
বাংলাদেশি নাগরিকদের সব ধরনের ভিসা দেওয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে উপসাগরীয় দেশ ওমান। গতকাল মঙ্গলবার ওমান সালতানাত এই সিদ্ধান্ত নেয় এবং দেশটির রয়্যাল পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। ওমানের সংবাদমাধ্যম টাইমস অব ওমানের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ওমানের রয়্যাল পুলিশ জানিয়েছে, ওমানের রাজকীয় এই নির্দেশনা গতকাল মঙ্গলবার থেকেই কার্যকর হয়েছে।
রয়্যাল ওমান পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, পর্যটক ও ভ্রমণ ভিসার যেসব বিদেশি ইতিমধ্যে ওমানে এসেছেন, তাঁদের জন্য ‘ভিসা পরিবর্তন’ কার্যক্রম স্থগিত করা হয়েছে। এর আগে পর্যটন ও ভ্রমণ ভিসায় ওমানে এসে প্রবাসীরা কর্মী ভিসা নিতে পারতেন। এই সুবিধা স্থগিত হওয়ায় এ রকম যাঁরা ওমানে অবস্থান করছেন, তাঁদের দেশে ফিরে কাজের ভিসা নিয়ে আবার ওমানে ফিরতে হবে বলে জানিয়েছে আরওপি।
রয়্যাল পুলিশের বিবৃতিতে বলা হয়, পর্যটন ও ভ্রমণ ভিসায় সালতানাত অব ওমানে আসা সব দেশের নাগরিকদের ভিসা পরিবর্তনের সুবিধা স্থগিত করার পাশাপাশি বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা ইস্যু করাও স্থগিত থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ কার্যকর থাকবে।

ওমান উপকূলে মার্কিন সেনাবাহিনীর একটি এএইচ-৬৪ অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। তবে ওই হেলিকপ্টারে থাকা দুই ক্রুকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।
১১ ঘণ্টা আগে
আজ মঙ্গলবার দুপুরে সাবেক মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে তল্লাশি চালিয়েছে রাজ্য অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি...
১১ ঘণ্টা আগে
ইরান উপকূলীয় পাঁচটি স্থানে নতুন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। মূলত দেশটির বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায় পারমাণবিক শক্তির অংশ বাড়ানোর বৃহত্তর কৌশলের অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছে দেশটি।
১৪ ঘণ্টা আগে
পারমাণবিক অস্ত্রনীতিতে বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটছে ভারত। এমনটি জানিয়েছে সমরাস্ত্র নিয়ে কাজ করা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (সিপ্রি)। প্রতিষ্ঠানটির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ভারত এই প্রথমবারের মতো ১২টি পারমাণবিক ওয়ারহেড ‘মোতায়েন’ করেছে।
১৫ ঘণ্টা আগে