তোশাখানা দুর্নীতি মামলায় দেওয়া তিন বছরের কারাদণ্ডের বিরুদ্ধে ইমরান খানের করা আপিল খারিজ করে দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট। তবে এই রায়ের বিরুদ্ধে আগামীকাল সুপ্রিম কোর্টে আবেদন করবে পিটিআই। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানান হয়।
৮ ফেব্রুয়ারি নির্ধারিত প্রাদেশিক ও জাতীয় পরিষদের নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হওয়ার ঠিক একদিন আগে এলো পিটিআই প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আপিল খারিজের রায়। তাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে ইমরানের সামনে বাঁধা এখনো দূর হয়নি।
২০২২ সালের এপ্রিলে পার্লামেন্টের আস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে পাকিস্তানের রাজনৈতিক সংকটের কেন্দ্রবিন্দুতে আছেন ৭০ বছর বয়সী ইমরান খান। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকাকালীন বেআইনিভাবে রাষ্ট্রীয় উপহার বিক্রির অভিযোগে তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত হওয়ার পর গত ৫ আগস্ট ইমরান খানকে কারারুদ্ধ করা হয়। সঙ্গে তাকে পাঁচ বছরের জন্য নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে অযোগ্য ঘোষণা করা হয়।
তবে বরাবরই সকল অভিযোগ অস্বীকার করে আসছেন ইমরান খান। তিনি বলেছেন, তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে অযোগ্য ঘোষিত হওয়া রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন তিনি।
সামাজিক প্ল্যাটফর্ম এক্সে এক পোস্ট দিয়ে ইমরানের আইনজীবী এবং আইন বিষয়ক মুখপাত্র নাঈম হায়দার পাঞ্জুথা বলেন, তোশাখানা দুর্নীতি মামলায় ইমরান খানের আপিল খারিজ করে দিয়েছেন আদালত। এতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় তার অযোগ্যতা বহাল থাকল।
অন্য একটি পোস্টে নাঈম হায়দার পাঞ্জুথা বলেছেন, তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) আগামীকাল শুক্রবার এই সিদ্ধান্তের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন জানাবে।
অন্যান্য মামলার পাশাপাশি ইমরান খানকে গত ১৩ ডিসেম্বর রাষ্ট্রীয় গোপন নথি ফাঁস করার মামলায় নির্দোষ সাব্যস্ত করা হয়—যার মাধ্যমে তার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা বেড়ে গিয়েছিল।
ইমরান খান প্রধানমন্ত্রী থাকাকালে যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত একটি গোপন তারবার্তা পাঠান ইসলামাবাদে। কিন্তু ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পর গত বছর তার বিরুদ্ধে সেই তারবার্তা ফাঁস করার অভিযোগ তুলে রাষ্ট্রীয় গোপনীয়তা আইনে এ মামলা করা হয়।
ইমরান খানের রাজনৈতিক দল পিটিআই ভোটে প্রধান প্রতিপক্ষ হিসেবে প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দলের মুখোমুখি হবে।

তিব্বত সীমান্তসংলগ্ন এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯ জনে দাঁড়িয়েছে। নেপাল পুলিশের সর্বশেষ তথ্য অনুযায়ী, কয়েক ঘণ্টা আগেও মৃতের সংখ্যা ৩৫৯ বলে জানানো হয়েছিল।
৬ ঘণ্টা আগে
বসনিয়ার সার্ব বাহিনীর সাবেক কমান্ডার এবং ‘বসনিয়ার কসাই’ নামে পরিচিত যুদ্ধাপরাধী র্যাটকো ম্লাদিচ ৮৪ বছর বয়সে মারা গেছেন। ১৯৯০-এর দশকে যুগোস্লাভিয়া ভেঙে পড়ার সময় বসনিয়ায় সংঘটিত জাতিগত নিধন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অন্যতম প্রধান পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারী ছিলেন তিনি।
৬ ঘণ্টা আগে
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে নতুন কোনো দেশ যোগ দিতে চাইলে জোটের অন্য অংশীদারদের সঙ্গে আলোচনার মাধ্যমেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে পাকিস্তান।
৬ ঘণ্টা আগে
সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমান তীব্র টার্বুলেন্সের কবলে পড়ে পাঁচ সেকেন্ডের কম সময়ে প্রায় ১৭৮ ফুট নিচে নেমে যাওয়ার ঘটনায় নিহত হয়েছিলেন ব্রিটিশ যাত্রী জিওফ কিচেন। তাঁর স্ত্রী প্রথমবারের মতো সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন। একই ঘটনায় আহত কয়েকজন ব্রিটিশ যাত্রীকে সঙ্গে নিয়ে...
৭ ঘণ্টা আগে