ব্লুমফন্টেইনের ম্যানগং ওভালে আজ বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ে রানের জন্য শুরু থেকে সংগ্রাম করতে থাকে ভারত। দ্রুত ২ উইকেট হারিয়েও ফেলে ভারত। শুরুর ধাক্বা সামলে তৃতীয় উইকেট জুটিতে শতরান পেরিয়ে যায় পাঁচবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। অবশেষে সেই জুটি ভেঙেছে বাংলাদেশ।
টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। দলীয় ১৭ রানেই ভেঙে যায় ভারতের উদ্বোধনী জুটি। চতুর্থ ওভারের শেষ বলে মারুফ মৃধাকে কাট করতে যান ভারতীয় ওপেনার আর্শিন কুলকার্নি। আউটসাইড এজ হওয়া বল ডাইভ দিয়ে ক্যাচ ধরেন বাংলাদেশ উইকেটরক্ষক আশিকুর রহমান শিবলি। ১৭ বলে ১ চারে ৭ রান করেন কুলকার্নি। এরপর তিন নম্বরে ব্যাটিংয়ে নামা ভারতীয় ব্যাটার মুশির খান দ্রুত আউট হয়ে গেছেন। মুশিরকেও কট বিহাইন্ডের ফাঁদে ফেলেন মারুফ। ভারতের স্কোর হয়ে যায় ৭.২ ওভারে ২ উইকেটে ৩১ রান।
২ উইকেট পড়ার পর চার নম্বরে ব্যাটিংয়ে নামেন ভারতীয় অধিনায়ক উদয় সাহারান। ওপেনার আদর্শ সিংকে নিয়ে প্রতিরোধ গড়ার দায়িত্ব নেন সাহারান। বাংলাদেশের ওপর সেভাবে চড়াও হয়ে খেলতে পারছিলেন না ভারতের দুই ব্যাটার। তবে স্ট্রাইক রোটেট করে রানের চাকা সচল রাখছিলেন আদর্শ ও সাহারান। দুই ব্যাটারই ফিফটির দেখা পেয়েছেন। তৃতীয় উইকেটে ১৪৪ বলে ১১৬ রানের জুটি গড়তে অবদান রেখেছেন তারা। সাহারানকে ফিরিয়ে জুটি ভেঙেছেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। ৩২ তম ওভারের প্রথম বলে রিজওয়ানকে তুলে মারতে যান আদর্শ। মিড অফে সহজ ক্যাচ ধরেছেন রহনত দৌল্লাহ বর্ষণ। তাতে ভারতের স্কোর হয়েছে ৩১.১ ওভারে ৩ উইকেটে ১৪৭ রান। পাঁচ নম্বরে ব্যাটিং করছেন প্রিয়াংশু মোলিয়া। ১৮ বলে ৬ রানে ব্যাটিং করছেন তিনি। সাহারান ৮৮ বলে ৬২ রানে অপরাজিত আছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের স্কোর ৩৭.৩ ওভারে ৩ উইকেটে ১৬৬ রান।
ভারতকে হারিয়েই ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ। এটাই বাংলাদেশ যুবাদের প্রথম বিশ্বকাপ। এরপর ২০২২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ভারত জিতেছে ইংল্যান্ডকে হারিয়ে। অন্যদিকে গত বছরের ডিসেম্বরেই যুবাদের এশিয়া কাপ জেতে বাংলাদেশ।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
১৭ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে