পাকিস্তানের গণপরিষদ নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে আপিল করা হয়েছে। আজ সোমবার পাকিস্তান আওয়ামী মাহাজ নামে একটি সংগঠনের প্রধান অ্যাডভোকেট ইশতিয়াক আহমেদ শামসিআলভি লাহোর হাইকোর্টে এই আপিল আবেদন করেন। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পাকিস্তানে জাতীয় নির্বাচন বা গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে চলতি বছরের ৮ ফেব্রুয়ারি। নির্বাচনে গণপরিষদের ১৩০ নম্বর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন পাকিস্তান মুসলিম লিগের (নওয়াজ) প্রধান নওয়াজ শরিফ। এই আসনটি লাহোরের অংশ। এর আগে, পাকিস্তানের নির্বাচন কমিশন নওয়াজের প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করে।
গত সপ্তাহেই পাকিস্তান নির্বাচন কমিশন (ইসিপি) নওয়াজ শরিফের মনোনয়ন বৈধ ঘোষণা করলেও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশির মনোনয়ন বাতিল করে। বিষয়টি নিয়ে আপত্তি জানিয়ে পাকিস্তানের ইলেকশন অ্যাক্ট-২০১৭-এর ধারা ৬৩-এর আওতায় লাহোর হাইকোর্টে আপিল করেন ইশতিয়াক আহমেদ শামসিআলভি।
অ্যাডভোকেট ইশতিয়াক আহমেদ শামসিআলভি নিজেও গণপরিষদের আসন-১৩০-এর একজন প্রতিদ্বন্দ্বী ছিলেন। কিন্তু তাঁর মনোনয়নও বাতিল করে দিয়েছে ইসিপি। অ্যাডভোকেট শামসআলভি তাঁর মনোনয়ন বাতিলের বিষয়টিও চ্যালেঞ্জ করে আবেদন করেছেন।
পিটিশনে অ্যাডভোকেট শামসআলভি নেতা নওয়াজ শরিফের কাগজপত্রগুলোকে ‘বেআইনি’ হিসেবে অভিহিত করেছেন এবং তিনি এসব বেআইনি কাগজপত্র বৈধ হিসেবে গ্রহণ না করার জন্য ট্রাইব্যুনালকে অনুরোধ করেছিলেন। তিনি আরজিতে উল্লেখ করেন, পাকিস্তান সুপ্রিম কোর্ট ২০১৭ সালে দেওয়া এক রায়ে পানামা পেপারস মামলায় এসব কাগজপত্রকে বাতিল করেছিলেন এবং সুপ্রিম কোর্ট আজীবনের জন্য এসব অবৈধ বলে ঘোষণা করেছিলেন।

থাইল্যান্ডে প্রবেশকারী প্রত্যেক বিদেশি পর্যটকের কাছ থেকে ৪৫০ বাথ (১৬৬৬ টাকা) পর্যটন কর আদায়ের সরকারি পরিকল্পনা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে দেশটির হোটেল ও পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে। তাদের আশঙ্কা, নতুন এই কর বিশেষ করে তরুণ ও বাজেট ভ্রমণকারীদের নিরুৎসাহিত করবে এবং এর ফলে বিদেশি পর্যটকের সংখ্যা আরও
৫ ঘণ্টা আগে
ভারতের উত্তর প্রদেশের কোশাম্বী জেলায় একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে ১১ জন নিহত এবং অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় প্রশাসনিক কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, আজ সোমবার বিকেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে...
৫ ঘণ্টা আগে
ভারতের মণিপুরের কাংপোকপি জেলায় দুর্বৃত্তের গুলিতে কুকি সম্প্রদায়ের তিন নাগরিক নিহত এবং ৪ জন আহত হয়েছেন। কাংপোকপির এই সড়কটিতে ঠিক চার দিন আগে একটি অতর্কিত হামলায় স্থানীয় এক স্কুলের প্রধান শিক্ষকসহ ৪ নাগা বেসামরিক নাগরিক নিহত হয়। আজ আবার নতুন করে এই সহিংসতার...
৬ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়ার সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন—নির্দিষ্ট শর্ত পূরণ না করা পর্যন্ত কোনো ক্যাফের কেবিনে অপ্রাপ্তবয়স্কদের প্রবেশ করতে দেওয়া যাবে না। আদালতের মতে, টেলিভিশন, মাদুর ও বালিশসহ বাইরে থেকে সহজে দেখা যায় না—এমন কক্ষগুলোতে অপ্রাপ্তবয়স্কদের মধ্যে যৌন কর্মকাণ্ডের ঝুঁকি তৈরি হতে পারে।
৬ ঘণ্টা আগে