অনেক সময় ব্যবহারকারীর অজান্তে পানি বা তরল পদার্থ কম্পিউটারে প্রবেশ করে ডিভাইসের ক্ষতি করতে পারে। এজন্য ‘লিউকুইডডিটেকশন’ নামে নতুন ফিচার নিয়ে এল অ্যাপল। ম্যাকের পোর্ট ও কিবোর্ডে পানি বা তরল পদার্থ ঢুকলে নতুন ফিচারটি ব্যবহারকারীকে সতর্ক করবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেডটস নাও-এর প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
ম্যাকওএস সোনোমার অপারেটিং সিস্টেমে নতুন ফিচারটি যুক্ত করা হয়েছে। এর ফলে ম্যাকের ডিভাইসের ক্ষতির সম্ভাবনা কমে যাবে।
ফিচারটি যেভাবে কাজ করে
লিউকুইডডিটেকশন একটি ব্যাকগ্রাউন্ড প্রক্রিয়া। এটি ম্যাকের টাইপ সি পোর্টে কাজ করে। পোর্টের ভেতর কোনো তরল পদার্থের উপস্থিতি যেমন–বৈদ্যুতিক প্রতিরোধের পরিবর্তন বা তাপমাত্রার পরিবর্তন চিহ্নিত করে এই ফিচার। কোনো তরল পদার্থ চিহ্নিত করলেই সঙ্গে সঙ্গে ব্যবহারকারীকে একটি নোটিফিকেশন পাঠাবে অ্যাপল। এর সঙ্গে যুক্ত অন্য ডিভাইসকে বিচ্ছিন্ন করার পরামর্শ দেবে অ্যাপল। ব্যবহারকারীদের তাৎক্ষণিক পদক্ষেপ নিতে এই নোটিফিকেশন পাঠানো হবে।
যেসব ম্যাক ব্যবহারকারী এই ধরনের ক্ষতি নিয়ে চিন্তিত তাদের টুলটি অনেক কাজে দেবে। টাইপ সি পোর্টে এমন পর্যবেক্ষণের মাধ্যমে ডিভাইস ঠিক করার ব্যয় কমানো যাবে এবং নষ্ট হওয়া থেকে ডিভাইসকে রক্ষা করা যাবে।
অ্যাপলের সীমিত ওয়ারেন্টি তরল পদার্থের ফলে সৃষ্ট ক্ষতিকে কভার করে না। এমনকি পানি নিরোধক আইফোন ও অ্যাপল ওয়াচের ক্ষেত্রেও ওয়ারেন্টি। এজন্য তরল পদার্থ চিহ্নিত করতে অ্যাপল বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছে।
অ্যাপলের বিভিন্ন পণ্যে ‘লিকুইড কন্টাক্ট ইনডিকেটরস’ (এলসিআই) পাওয়া যায়। এগুলো এক ধরনের স্টিকার যেগুলো পানির সংস্পর্শে রং পরিবর্তন করে। প্রযুক্তিবিদদের জন্য এই সূচকগুলি ভিজ্যুয়াল সংকেত হিসাবে কাজ করে। কোনো ডিভাইস তরলের সংস্পর্শে এসেছে কিনা তা নির্ধারণ করতে এই স্টিকারগুলো সাহায্য করে।
অ্যাপল নিজস্ব ওয়েবসাইটে বলছে, ম্যাকের ল্যাপটপ, কম্পিউটার ও অ্যাপলের ওয়্যার ও ওয়্যারলেস কিবোর্ডে এলসিআই যুক্ত করা হয়েছে, যাতে এই পণ্যগুলি তরলের সংস্পর্শে এলে তা চিহ্নিত করা যায়।

আইফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচারের সক্ষমতা নিয়ে গ্রাহকদের সামনে চটকদার বিজ্ঞাপন প্রদর্শন করে বিভ্রান্ত করার অভিযোগে দায়ের করা একটি মামলা নিষ্পত্তিতে ২৫ কোটি ডলার দিতে রাজি হয়েছে টেক জায়ান্ট অ্যাপল। এই অর্থ পাবেন যুক্তরাষ্ট্রের আইফোন ক্রেতারা।
২৩ মিনিট আগে
ডিজিটাল যুগে স্মার্টফোনে ঘণ্টার পর ঘণ্টা স্ক্রলিং অভ্যাসে পরিণত হয়েছে অনেকের। এই অভ্যাস ডুমস্ক্রলিং নামে পরিচিত। এটি বৈশ্বিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে তরুণদের মধ্যে। সোশ্যাল মিডিয়ার ফিডে ছোট ভিডিও বা নেতিবাচক খবরই হোক না কেন...
১ দিন আগে
অনলাইনে আপনার প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখা এখন আর কোনো গোপন বিষয় নয়। বিশেষ করে মেটা অর্থাৎ ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠানটি তাদের প্ল্যাটফর্মের বাইরেও নজরদারি করছে। অনলাইনে আপনি কী করছেন, তার একটি নিখুঁত চিত্র তৈরি করে রাখছে মেটা।
১ দিন আগে
দুবাইয়ের দ্য লুপ প্রজেক্টটি স্মার্ট প্রযুক্তিচালিত একটি আরবান হাইওয়ে। এটি শুধু যাতায়াতের পথ নয়, বরং অত্যাধুনিক প্রযুক্তির এক সমন্বিত প্রদর্শনী। ৯৩ কিলোমিটার দীর্ঘ এই আরবান হাইওয়েতে পরিবেশবান্ধব যাতায়াত নিশ্চিত করতে এবং দুবাইয়ের নাগরিকদের জীবনমান উন্নয়নে স্মার্ট প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
১ দিন আগে