
সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে উল্লেখ করে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ পথে এখনো ক্ষমতা হস্তান্তরের সুযোগ রয়েছে। সরকার সেই পথে না হাঁটলে চলমান গণ-আন্দোলন অচিরেই গণ-অভ্যুত্থানে রূপ নেবে।
আজ সোমবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অবরোধের সমর্থনে বিক্ষোভ করে গণতন্ত্র মঞ্চ। বিক্ষোভ মিছিলের পর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন মঞ্চের অন্যতম নেতা ও বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
সাইফুল হক বলেন, সরকার প্রতিটি গ্রামে-ইউনিয়নে সংঘাত ছড়িয়ে দিচ্ছে। সংঘাত সংঘর্ষের মধ্য দিয়ে তারা দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে এবং আফ্রিকার অকার্যকর ব্যর্থ রাষ্ট্রের দিকে দেশকে নিয়ে যাচ্ছে। এখনো আলোচনা করে শান্তিপূর্ণ পথে বিদায়ের সুযোগ আছে। যদি সেই সুযোগ সরকার গ্রহণ না করে তবে এই গণ-আন্দোলন অচিরেই গণ-অভ্যুত্থানে পরিণত হবে।
নির্বাচন কমিশনের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা আওয়ামী লীগের অঙ্গসংগঠন নন, সাংবিধানিক প্রতিষ্ঠান। ২০১৪ ও ১৮ সালের মতো আরেকটা পাতানো নীল নকশার নির্বাচনের সহযোগী হবেন না। তাহলে মানুষ সরকারের মতো আপনাদেরও গণদুশমন হিসেবে প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করবে। সুতরাং তফসিল ঘোষণা স্থগিত রাখুন।
ভারতের উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশের সকল বিরোধী দল, সকল জনগণ যেখানে তাদের ভোটের অধিকারের জন্য মুখিয়ে আছে, সরকারের পদত্যাগের জন্য রাজপথে আন্দোলন করছে, সেখানে আপনারা ১৮ কোটি মানুষের আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়ে এই ভোট ডাকাতদের সহযোগী হিসেবে ভূমিকা পালন করবেন না।
রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন বলেন, ‘সরকার আবারও একটা প্রহসনের নির্বাচন করতে সকল আয়োজন করছে। বাংলাদেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে আমরা ধারাবাহিক লড়াই করে যাচ্ছি। ষড়যন্ত্র করে মানুষের এই আন্দোলন বাধাগ্রস্ত করা যাবে না।’
সভাপতির বক্তব্যে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, সারা জাতি ঐকমত্যের ভিত্তিতে নির্বাচনকালীন সরকার প্রতিষ্ঠা করার আইন, বিধি-বিধান তৈরি করেছিল কিন্তু নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য কলমের এক খোঁচায় সেই পদ্ধতিকে বাদ করে দিলেন। এই পঞ্চদশ সংশোধনী জাতির ঐকমত্যের ভিত্তিতে সংশোধন হয় নাই। এই সংশোধনী একটি দলের সংশোধনী। এই সংশোধনী মানার জন্য বাংলাদেশের ১৮ কোটি মানুষ বাধ্য নয়।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আবু ইউসুফ সেলিম, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার প্রমুখ।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর নামে যুক্তরাজ্যে মামলা হয়েছে। এমনটি জানিয়েছে এনসিপি ইউকে অ্যালায়েন্স। গতকাল শনিবার রাতে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
২ ঘণ্টা আগে
জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টা করছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)—এমন মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না...
১২ ঘণ্টা আগে
১৮ জুন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মো. সূজা উদ্দীনের বিরুদ্ধে একটি অভিযোগ কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটিতে উত্থাপিত হয়েছে। অভিযোগের তদন্ত ও সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণের জন্য একই দিন কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্যসচিবের নির্দেশে তিন সদস্যের একটি তদন্ত...
১৭ ঘণ্টা আগে
‘সরকারের যে রাজনৈতিক দল, তার নামের আগে একটি “জাতীয়তাবাদী” শব্দ আছে। এই শব্দটির সঙ্গে মিশে আছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র। অর্থাৎ এই সরকার এমন কিছু করবে না, যাতে আমাদের স্বাধীনতা বিপন্ন হয় কিংবা সার্বভৌমত্ব প্রতিদিন একটু একটু করে দুর্বল হয়। তবে এই সরকারকে অনেক চক্রান্ত...
১৮ ঘণ্টা আগে