ডলারের বিনিময় হার বৃদ্ধির কারণে রাষ্ট্রীয় মালিকানাধীন বিমানের গত এক বছরে ১ হাজার ৪০০ কোটি টাকা লোকসান হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম এ তথ্য জানিয়েছেন। আজ বৃহস্পতিবার কুর্মিটোলায় বাংলাদেশ এয়ারলাইনস ট্রেনিং সেন্টারে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ আয়োজিত সংলাপে তিনি এ তথ্য জানান।
শফিউল আজিম বলেন, ‘গত বছরও আমরা লাভে ছিলাম, এ বছরও লাভে থাকব। তবে ডলার এক্সচেঞ্জ রেটের কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। যেখানে আগে ১ ডলারের বিপরীতে ৮৫ টাকা দিতে হতো এখন দিতে হচ্ছে ১১৬ টাকা। এটা বিশ্বব্যাপী ক্রাইসিস। বিগত অর্থবছরে ডলারের বিনিময় হার বৃদ্ধির কারণে ১ হাজার ৪০০ কোটি টাকা ক্ষতি হয়েছে। এ কারণে মুনাফা কম হলেও বিমানে লাভে থাকবে। এ মাসের শেষের দিকে এজিএম হবে, সেখানে অডিট রিপোর্ট প্রকাশ করা হবে।’
এটিজেএফবি সংলাপে সঞ্চালনা করেন সংগঠনের সভাপতি ও বাসসের বিশেষ প্রতিনিধি মো. তানজিম আনোয়ার। এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও এটিজেএফবির সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশে বিনিয়োগ আকর্ষণ, ব্যবসা-বাণিজ্য সহজীকরণ, লজিস্টিকস ব্যয় হ্রাস এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এমএসএমই) সক্ষমতা বাড়াতে সহযোগিতা জোরদারের আগ্রহ জানিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। একই সঙ্গে রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় বাংলাদেশের দক্ষতা উন্নয়নে কাজ করার ক
৪ ঘণ্টা আগে
তিন বছরের বেশি অপেক্ষার পর দেশে ডিজিটাল ব্যাংক চালুর পথ খুলছে। দ্বিতীয় দফায় আবেদন করা ১২টি প্রতিষ্ঠানের মধ্যে ৮টিকে চূড়ান্তভাবে বাছাই করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী পর্ষদ সভায় এসব প্রতিষ্ঠানের লাইসেন্স অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
১৬ ঘণ্টা আগে
বাংলাদেশের অর্থনীতির কাটিয়ে ওঠা পুরোনো সমস্যাগুলো মধ্যপ্রাচ্যের যুদ্ধ আবার নতুন করে সামনে নিয়ে এসেছে। দীর্ঘায়িত ও অনিশ্চিত এই যুদ্ধের কারণে বৈশ্বিক বাজারে জ্বালানি, শিল্পের কাঁচামাল ও খাদ্যপণ্যের দাম বেড়েছে। পণ্য পরিবহনের গতিপথেও তৈরি হয়েছে বাড়তি ঝুঁকি। ফলে সমুদ্রপথে জাহাজীকরণ ব্যয় বেড়েছে...
২১ ঘণ্টা আগে
বাজুস জানিয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। তাই গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। তবে গয়নার নকশা ও ডিজাইন অনুযায়ী মজুরি যুক্ত হবে।
১ দিন আগে