
জাতীয় সংসদ নির্বাচনে বরিশালে নৌকার প্রার্থী ড. শাম্মী আহমেদসহ ১০ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। যাচাই-বাছাইয়ের শেষ দিনে আজ সোমবার বিকেলে জেলা প্রশাসন কার্যালয়ে নির্বাচনী নিয়ন্ত্রণকক্ষ থেকে এ ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা মো. শহিদুল ইসলাম। অবশ্য শাম্মীর প্রতিদ্বন্দ্বী একই আসনের স্বতন্ত্র প্রার্থী পংকজ নাথের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।
মনোনয়নপত্র বাতিল হওয়া ১০ জন হচ্ছেন বরিশাল-১ আসনের জাকের পার্টির প্রার্থী মো. রিয়াজ মোর্শেদ জামান খান, বরিশাল-২ আসনের বাংলাদেশ কংগ্রেসের মো. মিরাজ খান, জাতীয় পার্টির (জেপি) ব্যারিস্টার আলবার্ট বাড়ৈ, বরিশাল-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী ড. শাম্মী আহমেদ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আসাদুজ্জামান, বরিশাল-৬ আসনে মোহাম্মদ সামশুল আলম, স্বতন্ত্র মো. জাকির খান সাগর, মো. শাহরিয়ার মিয়া, নুরে আলম সিকদার এবং বাংলাদেশ কংগ্রেসের মো. হুমায়ুন কবির।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্যমতে, দৈত নাগরিক হওয়ায় যাচাই-বাছাই শেষে বরিশাল-৪ আসনের নৌকার প্রার্থী ড. শাম্মী আহমেদের মনোনয়নপত্র বাতিল করা হয়। তিনি অস্ট্রেলিয়ারও নাগরিক বলে জানা গেছে। তবে একই আসনের স্বতন্ত্র প্রার্থী এমপি পংকজ নাথের কর ফাঁকির অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন।
এ ছাড়া বরিশাল-৬ আসনে মোহাম্মদ সামশুল আলমকে ঋণখেলাপির দায়ে মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। সামশুল আলম বাকেরগঞ্জের সদ্য পদত্যাগ করা উপজেলা চেয়ারম্যান ছিলেন। তিনি ওই উপজেলার আওয়ামী লীগের সভাপতি।

গাইবান্ধার সাদুল্লাপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার খোদ্দ মোজাহিদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
৩৩ মিনিট আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
২ ঘণ্টা আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
২ ঘণ্টা আগে