ব্লুমফন্টেইনে চলছে দুই চ্যাম্পিয়নের লড়াই। একদিকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত। অন্যদিকে গত বছরের ডিসেম্বরেই যুবাদের এশিয়া কাপ জেতে বাংলাদেশ। শুরুতে আজ ভারত চাপে পড়লেও ধীরে ধীরে তা কাটিয়ে উঠছে।
ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হলো বাংলাদেশের ২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ অভিযান। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রানের জন্য হাঁসফাঁস করতে থাকে প্রথমে ব্যাটিং পাওয়া ভারত। দলীয় ১৭ রানেই ভেঙে যায় ভারতের উদ্বোধনী জুটি। চতুর্থ ওভারের শেষ বলে মারুফ মৃধাকে কাট করতে যান ভারতীয় ওপেনার আর্শিন কুলকার্নি। আউটসাইড এজ হওয়া বল ডাইভ দিয়ে ক্যাচ ধরেন বাংলাদেশ উইকেটরক্ষক আশিকুর রহমান শিবলি। ১৭ বলে ১ চারে ৭ রান করেন কুলকার্নি।
উদ্বোধনী জুটি ভাঙার পর ভারতকে আবারও ধাক্কা দেন মারুফ। অষ্টম ওভারের দ্বিতীয় বলে মুশির খানকে কট বিহাইন্ডের ফাঁদে ফেলেন মারুফ। ভারতের স্কোর হয়ে যায় ৭.২ ওভারে ২ উইকেটে ৩১ রান। ২ উইকেট পড়ার পর চার নম্বরে ব্যাটিংয়ে নামেন ভারতীয় অধিনায়ক উদয় সাহারান। ওপেনার আদর্শ সিংকে নিয়ে সাবলীলভাবে এগোচ্ছেন সাহারান। প্রথম ১০ ওভার শেষে ভারত করেছ ২ উইকেটে ৪৫ রান। বাংলাদেশের আক্রমণাত্মক বোলিং ও ফিল্ডিংয়ে সেভাবে ভারত চড়াও হতে পারছে না। তবে স্ট্রাইক রোটেট করছেন ভারতের দুই ব্যাটার সাহারান ও আদর্শ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারত করেছে ১৯ ওভারে ২ উইকেটে ৯২ রান। ৫৭ বলে ৩ চারে ৪১ রানে অপরাজিত আছেন আদর্শ। সাহারান ব্যাটিং করছেন ৩০ রানে। ৩৬ বলের ইনিংসে ৩ চার মেরেছেন।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
১৭ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে