নারায়ণগঞ্জ-৪ আসনের ফতুল্লায় নৌকা প্রতীকের উঠান বৈঠক। এতে শামীম ওসমানের বক্তব্যের সময় ঘটে এক বিপত্তি। কোথা থেকে ছোড়া দুটি ঢিল (পাথরের টুকরো) এসে পড়ে সেখানে। কিছুটা উত্তেজনা তৈরি হয়। কিছুক্ষণ পরে জানা যায়, কোনো এক বাচ্চা দুষ্টুমি করে ঢিল ছুড়েছে। পরে উপস্থিত সবাই শান্ত হন।
ঘটনাটি ঘটেছে আজ সোমবার উপজেলার পিলকুনি পাঁচতলা এলাকায়।
জানা যায়, আজ বিকেলে ফতুল্লার পিলকুনি পাঁচতলা এলাকায় নৌকা প্রতীকের সমর্থনে উঠান বৈঠক হয়। এতে যোগ দেন ওই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শামীম ওসমান এমপি। বৈঠকে তাঁর বক্তব্য চলাকালে বিপরীত দিকে থাকা বহুতল ভবনের ওপর থেকে পরপর দুটি ঢিল সেখানে এসে পড়ে।
একটি ঢিল লিপি বেগম নামে এক কর্মীর মাথায় ও অপরটি এক সংবাদকর্মীর গায়ে লাগে। ঢিলের আঘাতে মাথা ফেটে যায় লিপি বেগমের। সঙ্গে সঙ্গে শামীম ওসমান বক্তব্য থামিয়ে ওই নারীকে চিকিৎসা করানোর নির্দেশ দেন কর্মীদের। পরে তাঁকে স্থানীয় ফার্মেসিতে চিকিৎসা দেওয়া হয়। এতে কিছুটা উত্তেজনা তৈরি হয়।
এ সময় শামীম ওসমান ক্ষুব্ধ হয়ে বলেন, ‘একটি নয়, দুটি ঢিল পড়েছে। কে এই কাজ করেছে তা বের হয়ে যাবে। আমি অনুরোধ করব, কারা এই কাজ করল তা যেন এলাকার মুরব্বিরা বের করেন। আমার বোন (নারী কর্মী) নির্বাচনী সভায় এসে আহত হয়েছেন। অনেক কষ্টে নিজের মেজাজ ঠান্ডা করছি।’
ঘটনার কিছুক্ষণ পরে স্থানীয় আওয়ামী লীগ নেতারা শামীম ওসমান এমপিকে জানান, কোনো এক বাচ্চা দুষ্টুমি করে ঢিল ছোড়ে। বিষয়টি জানতে পেরে উপস্থিত সবাই শান্ত হন।

বরগুনার বামনা উপজেলা সদরের পূর্বসফিপুর গ্রাম। এক সপ্তাহ আগেও আম, জাম, কাঁঠালসহ বিভিন্ন গাছপালা সবুজ পাতায় ভরপুর ছিল। কিন্তু হঠাৎ করে এসব গাছের সবুজ পাতা শুকিয়ে ঝরে যাচ্ছে। শুধু গাছ নয়, জলাশয়ের মাছও মরে ভেসে উঠছে। মানুষের শ্বাসকষ্ট, কাশি ও চোখ জ্বালাপোড়ার মতো স্বাস্থ্যগত সমস্যাও দেখা দিয়েছে।
২৩ মিনিট আগে
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচিতে গাছের চারা ও জৈব সার বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। কৃষকেরা বলছেন, জৈব সারের পরিবর্তে পলিথিন, ময়লা ও বিভিন্ন ধরনের আবর্জনা মিশ্রিত পদার্থ বিতরণ করা হচ্ছিল। এ অবস্থায় অনেকেই সার গ্রহণ না করে শুধু গাছের চারা ও বাঁশের খুঁটি নিয়ে বাড়ি চলে যান।
২৬ মিনিট আগে
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বজ্রপাতে কলেজছাত্রীসহ দুজন মারা গেছে। বুধবার (২৪ জুন) সন্ধ্যায় উপজেলার পুটিজানা ইউনিয়নের দেবগ্রাম ও কালাদহ ইউনিয়নের নিজপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলো উপজেলার পুটিজানা ইউনিয়নের দেবগ্রামের ঝুটন চন্দ্র সেনের মেয়ে তুলী রানী সেন (১৬) ও অপরজন কালাদহ ইউনিয়নের নিজপাড়া...
১ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংকের ঋণখেলাপি মামলায় আদালতে পাসপোর্ট জমা দিয়েছেন এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম মাসুদের সহোদর মোহাম্মদ আব্দুল্লাহ হাসান। আজ বুধবার (২৪ জুন) চট্টগ্রাম অর্থঋণ আদালত-১-এর নির্দেশে তিনি পাসপোর্ট জমা দেন। এস আলম পরিবারের সদস্যদের মধ্যে তিনিই প্রথম আদালতে হাজির হয়ে...
১ ঘণ্টা আগে