করোনায় আক্রান্ত হওয়ায় গতকাল পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলতে পারেননি মিচেল স্যান্টনার। সেই ধাক্কা সামলে উঠতে না উঠতে আবারও ধাক্কা খেল নিউজিল্যান্ড। টুর্নামেন্টের মাঝপথে পরিবর্তন আনা হয়েছে নিউজিল্যান্ড দলে।
নিউজিল্যান্ডের বর্তমান অধিনায়ক কেইন উইলিয়ামসনের পরিবর্তে তৃতীয় টি-টোয়েন্টিতে খেলার কথা ছিল জস ক্লার্কসনের। যেখানে উইলিয়ামসন তাঁর হাঁটুর চোটের অবস্থা পর্যবেক্ষণ করে দেবেন। তবে ক্লার্কসনের আর যোগ দেওয়া হচ্ছে না পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে। সুপার স্ম্যাশে সেন্ট্রাল ডিসট্রিকটসের খেলারা সময় কাঁধে চোট পেয়েছেন এই অলরাউন্ডার। ক্লার্কসনের পরিবর্তে দলে এসেছেন উইল ইয়াং। হ্যামিল্টনে আগামীকাল নিউজিল্যান্ড-পাকিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি শেষে দলে যোগ দেবেন ইয়াং।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১৪ ম্যাচ খেলেন ইয়াং। ২০ গড় ও ১০২.৩৬ স্ট্রাইক রেটে করেন ২৬০ রান। দুটি ফিফটিও রয়েছে নিউজিল্যান্ডের জার্সিতে। এই সংস্করণে ৫৬ রানের সর্বোচ্চ ইনিংস খেলেন দুবাইয়ে গত বছরের আগস্টে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি, স্বীকৃত টি-টোয়েন্টিসহ সব মিলে তাঁর টি-টোয়েন্টি ক্যারিয়ারের গড় ও স্ট্রাইকরেট বেশি। ৯৮ টি-টোয়েন্টিতে ২৬.৪০ গড় ও ১৩৩.৩৯ স্ট্রাইক রেটে ২২৯৭ রান করেন। ১৪ ফিফটির সঙ্গে রয়েছে ২ সেঞ্চুরি।
অকল্যান্ডের ইডেন পার্কে গতকাল প্রথম টি-টোয়েন্টিতে আগে ব্যাটিং করে নিউজিল্যান্ড করেছিল ৮ উইকেটে ২২৬ রান, যা পাকিস্তানের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যেকোনো দলের সর্বোচ্চ স্কোর। রান তাড়া করতে নেমে পাকিস্তান অলআউট হয় ১৮০ রানে। নিউজিল্যান্ডের ৪৬ রানের জয়ের ম্যাচে করোনা আক্রান্ত স্যান্টনারকে আইসোলেশনে রাখা হয়েছে। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টির আগে সুস্থ হয়ে না উঠলে সেই ম্যাচের অধিনায়ক কে হবেন, সেটাই এখন দেখার বিষয়। কারণ উইলিয়ামসনের পরিবর্তে এর আগে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দলের নিয়মিত অধিনায়ক ছিলেন স্যান্টনার। ১৪, ১৭, ১৯ ও ২১ হবে পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজের শেষ চার টি-টোয়েন্টি।

ভিনিসিয়ুসের মাঠের আচরণ নিয়ে সমালোচনা করেন কানিজারেস। লা লিগার উদ্বোধনী ম্যাচে এস্পানিওলের বিপক্ষে রিয়ালের ২-১ গোলের জয়ের ম্যাচে বেশ কয়েকবার পেনাল্টি বক্সের ভেতরে পড়ে গিয়ে পেনাল্টির আবেদন করেছিলেন এই উইঙ্গার। তবে তাঁর আবেদনে সাড়া দেননি রেফারি।
১৭ মিনিট আগে
আতলেতিকো অবস্থান শুরু থেকেই পরিষ্কার—আলভারেসকে আর্সেনালের কাছে বিক্রি করতে তারা রাজি। কিন্তু কোনোভাবেই রিয়াল মাদ্রিদ বা বার্সার কাছে নয়। গত সপ্তাহে ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচের পর সমর্থকেরা দুয়ো দেওয়ায় পরিস্থিতি কঠিন হয়ে উঠলেও আলভারেসকে নিয়ে নিজেদের অবস্থান থেকে একচুল সরে আসেনি মাদ্রিদের ক্লাবটি।
১ ঘণ্টা আগে
দিনের শেষ দিকে আলো নিয়ে আম্পায়ারদের সঙ্গে কথা বলেন জয়সুরিয়া ও কামিল মিশারা। তাঁদের দাবি ছিল, পর্যাপ্ত আলো না থাকায় খেলা চালিয়ে যাওয়া সম্ভব না। তবে লঙ্কান ব্যাটারদের দাবি না মেনে খেলা চালিয়ে নেন আম্পায়াররা।
২ ঘণ্টা আগে
মাঠের চেয়ে বরং মাঠের বাইরের ঘটনায় বেশি আলোচনা চলছে ইংল্যান্ড ক্রিকেট দলকে নিয়ে। নাইটক্লাব কাণ্ডের জেরে বাদ পড়েছেন ইংলিশ পেসার ব্রাইডন কার্স। মাইকেল ভনের মতে এ ধরনের ঘটনা ইংল্যান্ডের ক্রিকেটারদের জন্য অনেক বড় একটা শিক্ষা।
২ ঘণ্টা আগে