এক সময়ের সতীর্থ থেকে তারপর কোচ—খেলাধুলার জগতে এমন ঘটনা নতুন কোনো ঘটনা নয়। ক্রিকেট, ফুটবলে সময়ের পরিক্রমায় খেলোয়াড়দের ভূমিকা বদলে যায়। সতীর্থ থেকে সম্পর্কটা বদলে তখন হয়ে দাঁড়ায় গুরু-শিষ্যের।
আন্দ্রে অ্যাডামস যখন গতকাল বাংলাদেশের পেস বোলিং কোচ হলেন, তখন সাকিব আল হাসানের নামটা চলে এসেছে। কীভাবেই সাকিবের নাম চলে এল, সেটা জানতে হলে ফিরে যেতে হবে ১২ বছর পেছনে। ২০১২ সালে যখন প্রথমবার বিপিএল শুরু হয়, তখন খুলনা রয়্যাল বেঙ্গলসের অধিনায়ক ছিলেন সাকিব। সাকিবের নেতৃত্বাধীন খুলনা দলে তখন খেলেন অ্যাডামস। নিউজিল্যান্ডের সাবেক পেসার এই একবারই খেলেন বিপিএল। সেবার তিনি খেলেন ৩ ম্যাচ।
পেস বোলিং কোচ হওয়ায় অ্যাডামসের সঙ্গে সাকিবকে কাজ করতে হবে না। তবে ড্রেসিংরুম, ডাগআউটে বসা হবে গুরু-শিষ্যের পরিচয়ে। বাংলাদেশের পেস বোলিং কোচ হওয়ার আগে অ্যাডামসের কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে। কয়েক দিন আগে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের বোলিং কোচের দায়িত্বে ছিলেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০২২-২৩ মৌসুমের সিরিজে অস্ট্রেলিয়ার সহকারী কোচ ছিলেন অ্যাডামস। ২০১৮ থেকে ২০২৩ পর্যন্ত অস্ট্রেলিয়ার শেফিল্ড শিল্ডে নিউ সাউথ ওয়েলসের বোলিং কোচের দায়িত্ব পালন করেন তিনি।
সময়ের পরিক্রমায় এবার চলছে দশম বিপিএল। ১২ বছরের বিপিএল ক্যারিয়ারে সাকিব খেলেন ১১২ ম্যাচ। খেলেন পাঁচটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে। ১৪৯ উইকেট নিয়ে টুর্নামেন্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারী। রংপুর রাইডার্সের হয়ে এবারের বিপিএলেও ব্যাটে-বলে তিনি আছেন দারুণ ছন্দে। ৬.১৫ ইকোনিমতে নেন ১৭ উইকেট। ব্যাটিংয়ে ১৬১.৭৮ স্ট্রাইকরেটে করেন ২৫৪ রান। বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ ফরচুন বরিশাল খেলবে রংপুরের বিপক্ষে।
বিপিএল শেষ হবে ১ মার্চ। এরপর ৪ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে বাংলাদেশের এ বছরের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা। সেখানে টি-টোয়েন্টি, ওয়ানডে কোনো দলেই সাকিবের জায়গা হয়নি। তাতে আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের ফেরার অপেক্ষা বাড়ল। গত বছরের ৬ নভেম্বর দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের ম্যাচটাই তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে সর্বশেষ ম্যাচ।
২০০১ থেকে ২০০৭—নিউজিল্যান্ডের জার্সিতে ৬ বছর খেলেন অ্যাডামস। কিউইদের হয়ে ১ টেস্ট, ৪ টি-টোয়েন্টির সঙ্গে খেলেন ৪২ ওয়ানডে। আন্তর্জাতিক ক্রিকেটে ৪৭ ম্যাচের ক্যারিয়ারে নেন ৬২ উইকেট। যার মধ্যে ওয়ানডেতেই নেন ৫৩ উইকেট। তবে স্বীকৃত টি-টোয়েন্টিতে অ্যাডামস খেলেছেন ৭১ ম্যাচ। সর্বশেষ ২০২৩ সালে অকল্যান্ডের হয়ে খেলেন স্বীকৃত টি-টোয়েন্টি। প্রতিপক্ষ ছিল ওয়েলিংটন।

সাবেক অধিনায়কদের সম্মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নেওয়া ‘ক্যাপ্টেনস কার্ড’ উদ্যোগটি নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক টাইগার পেসার তাপস বৈশ্য। বিসিবির এই পদক্ষেপকে সাধারণ ক্রিকেটারদের প্রতি চরম বৈষম্যমূলক ও অপমানজনক হিসেবে অভিহিত করেছেন তিনি। শনিবার নিজের ফেসবুক প্রোফাইলে এক দীর্ঘ পো
১০ মিনিট আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের মৌসুমে বিদেশি পেসারদের চোটে নাজেহাল সানরাইজার্স হায়দরাবাদ। চোটের তালিকার সবশেষ সংযোজন ডেভিড পেইন। তাঁর বদলি হিসেবে দক্ষিণ আফ্রিকার পেস বোলিং অলরাউন্ডার জেরাল্ড কুটসিয়াকে দলে ভিড়িয়েছে হায়দরাবাদ।
১ ঘণ্টা আগে
নিলাম থেকে ক্যামেরুন গ্রিনকে প্রায় ৩৩ কোটি টাকায় কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। আকাশচুম্বী প্রত্যাশা থাকলেও মাঠের খেলায় একের পর এক হতাশ করেই যাচ্ছিলেন রেকর্ড দামে বিক্রি হওয়া এই অলরাউন্ডার। অবশেষে ব্যাট হাতে বড় ইনিংস খেললেন গ্রিন। গুজরাট টাইটান্সের বিপক্ষে গতকাল ফিফটির দেখা পান তিনি। তবে ভাগ্য বদলায়ন
২ ঘণ্টা আগে
২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছিল সৌদি আরব। ডাগ-আউটে দাঁড়িয়ে সেই অসাধ্য সাধনের কারিগর ছিলেন হার্ভে রেনার্ড। আসন্ন ২০২৬ বিশ্বকাপেও মধ্যপ্রাচ্যের এই দেশটিকে চূড়ান্ত পর্বে পৌঁছে দিয়েছেন তিনি। কিন্তু বিশ্বকাপ শুরু হওয়ার মাত্র ৫৫ দিন আগে সেই রেনার্ডকেই চাকরি থেকে বরখাস
৩ ঘণ্টা আগে