
টেকনাফের হোয়াইক্যং সীমান্ত এলাকা দিয়ে নতুন করে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীসহ বিভিন্ন সরকারি বাহিনীর আরও ৬৩ জন সদস্য বাংলাদেশে প্রবেশ করেছেন। তাঁদের নিরস্ত্র করে নিরাপদ আশ্রয়ে নিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই ৬৩ জনসহ দেশে পালিয়ে আসা মিয়ানমারের সামরিক, আধা সামরিক বাহিনীর সদস্যসংখ্যা গিয়ে দাঁড়াল ৩২৭।
বিজিবি জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম আজকের পত্রিকাকে এই ৬৩ জনের বাংলাদেশে প্রবেশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আজ বুধবার বেলা ১১টার দিকে হোয়াইক্যংয়ের উত্তরপাড়া সীমান্ত এলাকা দিয়ে তাঁরা বাংলাদেশে প্রবেশ করেন।
শরীফুল ইসলাম জানান, আজ নতুন করে টেকনাফের হোয়াইক্যং সীমান্ত দিয়ে বিজিপি, সেনাসদস্য, পুলিশ, ইমিগ্রেশন সদস্য ও অন্য সংস্থার আরও ৬৩ জন প্রবেশ করেছেন। এখন পর্যন্ত মোট ৩২৭ জন বাংলাদেশে প্রবেশ করেছেন। এর আগে, গত তিন দিনে ২৬৪ জন বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন। নতুন করে এই ৬৩ জন প্রবেশ করায় বর্তমানে আশ্রয় নেওয়া বিজেপির সদস্য সংখ্যা দাঁড়াল ৩২৭।
হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার সিরাজুল ইসলাম লালু আজকের পত্রিকার বলেন, ‘সকালে কিছুক্ষণ গোলাগুলির পর বিজিপি সদস্যরা বাংলাদেশের প্রবেশ করেন। পরবর্তী সময়ে বিজিবি সদস্যরা গিয়ে তাঁদের নিরস্ত্রীকরণ করে নিরাপদে দেশের ভেতরে নিয়ে আসেন।’

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কার্গোর অভাবে অবশেষে মজুত ফুরিয়ে গেছে এক্সিলারেট এনার্জির। ফলে নতুন করে কার্গো আসার আগপর্যন্ত আপাতত সামিটের টার্মিনাল থেকে পাওয়া এলএনজি দিয়েই চলতে হচ্ছে। এদিকে এলএনজি সরবরাহ কমে যাওয়ার কারণে দেশের সামগ্রিক গ্যাস সরবরাহ আরও এক দফায় কমেছে।
৪ ঘণ্টা আগে
জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে শিশু ও তরুণ প্রজন্মকে সুরক্ষিত এবং তাদের জন্য শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, পানি, স্যানিটেশন ও স্বাস্থ্য বিধিসহ অপরিহার্য সামাজিক সেবাগুলোকে জলবায়ু সহনশীল করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
৪ ঘণ্টা আগে
অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ বুধবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সই করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়...
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান। অন্যদিকে কোস্ট গার্ডের বর্তমান মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হককে নৌবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। তাঁর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
৫ ঘণ্টা আগে