বৃহৎ করদাতাদের সঙ্গে এক হাজারের বেশি মামলায় জড়িত আয়করের পরিমাণ প্রায় ১৯ হাজার কোটি টাকা। বছরের পর বছর এসব মামলার সংখ্যা না কমে বরং বাড়ছে। ফলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিপুল পরিমাণ রাজস্বও আটকে আছে এসব মামলায়।
এ ছাড়া বিভিন্ন মামলায় আটকে থাকা মূল্য সংযোজন করের (ভ্যাট) পরিমাণ আরও প্রায় ২৫ হাজার কোটি টাকা বলে জানিয়েছেন এনবিআর কর্মকর্তারা। অর্থাৎ কেবল আয়কর ও ভ্যাট মিলিয়ে মামলায় জড়িত রাজস্বের পরিমাণ প্রায় ৪৪ হাজার কোটি টাকা। অবশ্য চূড়ান্ত মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এর কতটুকু এনবিআরের প্রকৃত রাজস্ব, তা নিশ্চিত নয় বলে জানান কর্মকর্তারা।
এলটিইউ থেকে পাওয়া তথ্যানুযায়ী, বর্তমানে উচ্চ আদালতে এনবিআরের এলটিইউর শুধু কর বিভাগের ১ হাজার ৫১টি মামলা বিচারাধীন রয়েছে, যার বিপরীতে রাজস্ব আটকে আছে ১৮ হাজার ৯১০ কোটি ৯২ লাখ টাকা। মামলাজটের মধ্যে রিট মামলা রয়েছে ১১৬টি, রেফারেন্স মামলা ৮৭০টি, লিভ টু আপিল মামলা ৬৫টি। যার বিপরীতে রাজস্ব আটকে রয়েছে যথাক্রমে ৬১৬ কোটি ৩৩ লাখ, ১৭ হাজার ২৫৮ কোটি ৩৫ লাখ এবং ১ হাজার ৩৬ কোটি ২৪ লাখ টাকা।
বৃহৎ করদাতা ইউনিটের আওতায় মোট ১ হাজার ৩১৩ প্রতিষ্ঠান ও ব্যক্তিপ্রতিষ্ঠান রয়েছে। যাদের মধ্যে ৪৫৩টি কোম্পানি ও ৮৬০টি ব্যক্তি করদাতা রয়েছে। কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ৬৫টি ব্যাংক, সাধারণ বিমা কোম্পানি ৪৮টি, জীবন বিমা কোম্পানি ৩৫, মার্চেন্ট ব্যাংক ৮১, লিজিং এবং ইনভেস্টমেন্ট ৩৯, টেলিকমিউনিকেশনস ৬, ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি ৭টি।

আমদানিতে বড় ধরনের ছাড় দিয়েছে সরকার। এখন থেকে ঋণপত্র বা এলসি খোলার পাশাপাশি ক্রয়-বিক্রয় চুক্তির ভিত্তিতে কোনো মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানি করা যাবে। একই সঙ্গে সম্পূর্ণ তৈরি অবস্থায় সর্বোচ্চ ৩৭৫ সিসির মোটরসাইকেল আমদানির সুযোগ দেওয়া হয়েছে। তবে নিষিদ্ধ পণ্যের তালিকায় নতুন করে ঢুকেছে প্রাণিজ উৎসের...
৬ ঘণ্টা আগে
রেমিট্যান্স ও বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফিরেছে। অর্থনীতি পুনরুদ্ধারের কিছু লক্ষণ দেখা যাচ্ছে। কিন্তু দেশের অভ্যন্তরীণ অর্থনীতির চাপ এখনো কাটেনি। মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে, বেসরকারি খাতে ঋণপ্রবাহ ও বিনিয়োগে গতি নেই, রপ্তানি প্রবৃদ্ধি প্রায় থমকে আছে। রাজস্ব আদায় ও সরকারি উন্নয়ন ব্যয়েও...
৬ ঘণ্টা আগে
বৃহত্তর যশোরবাসীর দীর্ঘদিনের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং যাত্রীদের বিমান যোগাযোগ আরও সহজ ও সময়সাশ্রয়ী করার লক্ষ্যে ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস। আগামী ৯ সেপ্টেম্বর থেকে সপ্তাহে তিন দিন দুটি করে ফ্লাইট
১৪ ঘণ্টা আগে
প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিষ্ঠানটি স্বাস্থ্যসেবার ধারণাকে নতুন রূপ দিতে কাজ করে আসছে। একটি সমন্বিত স্বাস্থ্যসেবা কাঠামোর আওতায় প্রাভা হেলথ ফ্যামিলি মেডিসিন, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, আধুনিক ডায়াগনস্টিকস ও ইমেজিং, প্রতিরোধমূলক স্বাস্থ্য পরীক্ষা, বিউটি অ্যান্ড ওয়েলনেস, হোম হেলথ সার্ভিসেস...
১৫ ঘণ্টা আগে