গোলাবারুদের সংকটে ভুগছে ইউক্রেনের সম্মুখযোদ্ধারা। বিদেশি সহায়তার অভাবে রাশিয়ার বিরুদ্ধে বেশ কয়েকটি সামরিক অভিযান পিছিয়ে দিয়েছে দেশটি। একজন জ্যেষ্ঠ আর্মি জেনারেলের বরাতে রয়টার্স এ খবর দিয়েছে।
রিপাবলিকান আইনপ্রণেতারা ইউক্রেনের জন্য বরাদ্দকৃত ৬ হাজার কোটি ডলারের আর্থিক সহায়তা আটকে রাখায় এবং হাঙ্গেরি কিয়েভের জন্য ইউরোপীয় ইউনিয়নের বরাদ্দকৃত ৫ হাজার ৪৫০ কোটি ডলার আটকে রাখায় ব্রিগেডিয়ার জেনারেল ওলেকসান্দার তারনাভস্কি এ কথা বলেন।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘গোলাবারুদ নিয়ে সমস্যা রয়েছে। বিশেষ করে সোভিয়েত পরবর্তী গোলাগুলো ১২২ ও ১৫২ মিলিমিটারের। সম্পূর্ণ ফ্রন্টলাইনে আজ একই সমস্যা দেখা দিয়েছে।’
তারনাভস্কি বলেন, গোলাবারুদের ঘাটতি ‘অত্যন্ত বড় সমস্যা’ এবং বিদেশি সামরিক সাহায্য কমে যাওয়ায় তা যুদ্ধক্ষেত্রে প্রভাব ফেলছে। আমাদের প্রয়োজনের পরিপ্রেক্ষিতে আজ আমাদের কাছে যে ভলিউম রয়েছে তা পর্যাপ্ত নয়। তাই আমরা এগুলো পুনর্বণ্টন করছি। আমরা নিজেদের জন্য যে কাজগুলো ঠিক করেছিলাম তা পুনরায় পরিকল্পনা করছি এবং সেগুলো ছোট করে তুলছি। কারণ আমাদের ওই কাজগুলোর জন্য সরবরাহ দরকার।’
ব্রিগেডিয়ার জেনারেলের এ ধরনের মন্তব্য থেকে বোঝা যায়, রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার জন্য ইউক্রেন পুরোটাই পশ্চিমা সামরিক সহযোগিতার ওপর নির্ভরশীল। ইউক্রেনে গত ২২ মাস ধরে ১ হাজার কিলোমিটার ফ্রন্টে চলমান এ লড়াই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় যুদ্ধ।
তারনাভস্কি বলেন, রুশ সেনারাও এ ধরনের গোলাবারুদের সমস্যার মুখোমুখি হয়। তবে সমস্যাগুলোর স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি তিনি।
তিনি বলেন, দক্ষিণ-পূর্ব ফ্রন্টে ক্লান্ত ইউক্রেনীয় সৈন্যরা কিছু এলাকায় রক্ষণমূলক অবস্থানে চলে গেছে, কিন্তু অন্যগুলোতে আক্রমণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ইউক্রেনীয় সেনারা এখনো জয়ের প্রত্যাশা করে উল্লেখ করে তারনাভস্কি বলেন, ‘কয়েকটি এলাকায় আমরা রক্ষণমূলক অবস্থান নিয়েছি এবং কিছু জায়গায় কৌশল, হামলা ও এ গিয়ে যাওয়ার মাধ্যমে আক্রমণ চালিয়ে যাচ্ছি। আমাদের রিজার্ভ বড় মাপের কার্যক্রমের জন্য প্রস্তুত করছি।’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে আগামী ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের মায়ামিতে অনুষ্ঠিতব্য জি-২০ শীর্ষ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকে বসতে সম্মতি প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে ক্রেমলিন এই প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছে.
৯ মিনিট আগে
জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার আগে ও পরে ইরানকে উপগ্রহ চিত্র (স্যাটেলাইট ইমেজ) সরবরাহ করেছিল চীনা প্রতিষ্ঠানগুলো। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে...
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ওয়াশিংটনের সঙ্গে সংঘাতে যেতে চায় না এবং তারা যুক্তরাষ্ট্রের কাছে বার্তা পাঠিয়ে এই যুদ্ধে না জড়ানোর অনুরোধ করেছে। একই সময়ে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তাঁর টেলিফোনে কথা হয়েছে বলেও জানান ট্রাম্প...
২ ঘণ্টা আগে
আসন্ন নভেম্বর মাসের মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরান যুদ্ধ শেষ হবে। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্রুত কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন...
৫ ঘণ্টা আগে