
মিয়ানমারে বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলগুলোতে বেসামরিক নাগরিকদের ওপর হামলা বাড়িয়েছে ক্ষমতাসীন জান্তা বাহিনী। বিশেষ করে দেশটির অঞ্চলে এক মাসে জান্তা বাহিনীর হামলায় তিন শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এমনটাই দাবি করেছে জান্তাবিরোধী গোষ্ঠী গণতন্ত্রপন্থী জাতীয় ঐক্যের সরকার (এনইউজি)।
মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এনইউজির মানবাধিকারবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ২৭ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত জান্তা বাহিনী মিয়ানমারজুড়ে বিভিন্ন স্থানে বেসামরিক স্থাপনা লক্ষ্য করে অন্তত ২৪৪টি হামলা চালিয়েছে। এসব হামলায় অন্তত ৩০৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এ সময় জান্তা বাহিনীর বিমান ও গোলা হামলায় আরও অন্তত ৪১৩ জন আহত হয়েছে।
জাতীয় ঐক্যের সরকার আরও জানিয়েছে, এই সময়ের মধ্যে মিয়ানমারের সাগাইন, মান্দালয়, কারেনি, রাখাইন ও শানের বিভিন্ন অবস্থানে অন্তত ১১টি গণহত্যা চালিয়েছে। পাশাপাশি তারা জানিয়েছে, সবচেয়ে বেশি নিহত হয়েছে চিন, কারেনি, রাখাইন, শান ও সাগাইনে।
বিদ্রোহী গোষ্ঠী তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি ও আরাকান আর্মি অভিযোগ করেছে, জান্তা বাহিনী বিদ্রোহী ও বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে।
এদিকে, বেসামরিক হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে এনইউজি। কারণ জান্তা বাহিনী মিয়ানমারজুড়েই ব্যাপক হামলা চালাচ্ছে নির্বিচারে। এনইউজি আরও জানিয়েছে, ৩০ নভেম্বর পর্যন্ত জান্তা বাহিনীর বোমা ও বিমান হামলা এবং অগ্নিসংযোগে কমপক্ষে ৫৬২টি বাড়ি, ৪৪টি ধর্মীয় স্থাপনা, ১০টি স্কুল এবং ৭টি ক্লিনিক ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

২০০০ সাল। বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল ফিলিস্তিনি শিশু মুহাম্মদ আল-দুররাহর মৃত্যুর ঘটনা। ২৫ বছর পর সেই ঘটনার ছবি টেলিভিশনের পর্দা থেকে জায়গা করে নিল মিসরের উচ্চমাধ্যমিকের ইতিহাসের পাঠ্যবইয়ে। নতুন পাঠ্যক্রমে ২০০০ সালের দ্বিতীয় ফিলিস্তিনি ইন্তিফাদা (অভ্যুত্থান) নিয়ে একটি পাঠে দুররাহ হত্যাকাণ্ডের...
৪০ মিনিট আগে
নেপালের ভোতে কোশি নদীতে আকস্মিক বন্যায় অন্তত আটজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে, যাদের মধ্যে ১০৫ জন ভারতীয়ও রয়েছেন। নেপালের তিব্বত সীমান্তের দিক থেকে নেমে আসা বন্যার পানিতে নেপালের নুয়াকোট ও ধাদিং জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বেশ কয়েকটি গ্রাম পানির স্রোতে ভেসে গেছে বলে নেপালি...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে নতুন এক সমঝোতার প্রস্তাব দিয়েছে। প্রস্তাব অনুযায়ী, ইরান হরমুজ প্রণালি পুনরায় খুলে দিলে এবং মধ্যপ্রাচ্যে তাদের আঞ্চলিক মিত্র ও প্রক্সিদের হামলা বন্ধ করলে ওয়াশিংটন সদ্য শুরু করা ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ বাতিল করবে, ইরানের...
২ ঘণ্টা আগে
হিমালয়ের পাদদেশে অবস্থিত নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় বেশ কয়েকটি গ্রাম ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক, সেতু ও বিদ্যুৎ প্রকল্প। তিব্বত সীমান্তবর্তী নেপালের রাসুয়া জেলায় আজ বুধবার ভোরে এই বন্যা আঘাত হানে। পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে