
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। এর কোনো বিকল্প নেই। নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে।
আজ মঙ্গলবার বিকেলে বড়দিন ও থার্টি-ফাস্ট নাইট উদ্যাপন উপলক্ষে আইনশৃঙ্খলাসংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় মন্ত্রী বলেন, বড়দিন ও থার্টি-ফাস্ট নাইট ঘিরে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। খ্রিষ্টান সম্প্রদায়ের বসবাসরত এলাকাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি ৩১ ডিসেম্বর সন্ধ্যার পর থেকে উন্মুক্ত স্থানে সব ধরনের অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়েছে।
আসাদুজ্জামান খান কামাল বলেন, নির্বাচন ঘিরে যে উৎসব শুরু হয়েছে সেখানে নাশকতা করবে এটা কেউ চায় না। যে দলটির বিষয়ে নাশকতার কথা বলা হচ্ছে সে দলটি সুনিশ্চিত নির্বাচনে পরাজয় হবে বলেই ভিন্ন পথ বেছে নিয়েছে। সুন্দর নির্বাচনকে প্রতিহত করার জন্য তারা একটি অগণতান্ত্রিক উপায়ে এসব (নাশকতা) করছে বলেও উল্লেখ করেন তিনি।
২০১৪ সালে তারা ৯০ দিন বিরামহীন নাশকতা করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, তারা আগুনে পুড়িয়ে শুধু মানুষকে হত্যা করেনি,পশুও তাদের হাত থেকে রক্ষা পায়নি।

বিদ্যুৎ বিতরণের ব্যবসায় সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি খাতকে যুক্ত করার আলোচনা উঠলেও তার সম্ভাবনা নাকচ করেছেন সরকারের একজন আমলা। নানান বাস্তবতার কারণে অদূর ভবিষ্যতে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বেসরকারিকরণ সহজ হচ্ছে না বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ বিভাগের উপসচিব...
১ মিনিট আগে
উৎপাদন বাড়াতে গিয়ে কোনোভাবেই গুণগত মানের সঙ্গে আপস করা যাবে না বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেছেন, ‘মানুষের চাহিদা পূরণে মাছের উৎপাদন বাড়াতে হবে। তবে উৎপাদন বাড়াতে গিয়ে কোনোভাবেই গুণগত মানের সঙ্গে আপস করা...
৩৭ মিনিট আগে
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজি গ্রেড-২) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ পদোন্নতির আদেশ দেওয়া হয়...
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে যোগদান করেছেন সাবেক তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ রোববার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যালয়ে যান সদ্য সাবেক এই মন্ত্রী। সেখানে প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র তুলে দেন তিনি...
১ ঘণ্টা আগে