মিয়ানমারে ক্ষমতাসীন জান্তা বাহিনীর শনির দশা কেবলই দীর্ঘায়িত হচ্ছে। এবার জান্তা সরকারের শান্তি আলোচনা থেকে বেরিয়ে এসে বিদ্রোহী শিবিরে ভিড়েছে আরও এক জাতিগত সশস্ত্র গোষ্ঠী। মিয়ানমারের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য শানকেন্দ্রিক ওই গোষ্ঠীটির নাম পা-ও ন্যাশনাল লিবারেশন অর্গানাইজেশন (পিএনএলও)।
মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার গোষ্ঠীটি আনুষ্ঠানিকভাবে জান্তা বাহিনীর সঙ্গে চলমান শান্তি আলোচনা ছাড়ার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে গোষ্ঠীটি জানিয়েছে, তারা মিয়ানমারে চলমান জান্তাবিরোধী সশস্ত্র লড়াইয়েও যোগ দেবে। তারা স্বৈরতন্ত্রের অবসান ঘটিয়ে গণতান্ত্রিক ফেডারেল মিয়ানমার কায়েম করতে চায়।
পিএনএলও এক বিবৃতিতে শান্তি আলোচনা ছেড়ে বেরিয়ে আসার কারণ হিসেবে বলেছে, ‘ব্যাপক আশা নিয়ে দীর্ঘ ৮ বছর ধরে শান্তি আলোচনায় জড়িত থাকার পরও রাজনৈতিক সমাধানের কোনো নিশ্চয়তা এখনো অর্জিত হয়নি।’
বিবৃতিতে বলা হয়, বর্তমানে জান্তার বিরুদ্ধে যে লড়াই চলছে তা মূলত যারা স্বৈরাচারের নিপীড়ন যন্ত্র চালায় ও যারা এই নিপীড়নের শিকার তাদের মধ্যকার লড়াই। সারা দেশে জাতিগত ও অন্যান্য মানুষ স্বৈরাচার দ্বারা নিপীড়িত হচ্ছে। এরই মধ্যে পিএনএলও-এর সশস্ত্র শাখা পা-ও ন্যাশনাল লিবারেশন আর্মি (পিএনএলএ) শান রাজ্যে জান্তার বিরুদ্ধে লড়াইও শুরু করে দিয়েছে।
পিএনএলও ২০১৫ সালে তৎকালীন জান্তা সরকারের সঙ্গে দেশব্যাপী যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করে। পরে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসের শুরুতে জান্তাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করলেও শান্তি আলোচনায় অংশগ্রহণ অব্যাহত রাখে। কিন্তু কোনো নিশ্চিত অগ্রগতি অর্জিত না হওয়ায় গোষ্ঠীটি শান্তি আলোচনা ছাড়ার ঘোষণা দিয়েছে।

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় একটি হোটেলে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই ঘটনার পেছনে তিনি পূর্ববর্তী তৃণমূল কংগ্রেস (টিএমসি) সরকারের অবহেলাকে দায়ী করেছেন। একই সঙ্গে মর্মান্তিক এই অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের...
৪ ঘণ্টা আগে
দীর্ঘ ২৬ বছর পর নিজের অবৈধ সন্তানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছেন বেলজিয়ামের রাজপরিবারের সদস্য প্রিন্স লরাঁ। এর ফলে ২৬ বছর বয়সী ক্লেমঁ ভান্দেনকার্কহোভে এখন আইনগতভাবে রাজপুত্রের মর্যাদা পেয়েছেন এবং বাবার ব্যক্তিগত সম্পত্তিতে তার সৎভাই-বোনদের সমান উত্তরাধিকারও প্রতিষ্ঠিত হয়েছে।
৫ ঘণ্টা আগে
ভারতে মাত্র ২০ রুপি ঘুষ নেওয়ার অভিযোগে শুরু হওয়া একটি মামলার নিষ্পত্তি হয়েছে প্রায় ৩০ বছর পর। দীর্ঘ আইনি লড়াই শেষে গুজরাটের দুই সরকারি কর্মচারীকে খালাস দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।
৫ ঘণ্টা আগে
এসব দুর্ঘটনার পর প্রশ্ন উঠেছে—কঠোর আইন ও আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও কেন ভারতে অগ্নিকাণ্ড এত প্রাণঘাতী হয়ে উঠছে? এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের প্রখ্যাত স্থাপত্য প্রতিষ্ঠান ‘কনফ্লুয়েন্স’-এর প্রতিষ্ঠাতা অংশীদার ও প্রধান স্থপতি বিনীতা সিঙ্ঘানিয়া এবং ‘ডিজাইন ফোরাম ইন্টারন্যাশনাল’ (ডিএফআই)
৬ ঘণ্টা আগে