আমির খান ও কারিনা কাপুর অভিনীত ‘লাল সিং চাড্ডা’ নিয়ে বেশ প্রত্যাশা থাকলেও শোচনীয়ভাবে ফ্লপ হয় বক্স অফিসে। ব্যর্থতার পরই অভিনয় থেকে বিরতি নেন আমির। সেই সময়ের অপ্রকাশিত এক ঘটনার কথা এবার জানিয়েছেন কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরা। তিনি জানিয়েছেন, সবার কাছে দায়ভার স্বীকার করতে পার্টির আয়োজন করেছিলেন আমির।
‘দ্য লালনটপ শো’তে কথা বলার সময় সিনেমাটির ব্যর্থতার পর আমির খান ও অন্যরা কী প্রতিক্রিয়া দেখিয়েছিলেন, তা জানিয়েছেন মুকেশ। তিনি বলেন, ‘আমিরের সঙ্গে কাজ করার বিশেষ বিষয় হলো, পাঁচ মিনিট পর আপনি ভুলে যান যে তিনি একজন সুপারস্টার। তাঁকে সব সময় খুব পরিশ্রমী নবাগত অভিনেতা বলে মনে হয়। ‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতার পর আমি আমির ও পরিচালক অদ্বৈত চন্দন একসঙ্গে বসি। আমরা বিশ্বাস করতে পারিনি এটি ব্যর্থ হতে পারে।’
মুকেশ ছাবরা জানিয়েছেন, আমির সব কলাকুশলীর সম্মানে পার্টির আয়োজন করেছিলেন, তা হয়তো অনেকেই জানেন না। সেখানে আমির সব দায়ভার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। আমির সবার উদ্দেশে সেখানে বলেন, ‘দুঃখিত, সিনেমাটি কাজ করেনি, তবে আমাদের উদ্যাপন করা উচিত।’ আমরা অবাক হয়েছিলাম, আমির পার্টি করছে কেন! কে এটা করে? পার্টিতে কারিনা কাপুরসহ সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট সবাই উপস্থিত ছিলেন। পুরো আয়োজনে আমির বলতে থাকেন, ‘এটা আমর ভুল।’
‘লাল সিং চাড্ডা’ ছিল সুপারহিট হলিউড ছবি ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি রিমেক। গত বছরের ১১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি।

নতুন প্রজন্মের অভিনয়শিল্পী খোঁজার উদ্যোগ রিয়েলিটি শো ‘ফেস অব টুমরো’র প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন এম এইচ এস লাবণ ও রাইসা সুলতানা। চ্যাম্পিয়ন জুটি পেয়েছেন ৫ লাখ টাকা পুরস্কার। প্রথম রানার্সআপ শৌমিক ও সিফনা পেয়েছেন ৩ লাখ টাকা এবং দ্বিতীয় রানার্সআপ তমাল ও মুনমুন পেয়েছেন ১ লাখ টাকা।
৭ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি অনেক শিল্পীই ব্যবসায় যুক্ত। কারও রয়েছে রেস্তোরাঁ, কেউ যুক্ত বিউটি পারলারের সঙ্গে, কারও রয়েছে ফ্যাশন ব্র্যান্ড। এবার ব্যবসায়ীর খাতায় নাম লেখালেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। তিনি যুক্ত হয়েছেন স্পিডটাচ অটোস নামের গাড়ি বিক্রির একটি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে।
৭ ঘণ্টা আগে
ভারতীয় টিভি চ্যানেলের অন্যতম সফল সিরিজ ‘নাগিন’। ২০১৫ সালে কালারস টিভিতে পথচলা শুরু করেছিল ইচ্ছাধারী নাগিন ও প্রতিশোধের এই রোমাঞ্চকর ফ্যান্টাসি ড্রামা। গত ১১ বছরে সাতটি সফল মৌসুম পার করেছে সিরিজটি। সবশেষ গত জুনে শেষ হয়েছে নাগিনের সপ্তম সিজনের প্রচার। নাগিনের পথ এবার বাঁক নিয়েছে ভিন্ন দিকে।
৮ ঘণ্টা আগে
মাদক-কাণ্ডে দোষী সাব্যস্ত হওয়ার কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা ইউ আ ইন। অবশেষে তিন বছর পর ক্যামেরার সামনে ফিরছেন তিনি। পরিচালক জাং জে হিয়োনের থ্রিলার সিনেমা ‘ভ্যাম্পায়ার’-এ অভিনয় করতে যাচ্ছেন তিনি।
৮ ঘণ্টা আগে