
চলতি সপ্তাহের মধ্যেই মিয়ানমারের চিন রাজ্যের দক্ষিণাঞ্চল থেকে জান্তাবাহিনীকে বিতাড়িত করার ঘোষণা দিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। গত মঙ্গলবার চিন রাজ্যের দক্ষিণের আরও একটি শহরের দখল নেয় তিন বিদ্রোহী বাহিনীর সমন্বয়ে গঠিত সশস্ত্র গোষ্ঠী। তার পরপরই আরাকান আর্মি (এএ) এই ঘোষণা দিল। মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আরাকান আর্মি এক বিবৃতিতে জানিয়েছে, আরাকান আর্মি (এএ), মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ) এবং তাআং ন্যাশনাল লিবারেশন আর্মির (টিএনএলএ) সমন্বয়ে গঠিত ব্রাদারহুড অ্যালায়েন্স গত মঙ্গলবার খা মং ওয়া এলাকায় জান্তা বাহিনীর একটি সেনা চৌকি দখল করে নিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘এখনো বেশ কয়েকটি ছোট ও বড় ঘাঁটির জান্তা সেনারা আত্মসমর্পণ করেনি। তবে আমরা চলতি সপ্তাহের মধ্যেই তাদের এসব ঘাঁটি থেকে নির্মূল করে ফেলব।’ গত ১৩ নভেম্বর থেকে শুরু করা অভিযানের পর ব্রাদারহুড অ্যালায়েন্স চিন রাজ্যের পালেতওয়ায় এখন পর্যন্ত ২০টিরও বেশি সেনা ঘাঁটির দখল নিয়েছে।
এর আগে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে আরাকান আর্মি এক বিবৃতিতে জানিয়েছিল, রাখাইন রাজ্যের ১৭টি টাউনশিপের মধ্যে ১৫টিতেই নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এবং এ সময় তারা জান্তা বাহিনীর কাছ থেকে ১৪২টি সেনা ঘাঁটি দখল করে নিয়েছে। এর বাইরে তারা চিন রাজ্যের পালেতওয়ার নিয়ন্ত্রণও নিয়েছে।
সে সময় আরাকান আর্মি ঘোষণা দেয়, তারা বিগত ৪৫ দিন ধরে টানা যুদ্ধ করে যাচ্ছিল জান্তা বাহিনীর বিরুদ্ধে। অবশেষে তারা রাজ্যের রাজধানী সিতওয়েসহ অন্য আরও ১৫টি শহরের নিয়ন্ত্রণ নেয়। পাশাপাশি পালেতওয়ার ১৭টি গুরুত্বপূর্ণ অবস্থানেরও দখল নিয়েছে তারা।
এদিকে বেশির ভাগ অঞ্চলের নিয়ন্ত্রণ নিলেও জান্তা বাহিনীর বিরুদ্ধে ম্রউক উ, পাকতাও ও মংডু শহরের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে আরাকান আর্মি। কেবল রাখাইনেই নয়, জান্তাবিরোধী বিদ্রোহী গোষ্ঠীগুলো মিয়ানমারজুড়েই জান্তা বাহিনীর বিরুদ্ধে বেশ সাফল্য লাভ করছে। শান প্রদেশের একটি বাণিজ্যকেন্দ্র দখল করে নিয়েছে জান্তা বাহিনীর বিরুদ্ধে যুদ্ধরত জাতিগত সংখ্যালঘু যোদ্ধারা। কয়েক দিন আগে চীন অস্থায়ী যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করার আশ্বাস দেওয়ার পর গত শনিবার এ ঘোষণা দেয় সংখ্যালঘু যোদ্ধারা।

তীব্র দাবদাহ, শুষ্ক গাছপালা ও ঝোড়ো বাতাসে ইউরোপজুড়ে দাবানলের ভয়াবহতা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) ফ্রান্স, স্পেন ও গ্রিসের বিভিন্ন অঞ্চলে বড় ধরনের দাবানল মোকাবিলা করেছেন দমকলকর্মীরা।
৫ ঘণ্টা আগে
ক্রমহ্রাসমান জন্মহার এবং দ্রুত বৃদ্ধ হতে থাকা জনগোষ্ঠীর সংকটে পড়ে জাপানের নিজস্ব জনসংখ্যা চার দশকের মধ্যে প্রথমবারের মতো ১২ কোটির নিচে নেমে এসেছে। দেশটির অভ্যন্তরীণ বিষয়ক ও যোগাযোগ মন্ত্রণালয় প্রকাশিত সাম্প্রতিক সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১ জানুয়ারির হিসাবে জাপানে...
৬ ঘণ্টা আগে
দক্ষিণ ফ্রান্সে ছুটি কাটাতে গিয়ে পপ গায়িকা ক্যাটি পেরি ও কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর একটি ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সম্প্রতি নৌভ্রমণের সময় দুজনকে বেশ স্বচ্ছন্দ ও ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়।
৯ ঘণ্টা আগে
মিসরের ভূমধ্যসাগরের বন্দর দামিয়েত্তায় গ্যাসবাহী জাহাজে ড্রোন হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র-ইরান চলমান সংঘাতের নতুন আরেক যুদ্ধক্ষেত্র তৈরি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। হামলাটি সুয়েজ খালের কাছাকাছি হওয়ায় গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।
১০ ঘণ্টা আগে