সাকিব আল হাসান মানেই যে বিশেষ কিছু। মাঠের পারফরম্যান্সে গড়েছেন অনেক রেকর্ড। বাংলাদেশের এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার বিয়েও করেছেন বিশেষ এক দিনে।
উম্মে আল হাসান শিশিরের সঙ্গে ২০১২-এর ১২ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন সাকিব। দিনটাও একটু বিশেষ। ১২.১২.১২-দিন, মাস, সাল—একবিংশ শতাব্দীতে তিনটা সংখ্যা একই হওয়ার শেষ তারিখ ছিল এটা। দেখতে দেখতে সাকিব-শিশির জুটি পেরিয়েছে ১১ বসন্ত। ১১তম বিবাহবার্ষিকীর দিন যেন একটু স্মৃতিকাতর হয়ে পড়েন শিশির। সাকিবের স্ত্রী তাঁদের কাপল ছবি ফেসবুকে পোস্ট করে ক্যাপশন দিয়েছেন, ‘আমাদের ১১ বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমাদের দুনিয়া খুবই ছোট। এখানে একে অপরের প্রতি ভালোবাসা ও সম্মানের স্থানটাই বেশি। প্রথম দিন থেকে আজ পর্যন্ত আমরা একে অপরের পাশে রয়েছি। আল্লাহ আমাদের মঙ্গল করুন এবং শেষ পর্যন্ত আমরা এভাবে কাটিয়ে দিতে পারি। ভালোবাসা শুধু একটা শব্দ। তবে অনুভূতিটাই বিশেষ কিছু। ১১ বছরে পা দিলাম ও আরও হবে ইনশা আল্লাহ।’
২০১৫ সালে সাকিব-শিশির দম্পতির ঘর আলো করে আসে কন্যা সন্তান আলাইনা হাসান। আলাইনার পর জন্ম হয় মেয়ে ইরাম হাসানের। ২০২০ এর এপ্রিলে জন্মগ্রহণ করে ইরাম। এরপর ২০২১ এর মার্চে ছেলে ইজাহ আল হাসানের জন্ম হয়। পরিবার নিয়ে প্রায় সময়ই যুক্তরাষ্ট্রে থাকেন সাকিব।

ধারাবাহিক আলো ছড়িয়েছেন নাহিদ রানা। তরুণ ফাস্ট বোলার বাংলাদেশের কন্ডিশনে এই বৈশাখী দাবদাহে ধারাবাহিক ঘণ্টায় নিয়মিত ১৪৫-১৫০ কিলোমিটার গতিতে বোলিং করেছেন। আজ তো তাঁর একটা বলের গতি ঘণ্টায় প্রায় ১৫১ কিলোমিটার হয়ে গেছে। সিরিজসেরা রানাকে যেন ধারাবাহিকভাবেই এই ছন্দে পাওয়া যায়, সে প্রত্যাশা তৈরি হয়েছে
৭ ঘণ্টা আগে
বিসিবি মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানাকে অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছিল নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশ খেলার। মোস্তাফিজের চোটাঘাতের পরীক্ষা-নিরীক্ষা করতে বিসিবি সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। ফের পিএসএল খেলতে যাওয়া হচ্ছে না মোস্তাফিজের।
৮ ঘণ্টা আগে
আগের ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ দল। দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজে ফিরেছিল। আর আজ শেষ ওয়ানডেতেও নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি ও মোস্তাফিজুর রহমানের ‘ফাইফারে’র সুবাদে নিউজিল্যান্ডকে ৫৫ রানে হারিয়ে ৩ ওয়ানডের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ।
১০ ঘণ্টা আগে
বাংলাদেশ অবশ্য হার মানেনি। ৪০ মিনিটে ফিল্ড গোলে ব্যবধান কমান কনা আক্তার। ৪৪ মিনিটে পেনাল্টি কর্নারে সমতা ফেরানোর পাশাপাশি হ্যাটট্রিকও পূরণ করেন অর্পিতা। ম্যাচসেরার পুরস্কারও ওঠে তাঁর হাতে। কাল দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
১১ ঘণ্টা আগে