রাজশাহীতে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) হেফাজতে রয়েছেন দুই পুলিশ সদস্য। প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়ে তাদের হেফাজতে নেওয়া হয়েছে বলে পুলিশের একাধিক সূত্র থেকে জানা গেছে। তবে বিষয়টি নিয়ে পুলিশ আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।
এই দুই পুলিশ কনস্টেবল হলেন শাহরিয়ার পারভেজ শিমুল ও আবদুর রহমান। দুজনই রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সদর দপ্তরে কর্মরত।
এরমধ্যে শাহরিয়ার পারভেজ শিমুল পুলিশ কমিশনারের কার্যালয়ের কম্পিউটার অপারেটর। গত বৃহস্পতিবার রাতে আলাদা আলাদা স্থান থেকে ডিবি পুলিশ তাদের ধরে কার্যালয়ে নিয়ে যান। সেই থেকে তারা সেখানেই আছেন।
দুজনের মধ্যে শাহরিয়ার পারভেজ শিমুলের বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলায়। আর আবদুর রহমানের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। পরিবারের সদস্যরা এই দুই পুলিশ সদস্যের সঙ্গে ডিবি কার্যালয়ে দেখা করেছেন। তবে পরিবারের পক্ষ থেকেও এ বিষয়ে কেউ কিছু জানায়নি।
আজ শনিবার সকালে নগরীর লক্ষ্মীপুর ঝাউতলা এলাকায় ডিবি কার্যালয়ে গিয়ে ওই দুই কনস্টেবল সেখানে থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে ভেতরে ঢোকার অনুমতি দেননি প্রধান ফটকে দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল। ঢোকার জন্য তিনি ডিউটি অফিসারের অনুমতি নিতে ভেতরে যান এবং ফিরে এসে জানান, কার্যালয়ে ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা নেই। ডিউটি অফিসার কোনো বিষয়েই কথা বলতে পারবেন না। তাই ভেতরে ঢোকার অনুমতি নেই।
পুলিশের দায়িত্বশীল একটি সূত্র নিশ্চিত করেছে, অনলাইন এবং অফলাইনে প্রতারণার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দুজনকে ডিবি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ দুজন একটি প্রতারকচক্রের সদস্য বলে পুলিশের কাছে তথ্য এসেছে। তাদের বিরুদ্ধে মামলা করার সম্ভাবনা রয়েছে। তবে আপাতত তাদের আটক কিংবা গ্রেপ্তার দেখানো হয়নি।
ওই সূত্রের দাবি, খুবই বড় ধরনের অপরাধ করেছেন পুলিশের এ দুই সদস্য। তবে কী অপরাধ সে বিষয়ে কিছু জানাতে রাজি হয়নি সূত্রটি। সূত্রের দাবি, চক্রের আরও কয়েকজন নজরদারিতে রয়েছেন। সবার বিরুদ্ধেই ফৌজদারী অপরাধের মামলা করা হবে।
আরএমপির মুখপাত্র জামিরুল ইসলাম শুক্রবার বিকেলে আজকের পত্রিকাকে বলেন, এ ধরনের কোনো তথ্য তার কাছে নেই। শনিবার বিকেলেও একই জবাব দেন তিনি। জামিরুল ইসলাম বলেন, ‘আমি কমিশনার স্যারের মুখপাত্র হিসেবে কথা বলি। এখন পর্যন্ত এ ধরনের কোনো তথ্য আমার কাছে আসেনি।’
আরএমপির গোয়েন্দা শাখার উপকমিশনার (ডিসি) দায়িত্বে থাকা অতিরিক্ত ডিআইজি কেএম আরিফুল হককে শুক্রবার রাতে ফোন করা হলেও তিনি ধরেননি। শনিবার বিকেলে সাংবাদিক পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে আবার ফোন করা হলে ধরেননি।
বিষয়টি নিয়ে জানতে আরএমপি কমিশনার বিপ্লব বিজয় তালুকদারকে শুক্রবার ও শনিবার ফোন করা হয়েছে। তবে তিনি ফোন ধরেননি। তাই দুই কনস্টেবলকে হেফাজতে রাখার বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কার্যালয়ে রাতের আঁধারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। অগ্নিসংযোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে...
৪ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আসন্ন সিনেট নির্বাচন উপলক্ষে বরিশাল বিভাগের নিবন্ধিত স্নাতকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রাতে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে আয়োজিত এ সভায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদকে চেয়ারম্যান করে ১০ সদস্যের...
১৮ মিনিট আগে
বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে নবীনবরণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার রাত ১০টার দিকে কলেজের লাইব্রেরি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষ থামাতে গিয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আখতারুজ্জামান খানও আহত হয়েছেন...
৩৬ মিনিট আগে
বগুড়ায় গাছের ডাল দিয়ে পিটিয়ে শিক্ষককে আহত করার ঘটনায় বহিষ্কৃত স্কুলছাত্র রিয়াদ ইসলাম কিরনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে পরিবারের সদস্যরা তাকে পুলিশের কাছে সোপর্দ করেন। রিয়াদ ইসলাম কিরন বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন...
১ ঘণ্টা আগে