
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে বঙ্গভবনে প্রবেশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সিইসি, চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ সংশ্লিষ্টদের গাড়িবহর বঙ্গভবনে প্রবেশ করতে দেখা যায়। সাক্ষাতে নির্বাচন আয়োজনে নেওয়া সার্বিক প্রস্তুতির সারসংক্ষেপ, ভোটগ্রহণের পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করার কথা রয়েছে।
আগামী সপ্তাহে কমিশন সভা করে নির্বাচনের তফসিল চূড়ান্ত করার পরিকল্পনা আছে নির্বাচন কমিশনের। এখন তফসিল ঘোষণার উপযুক্ত পরিবেশ আছে বলে এরই মধ্যে জানিয়েছেন ইসির মুখপাত্র ও সচিব মো. জাহাংগীর আলম।
গতকাল বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি জানান, নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর। নভেম্বর মাসের দ্বিতীয়ার্ধের যেকোনো দিন তফসিল ঘোষণা হতে পারে। সেই হিসাবে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে বা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের বিষয়ে ইসি সচিব বলেন, রেওয়াজ অনুযায়ী তফসিল ঘোষণার আগে কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার সাক্ষাতের সূচি রয়েছে। রাষ্ট্রপতিকে নির্বাচনের প্রস্তুতিসংক্রান্ত সব ধরনের অগ্রগতি অবহিত করবেন। প্রস্তুতি নিয়ে রাষ্ট্রপতির পরামর্শ ও নির্দেশনা থাকলে তা কমিশন শুনবে।
সচিব আরও বলেন, নির্বাচন কমিশনের যেসব প্রস্তুতিমূলক কাজ রয়েছে, তার সব এগিয়ে রয়েছে। নির্বাচনী মালামালও ধাপে ধাপে জেলা পর্যায়ে পাঠানো হচ্ছে।
দেশে চলমান পরিস্থিতিতে ভোটারদের নিরাপত্তার বিষয়টি নজরে আনলে সচিব বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মাঠে থাকবেন। ভোটাররা নির্বিঘ্নে যাতে ভোট দিতে পারেন, সে বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিপত্র জারি করবে। ইতিমধ্যে আইনশৃঙ্খলাবিষয়ক সভায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশি কর্মীদের বৈধকরণ সহজ করতে নির্দিষ্ট সময়ের জন্য সাধারণ ক্ষমা বা বিশেষ সুযোগ দেওয়ার প্রস্তাব জানিয়েছেন লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ।
১ ঘণ্টা আগে
আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সাক্ষাৎকালে আলজেরিয়ার রাষ্ট্রদূত নবনিযুক্ত আইজিপিকে অভিনন্দন জানান। তিনি অনিয়মিত মাইগ্রেশন, মানব পাচার এবং নিরাপত্তা-সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে মতবিনিময় করেন।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সাক্ষাৎকালে ডেপুটি স্পিকার বলেন, চীন বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী।
২ ঘণ্টা আগে