দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬১ জনের মৃত্যু হয়েছে। একই সময় এ ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১ হাজার ৭৪৩ জন। আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যেখানে গতকাল ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭০ জনের মৃত্যু এবং ৩ হাজার ১৬৭ জন রোগী শনাক্তের তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
এর আগে ২৮ আগস্ট ৬৩ দিনের মধ্যে প্রথম কোভিডে মৃত্যু ১০০-এর নিচে নামে। এর আগে সর্বশেষ ২৬ জুন এক দিনে ৭৭ জনের মৃত্যুর খবর জানানো হয়। এরপর টানা দৈনিক মৃত্যু ১০০-এর ওপর ছিল। এমনকি কোনো কোনো দিন মৃত্যু ২০০ ছাড়িয়ে গেছে। গত ১০ ও ৫ আগস্ট ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরটি–পিসিআর, জিন এক্সপার্ট ও র্যাপিড অ্যান্টিজেন মিলিয়ে ৭৯৬টি সক্রিয় ল্যাবে ১৭ হাজার ৭৫০টি নমুনা পরীক্ষা করলে ১ হাজার ৭৪৩ টির ফল করোনাভাইরাস পজিটিভ আসে। সে হিসাবে রোগী শনাক্তের হার ৯ দশমিক ৮২ শতাংশ।
যেখানে গতকাল ৭৯৬টি সক্রিয় ল্যাবে ২৯ হাজার ৪৩৮টি নমুনা পরীক্ষা করলে ৩ হাজার ১৬৭ টির ফল করোনাভাইরাস পজিটিভ আসে। সে হিসাবে রোগী শনাক্তের হার ছিল ১০ দশমিক ৭৪ শতাংশ।
এই সময়ে বরাবরের মতো সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এই বিভাগে গত এক দিনে মারা গেছেন ৩২ জন কোভিড রোগী। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ১৩, রাজশাহীতে ৪, খুলনায় ৬, বরিশালে ২, সিলেটে ১, রংপুরে ২ জন এবং ময়মনসিংহে একজনের মৃত্যু হয়েছে।
এক দিনে করোনায় মৃত ৬১ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ৫৩ জন, বেসরকারি হাসপাতালে ৮ জন এবং বাসায় ৩ জন কোভিড রোগী।
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ব্যক্তিদের মধ্যে পুরুষ ৩০ আর নারী ৩১ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, ৯১-১০০ বছর বয়সী ২ জন, ৮১–৯০ বছর বয়সী ৫ জন, ৭১–৮০ বছর বয়সী ১১ জন, ৬১–৭০ বছর বয়সী ১৪ জন, ৫১–৬০ বছর বয়সী ১৪ জন, ৪১–৫০ বছর বয়সী ৭ জন, ৩১–৪০ জন বছর বয়সী ৬ জন এবং ২১-৩০ বছর বয়সী ১ জন কোভিড রোগী এই সময়ে মারা গেছেন।।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সেরে উঠেছেন ৩ হাজার ৪২১ জন রোগী। এ নিয়ে এখন পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন ১৪ লাখ ৪৬ হাজার ৩ জন। যেখানে এখন পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৫ লাখ ১২ হাজার ২৬ জন। আর মৃত্যু হয়েছে ২৬ হাজার ৪৯৩ জন করোনা রোগীর।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম কোভিডে আক্রান্ত রোগী শনাক্তের পর দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে নভেল করোনাভাইরাস। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্তের খবর জানানো হয় গত বছরের ৮ মার্চ। স্বাস্থ্য অধিদপ্তর প্রথম মৃত্যুর খবর জানায় ১৮ মার্চ।

স্বৈরাচারের সময়ে যারা ‘গুপ্ত’ অবস্থায় লুকিয়ে ছিল, এখন তাদের মধ্যে স্বৈরাচার লুকিয়ে আছে কি না—এমন প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে কে কাকে গুপ্ত করার দায়িত্ব নিয়েছে, তা জনগণের সামনে উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি।
৪২ মিনিট আগে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের দিন তারিখ এখনো চূড়ান্ত হয়নি। এ নিয়ে কথাবার্তা চলছে। তবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্ভাবনা নেই। নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বলেন, ‘কেউ যদি অরাজকতা সৃষ্টি করতে চায়, অবশ্যই দেশের আইনে বলে দেওয়া আছে কীভাবে অরাজকতাকে নিয়ন্ত্রণ করতে হয়। কাজেই সরকার হিসেবে এবং শুধু সরকার হিসেবে নয়, জনগণের দ্বারা একটি নির্বাচিত সরকার হিসেবে পরিষ্কারভাবে বলতে চাই, প্রত্যেকে প্রত্যেকের সীমার মধ্যে থাকা দরকার।’
১ ঘণ্টা আগে
দেশের সব প্রধান নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আগামী তিন দিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ এবং সংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী ও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে।
৪ ঘণ্টা আগে