
নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী একেএম শামীম ওসমান এমপি বলেছেন, ‘দেশের ওপর যে পাখিটা উড়ছে, ওর প্রতিনিধি যেভাবে পাকবাহিনীকে ব্যবহার করেছিল, ঠিক তেমনি এখন ব্যবহার করছে বিএনপি-জামায়াতদের। তাদের লিস্টে আমার নামও আছে। আমাকে মেরে ফেলার চেষ্টা করা হবে। আমি মরে গেলে দেশের কিছুই হবে না। তিনি (শেখ হাসিনা) থাকলেই দেশ ঠিক থাকবে।’
আজ মঙ্গলবার নারায়ণগঞ্জ-৪ আসনের সিদ্ধিরগঞ্জে ৫ নম্বর ওয়ার্ডের পাওয়ার স্টেশন এলাকায় নৌকা প্রতীকের উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
একেএম শামীম ওসমান বলেন, ‘১৯৭০ সালের নির্বাচন যেমন স্বাধীনতার জন্য গুরুত্বপূর্ণ ছিল, ঠিক তেমনি আসন্ন নির্বাচনও স্বাধীনতা রক্ষার জন্য তেমন গুরুত্বপূর্ণ। আমরা বর্তমানে এক অদৃশ্য শক্তির সঙ্গে খেলছি। এই অদৃশ্য শক্তি চাচ্ছে এবার যেন ঠিকমতো ভোট না পড়ে। এই শক্তিটা চাচ্ছে বিএনপি-জামায়াতের মাধ্যমে নাশকতা ঘটিয়ে নিজেদের ফায়দা হাসিল করতে। আমাদের তা মোকাবিলা করতে হবে।’
তিনি বলেন, ‘আমি রাজনীতিকে ধান্দা হিসেবে নিইনি। আর আমি টাকা দিয়ে রাজনীতি পছন্দ করি না। আমি সারাক্ষণ কর্মী নিয়ে থাকি। আমি এমন কর্মী তৈরি করি নাই, যে কর্মী টাকা নিয়ে কাজ করে। আমি ধান্দা করলে ২০২৩ সালে এসে বাড়িঘর বন্ধক রাখতে হতো না। এ নিয়ে আমার আফসোস নেই। আমার বাবাও ১৯৭৪ সালে বাড়িঘর বন্ধক রেখেছিল।’
এ সময় শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া, নাসিক ৬ নম্বর ওয়ার্ড সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

রাজধানীর টেকনিক্যাল মোড়ে ‘ককটেল’ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কেউ আহত হওয়ার সংবাদ পাওয়া যায়নি। আজ মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে এই ঘটনা ঘটে।
১১ মিনিট আগে
ভোলার লালমোহনে পুরোনো লোহার সেতু ভেঙে বালুভর্তি ট্রাক খালে পড়ে চালক নাঈম নিহত হয়েছেন, আহত হয়েছেন সহকারী আলামিন। মঙ্গলবার দুপুরে চর উমেদ গ্রামে এ দুর্ঘটনার পর দুই গ্রামের কয়েক হাজার মানুষের সহজ যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে।
২০ মিনিট আগে
টাঙ্গাইলের মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুনের নাম ও ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবি করার অভিযোগ উঠেছে। জানা গেছে, প্রতারকেরা নিজেদের মির্জাপুর থানার ওসি পরিচয় দিয়ে ফোন করে বলছে, সংশ্লিষ্ট ব্যক্তির নামে থানায় অভিযোগ রয়েছে
৩৫ মিনিট আগে
চট্টগ্রামে এক মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, ২৮৭ জন শিক্ষককে ঘিরে চ্যালেঞ্জের কারণে ৩২ হাজার ৫০০ স্কুলে প্রধান শিক্ষক নিয়োগ আটকে গেছে। তিনি শিক্ষার মানোন্নয়নের জন্য সরকারের উদ্যোগ, অনার্স কোর্স চালু, প্রশ্নফাঁস, এমপিওভুক্ত প্রতিষ্ঠানের জবাবদিহি নিয়েও কথা বলেন।
৩৯ মিনিট আগে