ভারতের হাই প্রোফাইল সাংবাদিকদের ফোনেও রয়েছে ইসরায়েলি নজরদারি অ্যাপ বা স্পাইওয়্যার পেগাসাস। এমনটাই অভিযোগ তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত ‘টার্গেটেড ক্র্যাকডাউন অন ফ্রিডম অব এক্সপ্রেশন’ শীর্ষক এই প্রতিবেদনে আন্তর্জাতিক সংগঠনটি এই অভিযোগ করেছে।
অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের হাই প্রোফাইল সাংবাদিকদের ফোনে ইসরায়েলি স্পাই সফটওয়্যার পেগাসাস ব্যবহার করা হয়েছে। দ্য ওয়্যারের সম্পাদক সিদ্ধার্থ বরদারাজন, দ্য অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন প্রজেক্টের দক্ষিণ এশিয়ার সম্পাদক আনন্দ মঙ্গলের আইফোনেও রয়েছে এই সফটওয়্যারের উপস্থিতি।
ফোনগুলোর ফরেনসিক তদন্তের বরাত দিয়ে অ্যামনেস্টির সিকিউরিটি ল্যাবের প্রধান দঁচা ও ক্যারল বলেছেন, ‘আমরা দেখতে পেয়েছি, ভারতে সাংবাদিকদের ওপর বেআইনি নজরদারি চলছে। তাঁরা শুধু নিজেদের কাজ করছেন। তারপরও তাঁদের ফোনে আড়ি পাতা হচ্ছে।’
এর আগে, ২০২৩ সালের অক্টোবরে অ্য়াপল একাধিক আইফোন ব্যবহারকারীকে জানিয়েছিল, তাদের ফোনে স্পাইওয়্যার বসানোর চেষ্টা করা হয়েছে। যাঁদের কাছে এই বার্তা গিয়েছিল, তাঁদের মধ্যে ২০ জন সাংবাদিক ও বিভিন্ন দেশের বিরোধী দলের রাজনীতিবিদ ছিলেন।
অ্যামনেস্টি অ্যাপলের এই বিষয় সামনে রেখে মেইল পাওয়া বেশ কয়েকজনের ফোনের ফরেনসিক বিশ্লেষণ করে। তাদের এই বিশ্লেষণে ধরা পড়ে, আনন্দ মঙ্গলের ফোনে গত ২৩ পেগাসাস স্পাইওয়্যার ইনস্টল হয়েছে ব্যবহারকারীর অজ্ঞাতসারে। এই ঘটনা এমন এক সময়ে ঘটে, যখন মঙ্গল আনন্দ ভারতের শেয়ারবাজারের কারচুপির বিষয়টি নিয়ে প্রতিবেদন তৈরির কাজে লেগে ছিলেন। এরপরে দ্য ওয়্যারের সম্পাদক বরদারাজনের ফোনও আক্রান্ত হয় গত ১৬ অক্টোবর। এর আগে ২০১৮ সালেও তাঁর ফোনে একইভাবে স্পাইওয়্যার ঢোকানোর চেষ্টা হয়েছিল।
পেগাসাস ইসরায়েলি কোম্পানি এনএসওর তৈরি করা একটি সফটওয়্যার, যা বিশ্বজুড়ে সাংবাদিক ও রাজনীতিকদের ওপর নজরদারি করতে ব্যাপকভাবে ব্যবহার করা হয়। তবে এই অভিযোগের বিপরীতে পেগাসাস মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টকে জানিয়েছে, তারা নির্দিষ্ট কোনো ক্রেতা সম্পর্কে মন্তব্য করবে না।
এনএসওর দাবি, তারা মূলত কোনো দেশের স্বীকৃত গোয়েন্দা বা আইন রক্ষাকারী সংস্থাকে এই সফটওয়্যার দিয়ে থাকে। নিয়মানুযায়ী তারা এই সফটওয়্যারকে কেবল সন্ত্রাসবাদ ও গুরুতর অপরাধের ক্ষেত্রে ব্যবহার করবে।
অ্যামনেস্টি জানিয়েছে, ভারত অবশ্য কখনোই পেগাসাস ব্যবহারের বিষয়টি স্বীকার করেনি। বিষয়টি নিয়ে দঁচা ও ক্যারল জানিয়েছেন, আমরা ভারতসহ সব দেশের কাছে আবেদন জানাচ্ছি, তারা যেন এই স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার না করে।

হংকংয়ের মডেল ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালী ব্যক্তিত্ব অ্যাবি চোইকে হত্যার পর তাঁর মরদেহ টুকরো টুকরো করে একটি পাত্রে গাজর ও অন্যান্য সবজির সঙ্গে রান্না করা হয়েছিল বলে আদালতে দাবি করেছেন কৌঁসুলিরা।
২ ঘণ্টা আগে
মাত্র ১৬ বছর বয়সী এক কিশোরকে আন্তর্জাতিক র্যানসমওয়্যার চক্র ‘কিলসেক’-এর (KillSec) মূল পরিচালনাকারী হিসেবে সন্দেহ করছে ইউরোপীয় আইনশৃঙ্খলা বাহিনী। ইউরোপীয় ইউনিয়নের আইন প্রয়োগকারী সংস্থা ইউরোপোল জানিয়েছে, সমন্বিত অভিযানে চক্রটির গুরুত্বপূর্ণ অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ভার্মন্ট অঙ্গরাজ্যে বসতবাড়িতে বসানো ব্যাটারিগুলোকে এক সুতায় গেঁথে তৈরি করা হয়েছে এমন এক বিদ্যুৎব্যবস্থা, যা এখন রাজ্যটির সবচেয়ে বড় বিদ্যুৎ উৎসে পরিণত হয়েছে। বিদ্যুৎ-বিভ্রাটের সময় বাড়িগুলোকে ব্যাকআপ সরবরাহের পাশাপাশি এসব ব্যাটারি একসঙ্গে যুক্ত হয়ে ‘ভার্চুয়াল পাওয়ার প্ল্যান্ট’
৫ ঘণ্টা আগে
ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজকে দুর্ঘটনার হাত থেকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার বলেছেন, হামলার সময় তিনি নিজের জীবন বাঁচানোর জন্য লড়াই করেছেন। পাশাপাশি যাত্রীদের জীবন রক্ষার দায়িত্বটুকুও তিনি অনুধাবন করেছিলেন।
৫ ঘণ্টা আগে