ভারতগামী তেলের ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান–সমর্থিত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতি। পানামার মালিকানাধীন ব্রিটিশ ট্যাংকার অপরিশোধিত তেল নিয়ে যাচ্ছিল বলে সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
আজ শনিবার এক বিবৃতিতে হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, লোহিত সাগরে পোলাক্স ট্যাংকারে সরাসরি আঘাত হানতে ‘ব্যাপক নৌ ক্ষেপণাস্ত্র’ ব্যবহার করা হয়েছে।
তিনি বলেন, ‘প্রিয় ইয়েমেনের প্রতিরক্ষায় এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি নিশ্চিত করতে সামরিক অভিযান কার্যকর ও সম্প্রসারণ করতে দ্বিধা করবে না ইয়েমেনের সশস্ত্র বাহিনী।’
তবে হামলায় তেলের ট্যাংকারে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা জানাননি সারি।
গতকাল শুক্রবার রাতে আন্তর্জাতিক সময় দুপুর ১টা ৩১ মিনিটে ইয়েমেনের রাজধানী সানার দক্ষিণ–পশ্চিমে বন্দর নগরী আল–মুখা (মোকা) থেকে প্রায় ৭০ নটিক্যাল মাইল উত্তর–পশ্চিমে এ হামলা হয় বলে নিশ্চিত করেছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।
এক বিবৃতিতে তারা বলে, ‘জাহাজটিতে একটি ক্ষেপণাস্ত্র আঘাত করে এবং এর খুব কাছাকাছিই একটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সামরিক কর্মকর্তারা বিষয়টি দেখছে।’ জাহাজটি এবং এর ক্রু নিরাপদে আছে বলে জানান তারা।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গতকাল শুক্রবার বলা হয়, পানামার মালিকানাধীন ভারত গামী তেলের ট্যাংকার পোলাক্সে ইয়েমেন থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘এটি আন্তর্জাতিক পণ্য পরিবহনের ওপর আইনবহির্ভূত হামলার আরেকটি উদাহরণ। হুতিদের এ ধরনের হামলা বন্ধের আহ্বান জানিয়ে অসংখ্য যৌথ ও আন্তর্জাতিক বিবৃতির পরেও এগুলো অব্যাহত রয়েছে।’
গত নভেম্বরের মাঝামাঝি সময় থেকেই লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ যাতায়াতে বিঘ্ন সৃষ্টি করে আসছে হুতিরা। গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধ এবং ফিলিস্তিনিদের জন্য ত্রাণ পৌঁছানো পর্যন্ত তাদের এ হামলা অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছে বিদ্রোহী এ গোষ্ঠীটি।
ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী ডেভিড ক্যামেরুন হুতিদের হামলা বন্ধে চীনকে পদক্ষেপ নেওয়ার কথা বলার পরই সর্বশেষ এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটে।
যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, শুক্রবার মিউনিখ নিরাপত্তা সম্মেলনে ক্যামেরন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইকে লোহিত সাগরে হামলার বিষয়ে হুতিদের চাপ দেওয়ার জন্য ইরানের ওপর বেইজিংয়ের প্রভাব ব্যবহার করতে বলেন।
চলতি বছরের শুরুতে পশ্চিমা দেশগুলো ইয়েমেনের একাধিক গভর্নরেটে বোমা হামলা শুরু করার পর থেকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যুদ্ধজাহাজ ও জাহাজগুলোতে হুতিদের হামলা বেড়ে গেছে।

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআর কঙ্গো) গভীর অরণ্যে বিজ্ঞানীরা কমলা রঙের ঠোঁটবিশিষ্ট একটি নতুন বানর প্রজাতির সন্ধান পেয়েছেন। কোলোবাস কঙ্গোএনসিস (Colobus congoensis) নামে পরিচিত এই প্রাণীটি গত ৭৫ বছরে আফ্রিকায় শনাক্ত হওয়া পঞ্চম নতুন বানর প্রজাতি।
৩ ঘণ্টা আগে
দীর্ঘদিন ধরে বিশ্বের অন্যতম বৃহৎ অস্ত্র ক্রেতা হিসেবে পরিচিত উপসাগরীয় ধনী রাজতান্ত্রিক দেশগুলো। তেল-সমৃদ্ধ এই রাষ্ট্রগুলো বিশ্বের মোট অস্ত্র আমদানির প্রায় এক-পঞ্চমাংশের জন্য দায়ী। যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, যুদ্ধজাহাজ থেকে শুরু করে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম—সবই তারা মূলত পশ্চিমা দেশগুলোর কাছ থেকে...
৪ ঘণ্টা আগে
রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক সিদ্ধান্ত দেশজুড়ে বিরল জনবিক্ষোভের জন্ম দিয়েছে। মাত্র ছয় মাস আগে নিয়োগ পাওয়া জনপ্রিয় প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে হঠাৎ পদচ্যুত করায় রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে হাজারো মানুষ রাস্তায় নেমে আসে।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি এবং সংবাদমাধ্যমের কাজের উদ্দেশে যাওয়া বিদেশিদের ভিসার মেয়াদ সীমিত করার উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন ভিসা নীতিমালার ঘোষণা দেয়।
৪ ঘণ্টা আগে