জার্মানির বার্লিন ও গ্রিসের এথেন্সে বাংলাদেশ দূতাবাস দিয়ে শুরু হচ্ছে মিশনে ই-পাসপোর্টের যাত্রা। আগামী ৫ সেপ্টেম্বর ইউরোপের এ দুটি দূতাবাসে ই-পাসপোর্টের সেবা দেওয়া শুরু হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বার্লিন ও এথেন্সে বাংলাদেশ দূতাবাসে এ সেবার উদ্বোধনে ইউরোপ যাওয়ার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের। এ সেবা চালু করতে এরই মধ্যে অগ্রগামী দল ইউরোপ গেছে। সেবা উদ্বোধনের আগে দূতাবাসের পাসপোর্ট শাখায় যন্ত্রপাতি স্থাপনসহ অন্যান্য প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগের এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, শুরুতে বার্লিন ও এথেন্স দিয়ে ই-পাসপোর্টের সেবা চালু হতে যাচ্ছে। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের তিনটি মিশনেও ই-পাসপোর্টের সেবা চালু হবে। সে জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দল যুক্তরাষ্ট্রও যাচ্ছেন।
গত ২৫ আগস্ট জার্মানিতে ই-পাসপোর্টের সেবা দেওয়া শুরুর কথা ছিল। কিন্তু করোনার কারণে পিছিয়ে যায়। ই-পাসপোর্ট চালুর জন্য ২০১৯ সালের জুলাই মাসে জার্মানির ভেরিডস জিএমবিএইচের সঙ্গে চুক্তি হয়। চুক্তির শর্ত অনুযায়ী দেশের অভ্যন্তরে ৭২টি পাসপোর্ট কার্যালয়ে আর দেশের বাইরে বাংলাদেশের ৮০টি মিশনে ১৮ মাসের মধ্যে চালুর কথা ছিল। দেশের সব কার্যালয়ে এটি সম্ভব হলেও করোনার কারণে দেশের বাইরে কোনো মিশনেই ই-পাসপোর্ট চালু করা সম্ভব হয়নি।
তাই এত দিন বিদেশে থাকা মিশনগুলোতে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) দিয়ে কাজ চালানো হচ্ছিল। তবে এমআরপির নবায়ন ও নতুন পাসপোর্ট পাওয়া নিয়ে ভোগান্তিতে পড়েন প্রবাসী বাংলাদেশিরা। এ সময়ে সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, মালদ্বীপ, লেবাননসহ অনেক দেশের বাংলাদেশ মিশন পাসপোর্ট সেবা প্রদানে সার্ভার ত্রুটির কথা বলে দুঃখ প্রকাশ করে নোটিশ দেয়। আর পাসপোর্ট সেবা বিঘ্নিত হওয়ার কারণ হিসেবে করোনা ও পুরোনো যন্ত্রপাতির কথা বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করে জাতীয় সংসদে বিল পাস হয়েছে। আজ রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদে ‘সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল করপোরেশন ও স্বশাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বিল-২০২৬’ শীর্ষক
১৭ মিনিট আগে
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমের দেওয়া জবাবে অসন্তুষ্টি প্রকাশ করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। মন্ত্রীর বক্তব্যকে সাবেক আওয়ামী লীগ আমলের মন্ত্রীদের উত্তরের সঙ্গে তুলনা করে তিনি বলেছেন, ‘হতাশ হলাম। আওয়ামী লীগের সময় মন্ত্রীরা যে উত্তর দিতেন, মন্ত্রীসাব সেই উত্তর দিয়েছেন।’
৩০ মিনিট আগে
সাউন্ড সিস্টেমের কারিগরি ত্রুটি বা মাইক বিভ্রাটের কারণে জাতীয় সংসদ অধিবেশন ৪০ মিনিটের জন্য মুলতবি করা হয়েছে। আজ রোববার (৫ এপ্রিল) বিকেল ৫টা ৫৬ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এই ঘোষণা দেন।
৩৭ মিনিট আগে
ইরান এবং ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের প্রভাবে সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানো বাধাগ্রস্ত হচ্ছে। রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এ তথ্য জানান।
১ ঘণ্টা আগে