
৪৫তম বিসিএসের স্থগিত লিখিত পরীক্ষা চলতি মাসের শেষ সপ্তাহে আয়োজনের পরিকল্পনা করছে সরকারি কর্ম কমিশনের (পিএসসি)।
আজ শুক্রবার পিএসসি পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস আজকের পত্রিকাকে এ তথ্য জানান।
আনন্দ কুমার বিশ্বাস বলেন, ৪৫তম বিসিএসের স্থগিত লিখিত পরীক্ষা চলতি মাসের শেষ সপ্তাহে আয়োজনের পরিকল্পনা রয়েছে। ১০ জানুয়ারি এ বিষয়ে সভা হওয়ার কথা রয়েছে। সভায় পরীক্ষা আয়োজনের বিষয়টি চূড়ান্ত করা হতে পারে।
গত ২৭ নভেম্বর থেকে ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা শুরুর কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে এ পরীক্ষা স্থগিত করার কথা জানায় পিএসসি।
এর আগে, গত ৬ জুন ৪৫তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হন ১২ হাজার ৭৮৯ জন। এই বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। নন-ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জনকে। তবে ২ হাজার ৩০৯ ক্যাডারের মধ্যে সবচেয়ে বেশি ৫৩৯ জন নিয়োগ হবে স্বাস্থ্য ক্যাডারে। এরপর ৪৩৭ জন নিয়োগ পাবেন শিক্ষা ক্যাডারে। এ ছাড়া পুলিশে ৮০, কাস্টমসে ৫৪ ও প্রশাসনে ২৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘এডিটর’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ১২ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন।
১৯ ঘণ্টা আগে
শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান ইপিলিয়ন গ্রুপে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি তাদের এইচআর বিভাগে ‘এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ১০ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১৯ ঘণ্টা আগে
এসিআই মোটরস লিমিটেডে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি তাদের মেইনটেন্যান্স বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ১০ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১৯ ঘণ্টা আগে
স্বপ্ন কখনো কখনো পথ বদলায়, তবে লক্ষ্য বদলায় না। মেডিকেলে ভর্তি হওয়ার স্বপ্ন পূরণ না হলেও নিজেকে নতুন করে গড়ে তুলেছেন মাসুদ আলী। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে পরপর দুই বিসিএসে ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তিনি।
১ দিন আগে