। নতুন আরেক সিনেমার শুটিং শুরু করলেন তিনি। ‘জলপবন’ নামের সিনেমাটি পরিচালনা করছেন রাজন তালুকদার। এর শুটিংয়ে রুনা খান বর্তমানে আছেন সুনামগঞ্জের হাওর এলাকায়। সেখানে ১৫ আগস্ট থেকে চলছে জলপবনের শুটিং। চলবে এ মাসজুড়ে।
১১ ঘণ্টা আগে
গত মাস থেকে ইউরোপে সংগীতসফরে ব্যস্ত সময় পার করছেন নগরবাউল জেমস। এখন তিনি রয়েছেন ইতালিতে, পারফর্ম করছেন দেশটির বিভিন্ন শহরে। কয়েক দিন আগে গান শুনিয়েছেন রোম শহরে। সেই কনসার্টের পর জেমস ও তাঁর সফরসঙ্গীদের বিরুদ্ধে হোটেল রুম নোংরা ও অগোছালো রেখে বেরিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি সত্যি নয় বলে জানিয়েছেন
১১ ঘণ্টা আগে
দুই দশকের বেশি সময়ের অভিনয় ক্যারিয়ারে অপূর্বর সিনেমার সংখ্যা মাত্র দুটি। বড় পর্দায় অভিষেক ২০১৫ সালে ‘গ্যাংস্টার রিটার্নস’ দিয়ে। প্রায় এক দশকের বিরতির পর ২০২৪ সালে টালিউডের ‘চালচিত্র’ সিনেমায় দেখা যায় তাঁকে। এবার আর দীর্ঘ অপেক্ষা নয়, অপূর্ব জানালেন—সিনেমা নিয়ে নতুন করে পরিকল্পনা করছেন তিনি। এরই মধ্যে
১১ ঘণ্টা আগে
গতকাল দেশের সিনেপ্লেক্সে মুক্তি পেল নতুন দুই হলিউড সিনেমা। হরর ঘরানার ‘ইনসিডিয়াস: আউট অব দ্য ফারদার’-এর সঙ্গে দেখা যাচ্ছে ‘পাও প্যাট্রল: দ্য ডাইনো মুভি’ নামের অ্যানিমেশন সিনেমা।
১২ ঘণ্টা আগে