
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে অনেক বড় শাস্তিই পেলেন যুক্তরাজ্যভিত্তিক ক্লাব ক্রিকেটার রিজওয়ান জাভেদ। দুর্নীতির দায়ে সব ধরনের ক্রিকেট থেকে সাড়ে ১৭ বছরের জন্য নিষিদ্ধ হয়ে গেলেন এই ক্রিকেটার। জাভেদের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) দুর্নীতিবিরোধী ৫টি আইন ভাঙার অভিযোগ রয়েছে।
ঘটনা ২০২১ আবুধাবি টি-টেন লিগের। সেই টুর্নামেন্টে দুর্নীতির সঙ্গে জড়ানোর দায়ে রিজওয়ানসহ আট ক্রিকেটারের বিরুদ্ধে গত বছরের সেপ্টেম্বরে অভিযোগ এনেছিল আইসিসি। তার মধ্যে ছিলেন বাংলাদেশের নাসির হোসেনও। সেই নাসিরকে এ বছরের জানুয়ারিতে সব ধরনের ক্রিকেট থেকে ২ বছরের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি।
আইসিসির নৈতিক বিভাগের মহাব্যবস্থাপক অ্যালেক্স মার্শাল বলেন, ‘পেশাদার ক্রিকেটারদের বারবার দুর্নীতিতে প্ররোচনা দেওয়ার জন্য রিজওয়ান জাভেদ লম্বা সময়ের জন্য নিষেধাজ্ঞা পেয়েছেন। দুর্নীতিবাজদের জন্য এটা কঠিন এক বার্তা দিল যারা যেকোনো পর্যায়ের ক্রিকেটারদের শিকারে পরিণত করার চেষ্টা করছে। দুর্নীতিতে জড়ানোর জন্য এসব প্ররোচনা কঠোরভাবে দমন করা হবে।’
যেসব ধারা ভাঙার অপরাধে জাভেদকে অভিযুক্ত করা হয়েছে—
২.১.১
২০২১ আবুধাবি টি-টেন লিগে ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকা (তিনটি আলাদা ঘটনা)।
২.১.৩
দুর্নীতিতে জড়িত হতে অন্য খেলোয়াড়কে উপহারের প্রস্তাব দেওয়া
২.১.৪
প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ২.১ নম্বর ধারা ভাঙতে কাউকে উৎসাহিত করা, প্ররোচনা দেওয়া, উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজে লাগানো
২.৪.৪
দুর্নীতির সঙ্গে জড়িত কোনো প্রস্তাব বা আমন্ত্রণ পাওয়ার কথা ডিএসিওকে বিস্তারিত জানাতে না পারার ব্যর্থতা
২.৪.৬
ডিএসিওর তদন্ত কাজে যথাযথভাবে সহযোগিতা করতে না পারার ব্যর্থতা বা অস্বীকার করা
২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর সাময়িক নিষেধাজ্ঞা পেয়েছিলেন রিজওয়ান। তখন ১৪ দিনের মধ্যে তাঁকে এর জবাব দিতে বলা হয়েছিল। যুক্তরাজ্যভিত্তিক ক্লাব ক্রিকেটার জবাব দিতে পারেননি দেখে নিষিদ্ধ হয়েছেন।

গতকাল সোমবার নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ইস্ট দিল্লি রাইডার্স ও নিউ দিল্লি টাইগার্সের ম্যাচে ঘটনাটি ঘটে। নিউ দিল্লি টাইগার্সের রান তাড়ার ১৮তম ওভারে আশিষ মীনার করা বলে সরাসরি ব্যাট চালান থারেজা। তাঁর জোরালো শটটি আম্পায়ার ভরদ্বাজের মুখের এক পাশে গিয়ে আঘাত করে।
৯ ঘণ্টা আগে
সামাজিক মাধ্যমে প্রকাশ করা কালভাগনির একটি ভিডিওতে দেখা যায়, তালিয়াফিকো একদল বুনো শূকরের কাছে গিয়ে খাবার দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু খাবারের বদলে প্রাণীগুলো দ্রুত তাঁর দিকেই ঝুঁকে পড়ে। কয়েকটি শূকর তাঁর চারপাশে জড়ো হয়ে পায়ে কামড়াতে শুরু করে। পরিস্থিতি সামলাতে তাদের দূরে সরিয়ে রাখতে দেখা যায় তালিয়াফিকো
৯ ঘণ্টা আগে
মেমফিস দেপাইকে আর রাখা হবে না—সপ্তাহখানেক আগে এমন সিদ্ধান্ত জানিয়েছিল করিন্থিয়ানস। তবে সমর্থকদের তীব্র ক্ষোভ, সরাসরি মৃত্যু হুমকি এবং ক্লাব সভাপতির বাড়ির সামনে কট্টর সমর্থকদের বিক্ষোভের পর অবস্থান বদলানো হয়েছে। নেদারল্যান্ডসের এই ফরোয়ার্ডের সঙ্গে নতুন চুক্তি করেছে ব্রাজিলিয়ান ক্লাবটি।
১০ ঘণ্টা আগে
আজ হকি ফেডারেশনের সভাকক্ষে প্রথম বিভাগ লিগ কমিটির প্রথম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ও ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার হারুন-অর-রশিদ। সভায় ফেডারেশনের কর্মকর্তা ছাড়াও লিগে অংশ নিতে যাওয়া ১১টি ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
১০ ঘণ্টা আগে