নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর সামান্য ব্রেইন স্ট্রোক হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। বর্তমানে নিউরো আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ফারুকীর স্ত্রী নুসরাত ইমরোজ তিশা সোমবার দিবাগত রাত পৌনে ২টার দিকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এ তথ্য জানান।
তিশা লেখেন, 'আজ সন্ধা থেকে মোস্তফা একটু অসুস্থ। ডাক্তার এর কাছে নিতেই ডাক্তার বললো এনজিও গ্রাম করতে। করা হলো । ছোট একটা ব্রেইন স্ট্রোক হয়সে ওর। নিউরো আইসিইউ তে অবজারভেশনে আছে এখন। সবাই মোস্তফা সরওয়ার ফারুকীর জন্য দোয়া করবেন।'

তৌকীর আহমেদ বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা। চার দশকের বেশি সময় ধরে মঞ্চ, টিভি ও সিনেমা—তিন মাধ্যমেই আলো ছড়িয়ে যাচ্ছেন তিনি। অভিনয় ও নির্দেশনা দুই ক্ষেত্রেই নন্দিত তৌকীর আহমেদ। গত ৫ মার্চ ছিল তাঁর ৬০তম জন্মদিন। এ উপলক্ষে তৌকীর আহমেদের ছয় দশকের গল্প উদ্যাপনের আয়োজন করেছেন তাঁর সহকর্মীরা।
৩ ঘণ্টা আগে
পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী শ্রীকান্ত আচার্যের পূর্বপুরুষের আদি নিবাস বাংলাদেশের ময়মনসিংহে। তাই বাংলাদেশের প্রতি তাঁর গভীর মমত্ববোধ রয়েছে। আগেও অনেকবার এই দেশে এসেছেন তিনি। বিভিন্ন সাক্ষাৎকারে শ্রীকান্ত জানিয়েছেন, বাংলাদেশে এলে শিকড়ের ঘ্রাণ পান তিনি। সম্প্রতি এই গুণী শিল্পী সপরিবারে...
৩ ঘণ্টা আগে
তরুণ মুন্সীর কণ্ঠে প্রকাশিত হলো লাকী আখান্দের সুর করা গান। গানের শিরোনাম ‘যার কাছে মন রেখে’। গানটি লিখেছেন গোলাম মোর্শেদ। প্রায় তিন দশক আগে গানটি লিখেছিলেন গোলাম মোর্শেদ, সুর করেছিলেন লাকী আখান্দ্।
৩ ঘণ্টা আগে
ভানুপ্রিয়া হোটেলটি তৈরি হয়েছে একটি কবরস্থানের ওপর, যেখানে ছিল ভূতেদের বসবাস। এক হোটেল ব্যবসায়ী অসাধু উপায়ে হোটেলটি তৈরি করায় ভূতেরা ভিটেছাড়া হয়ে যায়। অন্যদিকে আইনজীবী শাওন মিত্র ইউটিউব থেকে প্ল্যানচেট শিখে ভুল করে ডেকে বসে ভানুপ্রিয়ার ভূতেদের। এরা শাওনকে বাধ্য করে ভূতেদের হয়ে আইনি ব্যবস্থা নিতে।
৩ ঘণ্টা আগে