অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণার সময় নিশ্চয়ই ড্যারেন ব্রাভোর কথা মনে পড়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের (সিডব্লুআই)? গত ২৬ নভেম্বর আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িকভাবে অবসর না নিলে তাঁকে হয়তো রাখতে পারতে অস্ট্রেলিয়া সফরে।
সেদিন ওয়ানডে দলে সুযোগ না পাওয়ায় অভিমানে বিরতি নেন ড্যারেন। যদিও ২০২০ সালের পর থেকে টেস্ট খেলেননি তিনি। তাঁর মতো অবসর না নিলেও কিছুদিন আগে কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ক্যারিবিয়ানদের সাবেক দুই অধিনায়ক জেসন হোল্ডার ও নিকোলাস পুরান। সঙ্গে অলরাউন্ডার কাইল মায়ার্সও চুক্তি করেননি।
এতে করে টেস্ট দল ঘোষণা করতে গিয়ে হিমশিম খাচ্ছে সিডব্লিউআই। অস্ট্রেলিয়ায় আনকোরা এক দল পাঠাতে হচ্ছে তাদের। আজ দুই টেস্টের জন্য ১৫ জনের যে স্কোয়াড ঘোষণা করেছে, তার মধ্যে সাত জনই নতুন। জাচারি ম্যাককাস্কি, টেভিন ইমলাচ, জাস্টিন গ্রেভস, কেভেম হজ, কেভিন সিনক্লিয়ার, আকিম জর্ডান ও শামার জোসেফের কোনো টেস্ট খেলার অভিজ্ঞতা নেই। দুই-একজনের অন্য সংস্করণে খেলার অভিজ্ঞতা থাকলেও অধিকাংশর কোনো সংস্করণে খেলার অভিজ্ঞতা নেই।
ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টিতে খেলবেন বলেই এই সফরে যেতে রাজি হননি হোল্ডার ও মায়ার্স। তাঁদের মতো যাচ্ছেন না চোটে পড়া উদীয়মান পেসার জেডন সিলস। তাঁরা যেতে না পারায় অনভিজ্ঞদের নিয়েই দল সাজাতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। তাঁদের প্রভাব যে দলে পড়েছে, তা স্বীকার করে নিয়ে প্রধান নির্বাচক ডেসমন্ড হেইন্স বলেছেন, ‘কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অনুপস্থিতিতে স্কোয়াড প্রভাবিত হয়েছে।’
অথচ, এবারের সফরে নিজেদের শক্তিশালী দলই ঘোষণা করা উচিত ছিল ক্যারিবিয়ানদের। কেননা, দীর্ঘ ২৬ বছর ধরে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে জয় পায় না তারা। ১৯৯৭ সালের পর এখন পর্যন্ত ১৬ টেস্ট খেলে ১৪টিতেই হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। দীর্ঘ অপেক্ষা ফুরাতে হলে নিশ্চিতভাবেই বাড়তি কিছু করতে হবে অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট, আলেজেরি জোসেফ, ত্যাগনারায়ণ চন্দরপল ও অভিজ্ঞ পেসার কেমার রোচদের।
দুই টেস্টের সিরিজটি শুরু হবে আগামী জানুয়ারিতে। প্রথম টেস্ট ১৭ জানুয়ারি অ্যাডিলেডে। আর দ্বিতীয় ও শেষ টেস্ট ব্রিসবেনে শুরু হবে ২৫ জানুয়ারি। টেস্ট শেষে সমান ৩টি করে ওয়ানডে ও টি–টোয়েন্টি খেলবে দুই দল।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল:
ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), আলেজেরি জোসেফ, ত্যাগনারায়ণ চন্দরপল, কেমার রোচ, জাচারি ম্যাককাস্কি, টেভিন ইমলাচ, জাস্টিন গ্রেভস, কেভেম হজ, কেভিন সিনক্লিয়ার, আকিম জর্ডান, শামার জোসেফ, ক্রিক ম্যাকেনজি, আলিচ অ্যাথানজি, জশুয়া ডি সিলভা, গুদাকেশ মোতি।

অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাশে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়
৭ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিকান্দার রাজার দল নিয়মরক্ষার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে চাইলেও যে জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছে না।
৮ ঘণ্টা আগে
সবার নজর এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও চিন্তিত হয়ে পড়েছে।
৯ ঘণ্টা আগে
না ফেরার দেশে চলে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদের শৈশবের কোচ। বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার হওয়ার পেছনে যাঁর অবদান, তাঁর মৃত্যুতে প্রাণ কাঁদছে মাহমুদউল্লাহর। কোচের মৃত্যুতে আবেগী পোস্ট দিয়েছেন বাংলাদেশের এই সাবেক মিডল অর্ডার ব্যাটার।
৯ ঘণ্টা আগে