প্রথম চার ম্যাচ জিতে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। এরপর টানা চার ম্যাচ হেরে এখন শেষ চারে ওঠাই কঠিন হয়ে যায় কিউইদের। গ্রুপ পর্বের শেষ ম্যাচ জয়ের কোনো বিকল্প নেই কিউইদের। বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে আজ শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছে নিউজিল্যান্ড।
বেঙ্গালুরুর আবহাওয়ার যা অবস্থা, তাতে এই ম্যাচে বৃষ্টির অনেক সম্ভাবনা রয়েছে। এমনকি ম্যাচটি বাতিলও হয়ে যেতে পারে। বৃষ্টির শঙ্কা মাথায় নিয়ে দুটি দলই আজ তাদের একাদশে একটি করে পরিবর্তন এনেছে। নিউজিল্যান্ডের একাদশে ইশ সোধির পরিবর্তে এসেছেন লকি ফার্গুসন। ফার্গুসনের সঙ্গে পেস আক্রমণে থাকছেন দুই অভিজ্ঞ ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি। স্পিন আক্রমণে থাকছেন দুই বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার মিচেল স্যান্টনার ও রাচীন রবীন্দ্র। আর লঙ্কানদের একাদশ থেকে বাদ পড়েছেন কাসুন রাজিথা। এসেছেন পেস বোলিং অলরাউন্ডার চামিকা করুণারত্নে। করুণারত্নের সঙ্গে পেস আক্রমণে থাকছেন দুষ্মন্ত চামিরা, দিলশান মাদুশঙ্ক, কাসুন রাজিথা ও অ্যাঞ্জেলো ম্যাথ্যুস। ম্যাথ্যুস পেস বোলিং অলরাউন্ডার। আর স্পিন আক্রমণে মাহিশ তিকশানার সঙ্গে থাকছেন অলরাউন্ডার ধনঞ্জয় ডি সিলভা।
শ্রীলঙ্কার জন্য এই ম্যাচ গুরুত্বপূর্ণ চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিতে। একই সঙ্গে পাকিস্তানের সেমিফাইনাল খেলার সম্ভাবনাও তৈরি হবে।
নিউজিল্যান্ডের একাদশ:
কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম লাথাম (উইকেটরক্ষক), রাচীন রবীন্দ্র, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, লকি ফার্গুসন, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি।
শ্রীলঙ্কার একাদশ:
পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (অধিনায়ক ও উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয় ডি সিলভা, সাদিরা সামারাবিক্রমা, অ্যাঞ্জেলো ম্যাথুস, চামিকা করুণারত্নে, মাহিশ তিকশানা, দুষ্মন্ত চামিরা, দিলশান মাদুশঙ্ক।

বর্তমান সময়ে দেশের ক্রিকেটের অন্যতম সেরা বিজ্ঞাপন মোস্তাফিজুর রহমান। ২০১৫ সালের আজকের এই দিনে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেছিলেন কাটার মাস্টার। দেখতে দেখতেই দেশের জার্সিতে ১১ বছর পর করে দিলেন এই পেসার। আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় এক যুগ কাটিয়ে তৃপ্ত মোস্তাফিজ।
৩ মিনিট আগে
ওয়ানডে ক্যারিয়ারে টানা দ্বিতীয়বারের মতো সিরিজসেরার পুরস্কার জিতেছেন নাহিদ রানা। পাকিস্তান সিরিজে তানজিদ হাসান তামিমের সঙ্গে এই পুরস্কার ভাগাভাগি করলেও নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ে একাই সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। প্রথমবার এককভাবে সিরিজসেরা হওয়ার দিনে এই পেসারের সঙ্গী হয়েছে চ
১ ঘণ্টা আগে
অনুমোদনহীন লিগে খেলার কারণে সম্প্রতি সামিত প্যাটেলকে নিষিদ্ধ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। নিষেধাজ্ঞার কয়েক দিনের মধ্যেই ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন তিনি। প্যাটেল নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে
তিন দশক ধরে শুধু দীর্ঘশ্বাস আর ব্যর্থতার গল্প লিখেছে উজবেকিস্তান। কখনো রেফারির ভুল সিদ্ধান্তে স্বপ্নভঙ্গ, কখনো টাইব্রেকারের স্নায়ুচাপে হার, আবার কখনো বিমান দুর্ঘটনায় এক প্রজন্মের ফুটবলারদের অকাল বিদায়—উজবেক ফুটবলের পরতে পরতে মিশে ছিল শুধু ট্র্যাজেডি। তবে ২০২৬ ফিফা বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে সেসব
২ ঘণ্টা আগে