পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আবারও সাইফার মামলায় অভিযুক্ত করেছেন পাকিস্তানের একটি আদালত। গত বুধবার তাঁকে এবং তাঁর আমলের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশিকে এই মামলায় নতুন করে অভিযুক্ত করা হয়। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা দুজন রাষ্ট্রীয় গোপন নথি ফাঁস করেছেন। তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আদালতের নথি থেকে দেখা গেছে, রাওয়ালপিন্ডিতে অবস্থিত একটি কারাগারে স্থাপিত বিশেষ আদালত ইমরান খান ও শাহ মাহমুদ কোরেশিকে এই মামলার শুনানির সময় পুনরায় অভিযুক্ত করেন। এর আগে এই মামলায় কোরেশিকে নির্দোষ বলে খালাস দেওয়া হয়েছিল। এ সময় তাঁদের দুজনের বিরুদ্ধে নতুন করে অভিযোগও গঠন করা হয়।
নতুন এই অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, পুরো বিষয়টিই একটি সাজানো নাটক এবং এই নাটক মঞ্চস্থ করা হয়েছে মূলত সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) কমর জাভেদ বাজওয়া ও মার্কিন কূটনৈতিক ডোনাল্ড লুকে বাঁচাতে।
এ সময় ইমরান খান অভিযোগ করেন, তাঁর সরকারকে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত করেছে যুক্তরাষ্ট্র। যদিও এর আগেও একই অভিযোগ করেছিলেন তিনি। তবে ওয়াশিংটন ও ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করেছে। এ সময় তিনি আরও অভিযোগ করেন, ওই সাইফার বা গোপন তারবার্তা পাঠানো হয়েছিল মূলত তাঁর সরকারকে ক্ষমতাচ্যুত করতেই।
ইমরান খান বলেন, ‘আমি মৃত্যুদণ্ডের ভয়ে ভীত নই।’ এ সময় তিনি আশঙ্কা প্রকাশ করেন তাঁর বিরুদ্ধে এই মামলায় ন্যায়বিচার সম্ভব নয়। তিনি বলেন, ‘গণমাধ্যমের কণ্ঠ চেপে ধরে রেখে কীভাবে একটি ন্যায়বিচার সম্ভব?’ এ সময় তিনি আদালতকে উদ্দেশ্য করে বলেন, ‘যদি ন্যায়বিচার না হয় তবে এর দায়দায়িত্ব আমৃত্যু আপনাকে বহন করতে হবে।’ প্রতিক্রিয়ায় আদালত তাঁকে স্মরণ করিয়ে দেন, ‘এটি আদালত এবং এখানে এমনভাবে কথা বলা অনুচিত।’
এর আগে ‘সাইফার মামলা নামে’ পরিচিত এই মামলায় প্রথমবারের মতো ইমরান খান ও শাহ মাহমুদ কোরেশিকে অভিযুক্ত করা হয় ২০২৩ সালের অক্টোবরে। পরে গত নভেম্বরে ইসলামাবাদ হাইকোর্ট এই মামলাকে অন্তঃসারশূন্য বলে অভিহিত করেছিলেন এবং ঘোষণা দিয়েছিলেন কারাগারে বিশেষ আদালত স্থাপন করে এই মামলা চালানো ‘বেআইনি।’

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে ভারতীয় বংশোদ্ভূত মানুষদের ওপর বড় ধরনের হামলার পরিকল্পনার অভিযোগে ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আলেকজান্দ্রোস পাপোরাকিস নামের ওই তরুণ শিকাগো এলাকার একটি টাকো বেল রেস্তোরাঁয় ক্যাশিয়ার হিসেবে কাজ করতেন।
২০ মিনিট আগে
অবশেষে ১২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে উন্মুক্ত করা হলো চীন ও উত্তর কোরিয়াকে যুক্ত করা বহুল প্রতীক্ষিত সড়ক সেতু ‘নিউ ইয়ালু রিভার ব্রিজ’। উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির কারণে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও দুই প্রতিবেশী দেশের মধ্যকার বাণিজ্যিক ও দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুদ্ধারের অংশ হিসেবে সেতুটি
৪৪ মিনিট আগে
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের অপরাধে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। বিচার বিভাগীয় প্রক্রিয়ায় অপরাধ প্রমাণিত হওয়ার পর রাজকীয় নির্দেশনায় তাঁদের এই সাজা কার্যকর করা হয়...
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ায় বন ও পিটভূমিতে সৃষ্ট দাবানল থেকে ছড়িয়ে পড়ছে বিষাক্ত ধোঁয়া ও ধোঁয়াশা। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছে প্রতিবেশী দেশগুলোও। পরিস্থিতি মোকাবিলায় বৃহস্পতিবার নতুন এক পদ্ধতি পরীক্ষামূলকভাবে প্রয়োগ করতে যাচ্ছে দেশটির কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে