
মুন্সিগঞ্জ-৩ (সদর এবং গজারিয়া) আসনে ভোটকেন্দ্রের বাইরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মৃণাল কান্তি দাসের এক সমর্থককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে সদর উপজেলার মিরকাদিম পৌরসভার টেঙ্গর এলাকায় এ ঘটনা ঘটে।
মুন্সিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান আজকের পত্রিকাকে জানান, নিহত মো. জিল্লুর রহমান ঢাকায় থাকতেন। তিনি ভোট দিতে মুন্সিগঞ্জে গিয়েছিলেন। তিনি একাধিক মামলার আসামি।
জিল্লুর রহমান (৪৫) টেঙ্গর এলাকার শরিতল মুন্সীর ছেলে।
নিহত জিল্লুর রহমানের স্ত্রী রেহেনা বেগম বলেন, ‘আমার স্বামী নৌকার সমর্থক। শনিবার রাতে স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের (কাঁচি প্রতীক) সমর্থক মীরকাদিম পৌরসভার সাবেক মেয়র শহীদুল ইসলাম শাহীনের নির্দেশে বিপ্লবের লোকজন হুমকি দিয়ে যায়। আজ সকালে ওরাই আমার স্বামীকে রামদা দিয়া কুপিয়ে হত্যা করে।’
নিহত জিল্লুর রহমানের মেয়ে মৌমিতা বলেন, ‘আমার বাবাকে বেশ কিছু দিন ধরে হুমকি-ধামকি দিচ্ছিল মেয়র শাহিনসহ তার লোকজন। আমাদের বাড়িতে কয়েকবার হামলা চালিয়েছিল। কারণ আমার বাবা নৌকার সমর্থক ছিল। এজন্যই কাঁচির সমর্থক শাহিনের নির্দেশে আমার বাবাকে হত্যা করে সম্পদ মিয়া, লিটন মিয়া, রাহাদসহ আরও অনেকেই। আমি এর সুষ্ঠু বিচার চাই।’
এ ব্যাপারে মীরকাদিম পৌরসভার সাবেক মেয়র শহীদুল ইসলাম শাহীন বলেন, ‘এ ঘটনার সময় আমি ছিলাম না। আমি জড়ি নই।’
ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু জাফর রিপন, পুলিশ সুপার আসলাম খানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।
পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান বলেন, ‘ঘটনাটি ভোটকেন্দ্রের বাইরে ঘটেছে। এটি অপ্রত্যাশিত ছিল। সেখানে অনেক ফোর্স (আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য) মোতায়েন রয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। নিহত ব্যক্তি একটি হত্যা মামলার আসামি। তিনি জামিনে ছিলেন। সবদিক বিবেচনা করে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু জাফর রিপন বলেন, ‘ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। কিছু কিছু ঘটনায় তদন্তাধীন।’

ঝালকাঠির নলছিটিতে ছেলেকে প্রতিপক্ষের হামলা থেকে বাঁচাতে গিয়ে আক্কাস খান (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ছেলে জসিম খান (৩২) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন...
২২ মিনিট আগে
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৮০টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ৫০০টি গাড়ি ডাম্পিং এবং ৩৫৯টি গাড়ি রেকার করা হয়েছে।
৩৬ মিনিট আগে
বিনা টিকিটে ট্রেনে ভ্রমণকারী সংঘবদ্ধ চক্রের হামলার প্রতিবাদে সারাদেশে মানববন্ধন করেছেন বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার (১০ আগস্ট) দেশের বিভিন্ন রেল অফিস ও স্থাপনায় এ কর্মসূচি পালিত হয়।
৩৮ মিনিট আগে
রাজধানীর শাহজাহানপুরের গুলবাগে পারিবারিক কলহের জেরে স্বপ্না খাতুন (২৫) নামের এক গৃহবধূকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় রোববার (৯ আগস্ট) রাত ১১টার দিকে গৃহবধূর স্বামী রুবেল মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
১ ঘণ্টা আগে