ফ্যাশন মানে আরাম, ব্যক্তিত্ব ও রুচির মেলবন্ধন
ফ্যাশনের সংজ্ঞা একেকজনের কাছে একেক রকম। সুমির কাছেও এর একটা সংজ্ঞা আছে। তিনি জানালেন, তাঁর কাছে ফ্যাশন মানে আরাম। এর ওপরে কোনো কথা নেই। যেসব পোশাক ও অনুষঙ্গ তাঁর সঙ্গে জুতসই এবং যা ক্যারি করতে পারেন, তা-ই পরেন এবং কেনেন। সুমি বলেন, ‘আমার কাছে ফ্যাশন মানে শুধু অবয়ব নয়, এর সঙ্গে সম্পৃক্ত থাকে মানুষের ব্যক্তিত্ব ও রুচি।’
শীতে গাঢ় রঙের কাপড় বেছে নেন
কখন কেমন পোশাক পরা হবে, এর অনেকটাই নির্ভর করে তাপমাত্রার ওপর। তবে সব ঋতুতেই সুমি আরামদায়ক পোশাক বেশি প্রাধান্য দেন। সুমি বলেন, ‘আমি ঋতুর সঙ্গে মিলিয়ে পোশাকের রং ও নকশা বাছাই করি। শীতে একটু গাঢ় রঙের পোশাক পরতেই বেশি ভালো লাগে।’
ত্বক সুরক্ষিত রাখতে
ত্বক যেন আর্দ্র থাকে, সেদিকটায় বেশি নজর দেন সুমি। তবে সব ঋতুতেই তিনি ত্বকের যত্নে অলিভ অয়েল ব্যবহার করেন। ক্যাজুয়াল ও পার্টি ওয়্যার কখন, কোথায় কোন ধরনের পোশাক পরেন—এ প্রশ্নের উত্তরে সুমি বলেন, ‘ক্যাজুয়ালি আমি ঢিলেঢালা ও সুতির আরামদায়ক পোশাক পরি। পার্টি ওয়্যার নির্ভর করে কখন কোন ধরনের অনুষ্ঠান বা আয়োজনে যোগ দিতে যাচ্ছি, তার ওপর। সেটা শাড়ি বা ওয়েস্টার্ন—যেকোনো কিছুই হতে পারে।’
আমি ছেলেদের সুগন্ধি বেশি পছন্দ করি। কয়েক দিন পর পর আমার মুডের ওপর নির্ভর করে সুগন্ধি পরিবর্তন হয়। যখন নতুন কোনো চরিত্রে অভিনয় করি, সে সময় নতুন সুগন্ধি ব্যবহার করি, যেন শুটিংয়ে সেই ঘ্রাণে আমি চরিত্রের ভেতর ঢুকে যেতে পারি।
শীতকালে রোজ যা করেন
শীতকালে শরীরে যেন পানির ঘাটতি দেখা না দেয়, এ জন্য পর্যাপ্ত পানি পান করেন। এ ছাড়া প্রচুর ফলমূল খান। সাধারণত দিনের কোনো ভাগের খাবার তিনি বাদ দেন না, নিয়মিত খাওয়াদাওয়া করেন।

পরপর টানা মাংস খাওয়ার পর নিশ্চয়ই মাছ খেতে মন চাইছে। কেবল এক পদের তরকারি দিয়ে সাদা ভাত; ব্যস। এটুকু করতে চাইলে রান্না করতে পারেন সরিষা বাটায় ইলিশ। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা। ছোট ইলিশ মাছ রিং পিস করে কেটে ধুয়ে নিন। কড়াইয়ে সয়াবিন তেল গরম করে পেঁয়াজকুচি বাদামি করে ভেজে নিন...
৩ ঘণ্টা আগে
ঝাল আর চর্বিযুক্ত খাবারের পর মুখে মিষ্টির ছোঁয়া আরাম দেয়। এ জন্য অতিথি আপ্যায়নে ঘরেই ঝটপট তৈরি করে নিতে পারেন টার্কিশ মিষ্টি ‘হালকা তাতলিসি’। দেখতে অনেকটা আমাদের দেশের প্যাঁচ ছাড়া জিলাপির মতো অথবা ম্যাক্সিকান চুরোসের মতো। মূলত এটি মুচমুচে ও রসাল রিং ডেজার্ট। অটোমান সাম্রাজ্য থেকে চলে আসা এই...
১ দিন আগে
১৫২৮ সালের ঘটনা। বর্তমান টেক্সাসের উপকূলে যখন এক মরোক্কান যুবক এসে পৌঁছান, তখন তিনি জীবিত নাকি মৃত তা বোঝা যাচ্ছিল না। এক মাস ধরে তিনি এবং একদল স্প্যানিশ নাবিক মেক্সিকো উপসাগরের উত্তাল তরঙ্গে একটি নড়বড়ে লাইফবোটে ভেসে ছিলেন...
১ দিন আগে
সাধারণত তাজা পার্সলে পাতা, পেঁয়াজ, রসুন এবং সুগন্ধি কাফতা মসলার মিশ্রণে গরুর মাংস, ভেড়ার মাংস অথবা এই দুটির কিমা একসঙ্গে মিশিয়ে এটি তৈরি করা হয়। এই কাবাবটির মূল বৈশিষ্ট্য হলো এর সিগনেচার লম্বাটে ডিম্বাকৃতি বা নলাকার গঠন। এটি তৈরি করা যেমন সহজ, তেমনি এটি ওভেনে বেক করে, কয়লায় গ্রিল করে কিংবা এয়ার...
১ দিন আগে