‘আমি জানি না আমার অনুভূতি গুছাইয়া লিখতে পারব কি না। কিন্তু এই গানটা আমাদের জন্য আজীবন একটা বিশেষ কিছু হয়ে থাকবে। আমাদের ইলহামের প্রথম কোনো প্রফেশনাল কাজে অ্যাপিয়েরেন্স এই মিউজিক ভিডিওতে।’ কথাগুলো পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি গান শেয়ার করে লিখেছেন। যে গানের নাম ‘জোছনার ফুল’।
নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশার প্রেমের গল্পে আবর্তিত সিনেমা ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। সিনেমাটির জন্যই গানটি তৈরি হয়েছে, যাতে অভিনয় করেছেন তাঁদের মেয়ে ইলহাম নুসরাত ফারুকী।
‘জোছনার ফুল’ গানটি গেয়েছেন ও লিখেছেন শারমিন সুলতানা সুমি। গানের সুর করেছে শারমিন সুলতানা সুমি ও পাভেল আরিন এবং সংগীতায়োজনে ছিলেন পাভেল আরিন। ২ মিনিট ২৬ সেকেন্ডের গানের ভিডিওটি ক্যামেরায় ধারণ করেছেন পরিচালক ফারুকী নিজেই ও ইবনে নূর রাকিব।
মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশার কন্যা ইলহাম নুসরাত ফারুকীকে এই প্রথম কোনো অফিশিয়াল মিউজিক ভিডিতে দেখা গেছে এই গানের মাধ্যমে। চরকির অফিশিয়াল পেজে গানটি মুক্তি পেয়েছে ৮ নভেম্বর রাতে।
গানটি নিয়ে তিশার মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘এই গানের প্রতিটা লাইনই আমার অনুভূতির কথা বলেছে। এটা নিয়ে আলাদা করে বর্ণনা দেওয়ার বা বলার কিছু নেই। এই গানের কথাগুলো একটা চিঠি। জোছনার ফুল ইলহামের জন্য লেখা আমার চিঠি। বৃহৎ অর্থে এটা সব কন্যার জন্যই তার মায়ের চিঠি।’
চরকিতে ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টে জনপ্রিয় ১২ জন নির্মাতা ভালোবাসার গল্প নিয়ে ১২টি চরকি অরিজিনাল ফিল্ম বানাচ্ছেন। এই পুরো প্রজেক্টের সার্বিক তত্ত্বাবধানে আছেন মোস্তফা সরয়ার ফারুকী। তিনি নিজে নির্মাণ করেছেন দুটি সিনেমা ‘অটোবায়োগ্রাফি’ ও ‘মনোগামী’।

আজ জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীনের জন্মদিন। প্রতিবছর দিনটি হাসি আর আনন্দে কাটলেও এবার হয়ে উঠেছে মন খারাপের দিন। ছোট ভাই সাংবাদিক এনাম সরকারের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন বেবী নাজনীন।
২ ঘণ্টা আগে
প্রয়াত ব্যান্ড আইকন আইয়ুব বাচ্চুর গানগুলো নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে প্রকাশ পেয়েছে বিশেষ অ্যালবাম ‘উত্তরাধিকার’। আইয়ুব বাচ্চুর ২০টি গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি, যেগুলোর নতুন সংগীতায়োজন করেছেন এ সময়ের ব্যান্ড ও শিল্পীরা।
১০ ঘণ্টা আগে
ডিটেকটিভ থ্রিলার ঘরানায় তানিম নূর বানিয়েছিলেন ওয়েব সিরিজ ‘কাইজার’। একজন খ্যাপাটে গেমার-ডিটেকটিভ কাইজারের চরিত্রে অভিনয় করেন আফরান নিশো। গল্প, অভিনয় ও নির্মাণ—সব মিলিয়ে সাড়া ফেলে ২০২২ সালে মুক্তি পাওয়া সিরিজটি।
১০ ঘণ্টা আগে
দুই দশক আগে সংগীতশিল্পী ও সুরকার অটামনাল মুন তৈরি করেছিলেন গান ‘তোমাকে দেখা মানে’। এক যুগ আগে রেকর্ডিংও করেছেন। তবে প্রকাশ পায়নি গানটি। অবশেষে প্রকাশিত হলো সেই গান। এতে মুনের সঙ্গী হয়েছেন তাঁর ছোট ভাই শুভেন্দু দাশ শুভ।
১০ ঘণ্টা আগে