ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর কর্মকর্তারা বৈঠক করেছেন।
গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে আজ বুধবার মধ্যাহ্নভোজ ও আলোচনায় অংশ নেন কর্মকর্তারা।
এ সময় বাংলাদেশের উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সংশ্লিষ্টতার নানা দিক নিয়ে আলোচনা হয় দুই সংস্থার প্রধানদের সঙ্গে।
বিশ্বব্যাংকের আবাসিক পরিচালক আব্দুলায়ে সেক ও আইএমএফ-এর আবাসিক প্রতিনিধি জয়েন্দু দে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে মধ্যাহ্নভোজ ও আলোচনায় উপস্থিত ছিলেন।
নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগ ও রাজনৈতিক সংলাপের তাগিদ দেওয়ার প্রেক্ষাপটে এই দুই উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিদের সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠকটি হলো।
বাংলাদেশের দুই উন্নয়ন সহযোগী সংস্থার মিশনপ্রধানদের সঙ্গে রাষ্ট্রদূত কী কথা বলেছেন, এমন প্রশ্নের জাবাবে মার্কিন দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইবেলি বলেন, ‘কূটনীতিকেরা বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান ও ব্যক্তির সঙ্গে কথা বলে থাকে। বাংলাদেশকে ‘ভালোভাবে বোঝা’ ও দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত করার ক্ষেত্রে এমন আলাপ সহায়ক হয়।’
বিশ্বব্যাংকের মিশন প্রধান আব্দুলায়ে সেক সাংবাদিকদের বলেন, ‘বিশ্বব্যাংকের শেয়ারহোল্ডারসহ অংশীজনদের সঙ্গে নিয়মিত যোগাযোগের অংশ হিসেবে রাষ্ট্রদূতের আমন্ত্রণে আইএমএফ-এর আবাসিক প্রতিনিধিসহ একটি বৈঠক হয়েছে। সেখানে বাংলাদেশের উন্নয়নের অগ্রাধিকারগুলো নিয়ে আলোচনা হয়েছে।’

রাজধানীর উত্তরায় একটি হাসপাতালে গ্যাস জমে থাকা ড্রাম বিস্ফোরণে ওয়ার্ড বয় মো. জিল্লুর রহমান (৪০) আহত হয়েছেন। উত্তরা ৯ নম্বর সেক্টরের উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের নিচ তলার পার্কিংয়ে আজ রোববার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
১ সেকেন্ড আগে
পাবনার ঈশ্বরদীতে মধ্যরাতে নিজ বাড়িতে দাদি-নাতনি খুনের ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শরিফুল ইসলাম শরীফ (৩৫) নামের এক যুবককে আজ রোববার গ্রেপ্তার দেখানো হয়েছে।
১৭ মিনিট আগে
ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে সেখানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল..
২১ মিনিট আগে
ইরানের হামলায় আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। তবে বিষয়টি নিশ্চিত করেনি দেশটির কর্তৃপক্ষ।
২৪ মিনিট আগে