
বিগত কয়েক দিন ধরেই রাজনৈতিক মহলে আলোচনা চললেও অবশেষে জাতীয় পার্টির রওশনপন্থীদের সঙ্গে প্রকাশ্যে এসেছেন দলটির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ ও সৈয়দ আবু হোসেন বাবলা। আজ রোববার দুপুরে এই দুজনকে আসন্ন সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও কো-আহ্বায়ক করে সম্মেলন বাস্তবায়ন কমিটি ঘোষণা করেছেন দলের চেয়ারম্যান রওশন এরশাদ।
রোববার দলের চেয়ারম্যানের গুলশানের বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রওশন এরশাদ বলেন, আগামী ৯ মার্চ অনুষ্ঠিতব্য জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলন সম্পন্ন হওয়া পর্যন্ত জাতীয় পার্টির সম্মেলন বাস্তবায়ন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন কাজী ফিরোজ রশীদ, কো-আহ্বায়ক থাকবেন সৈয়দ আবু হোসেন বাবলা, যুগ্ম-আহ্বায়ক থাকবেন গোলাম সরোয়ার মিলন, সদস্যসচিব থাকবেন সফিকুল ইসলাম সেন্টু এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা।
একটি রাজনৈতিক দলে গণতন্ত্র চর্চার প্রধান ক্ষেত্র হচ্ছে সময়মতো পার্টির জাতীয় সম্মেলন অনুষ্ঠান উল্লেখ করে রওশন এরশাদ আরও বলেন, ‘জাতীয় পার্টির সম্মেলন আয়োজনের মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে। এখন আমরা জাতীয় সম্মেলন অনুষ্ঠানের যে ঘোষণা দিয়েছি, সেই সম্মেলন সফলভাবে সম্পন্ন করার জন্য এই সম্মেলন বাস্তবায়ন কমিটি গঠন করেছি।’
জাতীয় পার্টি এখন চরম বিপর্যয়ের মধ্যে রয়েছে জানিয়ে রওশন বলেন, ‘এই অবস্থা থেকে উত্তরণের জন্য এবং পার্টিকে আবার সুসংগঠিত করার লক্ষ্যে নেতা-কর্মীদের দাবির পরিপ্রেক্ষিতে আমি পার্টির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করে আগামী ৯ মার্চ ২০২৪ তারিখে পার্টির দশম জাতীয় কাউন্সিল আয়োজনের ঘোষণা দিয়েছি। আমরা সবাই মিলে সুন্দর একটি জাতীয় সম্মেলন উপহার দিয়ে জাতীয় পার্টিতে আবার প্রাণশক্তি ফিরিয়ে আনতে চাই। কারণ দেশ ও জাতির জন্য রাজনীতির অঙ্গনে জাতীয় পার্টির প্রয়োজনীয়তা এখন অপরিহার্য।’
সংবাদ সম্মেলনে দলের কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, ‘পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ প্রতিষ্ঠিত জাতীয় পার্টি এই দেশের তৃতীয় বৃহত্তম দল। তাঁর যে স্বপ্ন, আশা বাস্তবায়নের জন্য যার ওপর দায়িত্ব দিয়েছিলেন, তাঁর থেকে তিনি দলকে যোজন যোজন দূরে নিয়ে গেছেন। তাই আমরা জাতীয় পার্টির চেয়ারম্যান রওশন এরশাদের নেতৃত্বে গণতন্ত্র সুসংহত করতে, গণতন্ত্র ফিরিয়ে আনতে যে কাউন্সিল হচ্ছে তাতে প্রত্যেক জেলা, উপজেলা, মহানগর থেকে নেতা-কর্মীদের নিয়ে জাতীয় পার্টিকে আরও বিকশিত করব। নতুন ও পুরোনো নেতাদের সমন্বয়ে আমরা এই পার্টিকে দেশের বৃহত্তম পার্টি হিসেবে গড়ে তুলব। জাতীয় পার্টির অবস্থা—দেশের থেকে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড়, ব্যক্তির চেয়ে বউ বড়।’
সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও দলের কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ বলেন, ‘সংসদে যাওয়া বড় কথা না, দান-দক্ষিণা নিয়ে কতটুকু পেলাম তা রাজনীতি না। জনগণের দাবি নিয়ে কথা বলা রাজনীতি। আগামী ৯ তারিখ যে কাউন্সিল হবে, তাতে আমরা একটা দিকনির্দেশনা পাব, এটা জাতীয় পার্টির জন্য একটা টার্নিং পয়েন্ট হবে।’
দলের মহাসচিব কাজী মামুনুর রশীদ বলেন, ‘জাতীয় পার্টিকে যারা কলুষিত করেছে, নেতা-কর্মীদের মনে আঘাত করেছে, তাদের বলব, দলের সব নেতা-কর্মীর কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করুন। আপনারা জাতির কাছে ক্ষমা চান।’
নির্বাচন কমিশনে কমিটির চিঠি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মামুনুর রশীদ বলেন, ‘যেকোনো সরকারি অফিসে কোনো চিঠি দিলে তা নিষ্পত্তিতে সময় লাগে। তারা এখনো আমাদের কিছু জানায়নি।’
জি এম কাদের ও মুজিবুল হক চুন্নু প্রসঙ্গে মামুনুর রশীদ বলেন, জি এম কাদের ও চুন্নু সাহেবকে দল থেকে বাদ দেওয়া হয়। তাঁদের কার্যক্রমের কারণে তাঁদের শীর্ষ পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
দলীয় কার্যালয় প্রসঙ্গে মামুনুর রশীদ বলেন, ‘কাকরাইলের ভবন দলীয় অফিস। সেটা জি এম কাদের বা চুন্নু সাহেবের অফিস না। যখন আমাদের দরকার হবে তখনই আমরা সেখানে যাব।’
রওশন এরশাদের অনুসারী কেউ সংসদে আছেন কি না—এমন প্রশ্নের জবাবে বাবলা বলেন, ‘দেখুন, দেখতে থাকুন। আমরা জনগণের জন্য, দেশের জন্য রাজনীতি করব।’

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন আখড়া পরিদর্শনে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও তাঁর সঙ্গে থাকা নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হলে তিনি ও আরও দুজন আহত হন বলে জানিয়েছে এনসিপি। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি...
৫ ঘণ্টা আগে
কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার পর এ ঘটনাকে পাটওয়ারীর ওপর ‘পঞ্চম হামলা’ বলে দাবি করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম এ দাবি করেন।
৮ ঘণ্টা আগে
নিন্দা করতে করতে নিন্দা শব্দের ওজন কমে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ রোববার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন...
১১ ঘণ্টা আগে
ডেঙ্গুর পাশাপাশি শিশুদের হামজনিত মৃত্যু নিয়েও সরকারের ভূমিকার সমালোচনা করেন শফিকুর রহমান। তিনি বলেন, ডেঙ্গুর আগে হামে শিশুমৃত্যুর ঘটনায় সরকার অতীতের সরকারকে দায় দিয়েছে। কিন্তু বর্তমান সরকার গত সাত মাসে কী করেছে—এ প্রশ্ন তুলে তিনি বলেন, এখনো হাম ও ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে।
১২ ঘণ্টা আগে