মারাকানায় লিওনেল মেসির স্মৃতি অম্লমধুর। ২০১৪ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে না পারার হতাশা আর ২০২১ কোপা আমেরিকায় স্বাগতিক ব্রাজিলকে হারিয়ে প্রথমবার আর্জেন্টিনার হয়ে কোনো শিরোপা জেতার আনন্দ। আগামীকাল বাংলাদেশ সময় ভোরে সেই মারাকানায় আবারও আরেকটি লক্ষ্যে খেলতে নামছেন আর্জেন্টাইন তারকা। লক্ষ্যটা কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে প্রথমবার ব্রাজিলের বিপক্ষে গোলের। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে তিনি ১৩ ম্যাচে ৫ গোল করলেও তাঁর সব কটি প্রীতি ম্যাচে।
মেসির লক্ষ্যপূরণের ম্যাচটি আবার আর্জেন্টিনা-ব্রাজিলের জন্য ঘুরে দাঁড়ানোরও। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের সর্বশেষ ম্যাচে হেরেছে দুই লাতিন পরাশক্তি। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের টানা ১৪ ম্যাচ অপরাজিত থাকার যাত্রা থামায় উরুগুয়ে। আর পাঁচবারের চ্যাম্পিয়নদের বাছাইপর্বে টানা দ্বিতীয় হারের তিক্ত স্বাদ দিয়েছে কলম্বিয়া।
তাই নিশ্চিতভাবেই মারাকানায় দুই দলের ম্যাচটি রোমাঞ্চকর হতে যাচ্ছে। এমনটাই মনে করেন ব্রাজিলিয়ান উইঙ্গার রদ্রিগো, ‘মারাকানায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই বিশেষ কিছু। দলে তরুণ হলেও আমার কিছুটা অভিজ্ঞতা রয়েছে। এটি হবে আমার শীর্ষ তিন গুরুত্বপূর্ণ ম্যাচের একটি।’ আর্জেন্টিনার বিপক্ষে জিততে হলে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডকেই কিছু করতে হবে। কেননা, নেইমার চোটের কারণে আগেই ছিটকে গেছেন। পাশে পাবেন না সর্বশেষ ম্যাচে চোট পেয়ে ছিটকে যাওয়া ভিনিসিয়ুস জুনিয়রকেও।
আর উরুগুয়ের কাছে নিজেদের মাঠে হারের পর ব্রাজিলের বিপক্ষে ঘুরে দাঁড়াতে দৃঢ়প্রত্যয়ী আনহেল দি মারিয়া। সর্বশেষ কোপা জয়ের নায়ক বলেছেন, ‘ব্যর্থতা ভুলে আমাদের ঘুরে দাঁড়াতে হবে। পাঁচ দিনের মধ্যে (আগামীকাল) আমাদের দুর্দান্ত এক ম্যাচ রয়েছে।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫