জাকারিয়া সৌখিনের ‘মন দুয়ারী’ নাটকে প্রথমবার জুটি বাঁধেন জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনিন নিহা। এরপর এই নির্মাতার ‘মেঘবালিকা’ ও ‘মনদুয়ারি’ নাটকে পাওয়া গেছে তাঁদের। এই টিমের নতুন নাটক ‘ভালো আছো তো?’।
গতকাল প্রকাশ পেয়েছে নাটকটির ট্রেলার। নির্মাতা জাকারিয়া সৌখিন জানান, কিছু ভালোবাসা গল্প হয়ে থেকে যায়। আর কিছু ভালোবাসায় জমে অভিমানী প্রশ্ন—কেমন আছো? তেমনই এক গল্প দেখা যাবে ভালো আছো তো নাটকে। আগামীকাল সিএমভি ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে নতুন এই নাটক।










